সিরাজগঞ্জে মসজিদ থেকে তুলে নিয়ে মুসুল্লীকে মারধর, উদ্ধার করলো পুলিশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে জুমার নামাজ শেষে মসজিদ থেকে মো. মোজাম আলী (৭০) নামে এক বৃদ্ধ মুসুল্লীকে তুলে নিয়ে মারধরের পর আটক করে রাখার ঘটনা ঘটেছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করেছে। বৃদ্ধের প্রবাসী ছেলের কাছে সুদের টাকা পাবে এমন দাবীতেই বৃদ্ধকে তুলে নিয়ে মারপিট করা হয়।

শুক্রবার (৩ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে উপজেলার নওগাঁ ইউনিয়রের কালিদাসনিলী গ্রামে ঘটনাটি ঘটেছে । ভুক্তভোগী মোজাম আলী ওই গ্রামের বাসিন্দা।

ভুক্তভোগী ও স্বজনেরা জানান, শুক্রবার দুপুরে জুমার নামাজ শেষে মোজাম আলী মসজিদ থেকে বের হওয়ার পর গ্রামের বাসিন্দা আলাল (৩৫), আব্দুল মোন্নাফ (৩৬), শামসুল হক (৪০) ও শিহাব উদ্দিন সংঘবদ্ধ হয়ে এসে বলে, তোমার প্রবাসী ছেলের কাছে আমরা সুদে লাগানো ৫০ হাজার টাকা পাই।

তখন বৃদ্ধ মোজাম আলী বলেন, এ বিষয়ে তিনি তো কিছুই জানেন না। তখন কথা কাটাকাটির এক পর্যায়ে তারা মোজাম আলীর চলাচলের লাঠি কেড়ে নিয়ে পিটাতে থাকে ও চড়থাপ্পর মেরে টেনেহিচঁড়ে আলালের বাড়িতে নিয়ে গিয়ে আটক করে রাখে। পরে মোজাম আলীর পরিবারের পক্ষ থেকে তাড়াশ থানায় খবর দিলে উপপরিদর্শক (এসআই) মো: আবুল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে গিয়ে তাকে উদ্ধার করে থানায় নিয়ে আসেন। এ সংবাদ লেখা পর্যন্ত মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

তাড়াশ থানায় কথা হয় মোজাম আলীর সাথে। তার গালে ও হাতে আঘাতের দাগ। তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেন, এ নির্যাতনের বিচার চাই। আমার এক ছেলে প্রবাসে থাকে। সে টাকা নিয়েছে কি না, তা তার জানা নেই।

তাড়াশ থানার অফিসার ইন চার্জ (ওসি) মো: জিয়াউর রহমান বলেন, ভিকটিম কে উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রিকশায় ঘুরে নির্বাচনী প্রচারণা চালালেন জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: আসন্ন জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে প্রচারণায় নেমেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। দলটির আমির ডা. শফিকুর রহমান তার নির্বাচনী এলাকা কাফরুলের পথে পথে ঘুরে

সিরাজগঞ্জে ৪৩ কেজি গাঁজা ও পিকআপসহ ৩ মাদক কারবারি আটক  

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর থানা পুলিশের বিশেষ অভিযান পরিচালনা করে ৪৩ কেজি গাঁজা, একটি পিকআপসহ ৩ মাদক কারবারিকে আটক করেছে। শনিবার (৬ ডিসেম্বর) ভোরে

সিরাজগঞ্জে ৫১ কেজি গাঁজাসহ আটক ২

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে অভিনব কায়দায় ৫১ কেজি গাঁজা পাচারের সময় দুই মাদক কারবারীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-১২ এর সদস্যরা। এ সময় ১টি

এই অগ্নিকাণ্ড কি কি মানব সৃষ্ট নাকি প্রকৃতির অভিশাপ?

নিজস্ব প্রতিবেদক: সাবেক সংসংদ সদস্য গোলাম মাওলা রনি বলেছেন, বিমানবন্দরের কার্গো ভিলেজ জ্বলছে। হাজার হাজার কোটি টাকার নগদ ক্ষতি। লক্ষ লোকের রুটি রুজি বন্ধ হয়ে যাবে

গাজায় ত্রাণ নেওয়ার সময় ইসরায়েলি হামলায় নিহত ৬৭ ফিলিস্তিনি

অনলাইন ডেস্ক: গাজার উত্তরে জাতিসংঘের ত্রাণবাহী ট্রাকের অপেক্ষায় থাকা ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত ৬৭ জন নিহত হয়েছেন বলে জানিয়েছে হামাস-পরিচালিত গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়।

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উপজেলার