প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ১৫, ২০২৬, ৯:১৩ পি.এম || প্রকাশের তারিখঃ ফেব্রুয়ারি ১৫, ২০২৬, ৪:২২ অপরাহ্ণ
সিরাজগঞ্জে ভোট গণনা নিয়ে জামায়াত প্রার্থীর অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর–কামারখন্দ) আসনের ভোট গণনা প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ তুলেছেন জামায়াত সমর্থিত প্রার্থী জাহিদুল ইসলাম।
রোববার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ শহরের দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ উত্থাপন করেন। তার দাবি, ভোট গণনার সময় বিভিন্ন কেন্দ্রে অসঙ্গতি দেখা গেছে এবং ফলাফল প্রভাবিত করার চেষ্টা হয়েছে। নির্বাচনের দিন ভোটার উপস্থিতি সন্তোষজনক থাকলেও গণনার সময় তার মনোনীত এজেন্টরা দায়িত্ব পালনে বাধার মুখে পড়েন বলেও তিনি উল্লেখ করেন।
তিনি আরও জানান, কয়েকটি কেন্দ্রে ফলাফল ঘোষণার ক্ষেত্রে অমিল লক্ষ্য করা গেছে এবং কিছু স্থানে এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেওয়ার ঘটনা ঘটেছে। এসব কারণে ভোটের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সৃষ্টি হয়েছে বলে তিনি মত প্রকাশ করেন।
ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান প্রার্থী।
সংবাদ সম্মেলনে জেলা জামায়াতের সেক্রেটারি শহিদুল ইসলাম, পৌর জামায়াতের সেক্রেটারি আব্দুল লতিফ, কামারখন্দ উপজেলা জামায়াতের আমির আবু ইউসুব, সিরাজগঞ্জ এনসিপির নেতা হযরত আলী ওসমানসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.