সিরাজগঞ্জে মহাসড়কে ডাকাতি: র‌্যাবের অভিযানে ২৪ ঘণ্টার মধ্যে দুই আসামি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে মহাসড়কে প্রাইভেট কার থামিয়ে সংঘবদ্ধ ডাকাতির ঘটনার পর মাত্র ২৪ ঘণ্টার মধ্যে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১২, সদর কোম্পানি সিরাজগঞ্জ।

র‌্যাবের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৩ অক্টোবর ২০২৫ তারিখে সিরাজগঞ্জের কড্ডার মোড়ে ঢাকাগামী লেনে একটি সংঘবদ্ধ ডাকাত দল প্রাইভেট কার থামিয়ে যাত্রীদের ওপর হামলা চালায়। প্রায় ১৪–১৫ জন ডাকাত দেশীয় অস্ত্রের মুখে গাড়িতে থাকা ব্যক্তিদের মারধর ও গাড়ি ভাঙচুর করে সঙ্গে থাকা মালামাল লুট করে নেয়। এ ঘটনায় অন্তত চার থেকে পাঁচজন আহত হন। ডাকাতরা লুটের পর ধানক্ষেতের ভেতর দিয়ে পালিয়ে যায়।

ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে দেশজুড়ে ব্যাপক প্রতিক্রিয়া সৃষ্টি হয়। পরে এ ঘটনায় সিরাজগঞ্জ জেলার যমুনা সেতু পশ্চিম থানায় একটি মামলা (মামলা নং–১, তারিখ–৫/১০/২০২৫) দায়ের করা হয়।

এর পরিপ্রেক্ষিতে র‌্যাব-১২ সদর কোম্পানির অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষের দিকনির্দেশনায় ৬ অক্টোবর বিকেল ৫টা ৩০ মিনিটে দুটি পৃথক অভিযানে দুই সন্দিগ্ধ আসামিকে গ্রেফতার করা হয়। অভিযান পরিচালিত হয় সিরাজগঞ্জ সদর থানার সয়দাবাদ ও কড্ডার মোড় এলাকায়।

গ্রেফতারকৃতরা হলেন:

১. মো. বাবু (৩৪), পিতা–রহম আলী শেখ, সাং–মোহনপুর, থানা–সিরাজগঞ্জ সদর, জেলা–সিরাজগঞ্জ।

২. সাহা (২৯), পিতা–সহিদ, সাং–নতুন সয়দাবাদ, থানা–সিরাজগঞ্জ সদর, জেলা–সিরাজগঞ্জ।

র‌্যাব জানায়, বাবুর বিরুদ্ধে ডাকাতি ও দস্যুতা সংশ্লিষ্ট ১৫টি মামলা এবং সাহার নামে তিনটি মামলা রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের যমুনা সেতু পশ্চিম থানায় হস্তান্তর করা হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জুলাই বিপ্লবকে মুছে ফেলার অপচেষ্টা চলছে: হাসনাত আব্দুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ বলেছেন, আগস্টের পর দেখছি যতই দিন যাচ্ছে জুলাই বিপ্লবকে মুছে ফেলার এক ধরণের অপচেষ্টা চলছে। সরকারের

যমুনায় যাচ্ছেন না প্রধানমন্ত্রী, থাকছেন গুলশানের নিজ বাড়িতেই

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় না উঠে রাজধানীর গুলশানের নিজ বাসাতেই থাকার সিদ্ধান্ত নিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিষয়টি নিশ্চিত করেছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর

ভুয়া মুক্তিযোদ্ধার ভিড়ে বছরে উধাও ২ হাজার ৪০০ কোটি টাকা!

নিজস্ব প্রতিবেদক: মুক্তিযোদ্ধার প্রকৃত সংখ্যা নিয়ে দেশের সবচেয়ে পুরনো বিতর্ক যেন নতুন করে মাথাচাড়া দিয়ে উঠেছে। সরকারি হিসাব অনুযায়ী, ১৯৯৪ সালে দেশে মুক্তিযোদ্ধার সংখ্যা ছিল

ইসিতে সাবেক ৩ সিইসির বিরুদ্ধে বিএনপির অভিযোগ, থানায় মামলার প্রস্তুতি

অনলাইন ডেস্ক: বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে ২০১৪, ২০১৮ ও ২০২৪ সালের নির্বাচন পরিচালনাকারী প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনারদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে বর্তমান কমিশনের

মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে: ট্রাম্পের হামলার জবাবে বাহরাইনে মার্কিন ঘাঁটিতে ইরানের পাল্টা হামলা!

অনলাইন ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরান-ইসরায়েল সংঘাতের উত্তাপ আরও বেড়েছে যুক্তরাষ্ট্রের প্রত্যক্ষ সম্পৃক্ততায়। ইসরায়েলের পক্ষে অবস্থান নিয়ে ইরানের পারমাণবিক স্থাপনায় যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক হামলার পর মাত্র ২৪ ঘণ্টার

সলঙ্গায় ওয়াকফ বোর্ডের বৈধ কমিটির বিরুদ্ধে মিথ্যা আপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন 

জুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় ওয়াকফ বোর্ডের বৈধ নবগঠিত কমিটির বিরুদ্ধে মিথ্যা আপপ্রচার ও মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকালে সলঙ্গা বাজারের শরিফ