সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ইটভাটা থেকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। অভিযান সকাল ১০টা থেকে বিকাল ৫টা পর্যন্ত উপজেলার ভূইয়াগাতী, মোজাফফরপুর, বাসাইল-নিমগাছি ও নিজুড়ী এলাকায় পরিচালিত হয়।

ভ্রাম্যমাণ আদালতের নেতৃত্ব দেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানা। মোবাইল কোর্টে প্রসিকিউশন প্রদান করেন পরিবেশ অধিদপ্তর, সিরাজগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক তুহিন আলম। অভিযানে পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা সহায়তা করেন।

জরিমানা ইট প্রস্তুত ও ভাটা স্থাপন আইন, ২০১৩-এর ১৮(২) ধারায় অনুমোদন ছাড়া ইটভাটা পরিচালনার দায়ে আদায় করা হয়েছে। পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, পরিবেশ সুরক্ষার জন্য এ ধরনের অভিযান নিয়মিতভাবে চলবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে নারী শিক্ষার্থীদের পাশে আইএফআইসি ব্যাংক

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: প্রযুক্তির অগ্রযাত্রায় নারীর পাশে আইএফআইসি ব্যাংক” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জের বেলকুচিতে আইএফআইসি ব্যাংক পিএলসি বেলকুচি শাখার উদ্যোগে বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে

হাসনাত আব্দুল্লাহর গাড়িতে সন্ত্রাসী হামলা

ডেস্ক রিপোর্ট: রোববার (৪ মে) সন্ধ্যায় নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান এনসিপির আরেক নেতা আব্দুল হান্নান মাসউদ। হান্নান মাসউদ তার পোস্টে

স্বামীর লাশ গুম করতে কবর খুঁড়েছিলেন স্ত্রী, ঢালাই দিতে মজুদ ছিল বালু-সিমেন্ট

ডেস্ক রিপোর্ট: দুধের সঙ্গে মেশানো হয় ঘুমের ওষুধ। লাশ গুম করতে ঘরের মেঝে খুঁড়ে তৈরি করা হয় গর্ত। গর্তে ঢালাই দিতে মজুদ রাখা হয় সিমেন্ট-বালু।

বাঁশখালীতে জামায়াতে ইসলামী যুব বিভাগের সম্মেলন অনুষ্ঠিত

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালীতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর বাঁশখালী উপজেলা যুব বিভাগের আয়োজনে ওয়ার্ড ও ইউনিয়ন দায়িত্বশীলদের নিয়ে যুব সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার

জাতিসংঘের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বিএনপি: এ্যানি

নিজস্ব প্রতিবেদক: আগামীতে বিএনপি ক্ষমতায় গেলে জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনারের দপ্তরের (ওএইচসিএইচআর) তথ্যানুসন্ধান দলের প্রতিবেদন পাঠ্যপুস্তকে অন্তর্ভুক্ত করবে বলে জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব শহীদ উদ্দীন চৌধুরী

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প দ্রুত অনুমোদনের দাবি

নিজস্ব প্রতিবেদক: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ’-এর স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প দ্রুত অনুমোদনের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরা। বৃহস্পতিবার (২৪ জুলাই) আয়োজিত এই