সিরাজগঞ্জে ভোটার আইডিতে পিতার নাম পরিবর্তন করে জমি আত্মসাতের চেষ্টার অভিযোগে সংবাদ সম্মেলন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের খামার পাইকশা গ্রামে মৃত খাদেম আলী মন্ডলের জমি প্রতারণামূলকভাবে আত্মসাতের চেষ্টার অভিযোগে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৮নভেম্বর) সকাল ১০টায় খামার পাইকশা স্কুল মাঠ প্রাঙ্গণে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর উদ্যোগে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করে ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে জানানো হয়, মৃত খাদেম আলী মন্ডল ছিলেন খামার পাইকশা গ্রামের একজন সম্মানিত ব্যক্তি। তিনি নিঃসন্তান অবস্থায় মৃত্যুবরণ করেন। তাঁর মৃত্যুর পর আইন অনুযায়ী একমাত্র জীবিত ভাই মৃত আবেদ আলী মন্ডল উক্ত সম্পত্তির প্রকৃত উত্তরাধিকারী হন। পরবর্তীতে আবেদ আলী মন্ডলের পুত্র মোঃ আব্দুল হালিম ও কন্যা মোছাঃ আমিনা বেগম বৈধভাবে উক্ত সম্পত্তি ভোগদখল করে আসছেন।

তবে অভিযোগ করা হয়, রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ঝাপরি গ্রামের মৃত রইচ উদ্দিন ও মৃত সাবেদন দম্পতির পুত্র মোঃ রহমত আলী মন্ডল প্রতারণার আশ্রয় নিয়ে তাঁর জাতীয় পরিচয়পত্রে পিতার নাম পরিবর্তন করে মৃত খাদেম আলী মন্ডল উল্লেখ করেছেন। তাঁর জন্ম তারিখ ১৭ আগস্ট ১৯৩৮ এবং ভোটার আইডি নম্বর ১৯২০০৩৪৬২৪। যদিও তিনি ভোটার আইডিতে জন্মস্থান হিসেবে খামার পাইকশা, ডাকঘর পাইকশা-৬৭০০, সিরাজগঞ্জ সদর উল্লেখ করেছেন, প্রকৃতপক্ষে তাঁর ঠিকানা রায়গঞ্জ উপজেলার নলকা ইউনিয়নের ঝাপরি গ্রাম।

লিখিত বক্তব্যে আরও বলা হয়, প্রায় এক যুগ আগে খাদেম আলী মন্ডলের সম্পত্তি আত্মসাতের উদ্দেশ্যে রহমত আলী এই নাম-পরিবর্তনের কাজটি গোপনে সম্পন্ন করেন। চলতি বছরের ১১ সেপ্টেম্বর তিনি মৃত খাদেম আলী মন্ডলের পুত্র দাবী করে শিয়ালকোল ইউনিয়ন পরিষদ থেকে মিথ্যা তথ্যের ভিত্তিতে একটি ওয়ারিশ সনদ সংগ্রহ করেন। পরে সেই সনদের মাধ্যমে কামারখন্দ উপজেলার ঝাঐল ইউনিয়নের লাহেড়ী বাড়ী মৌজাসহ বিভিন্ন জায়গায় মৃত খাদেম আলী মন্ডলের নামে থাকা সম্পত্তিতে নিজের নাম ওয়ারিশসূত্রে নামজারি করে বিক্রির চেষ্টা চালাচ্ছেন।

সংবাদ সম্মেলনে আরও অভিযোগ করা হয়, রহমত আলীর পুত্র মোঃ জহুরুল ইসলামও এ ঘটনায় সক্রিয়ভাবে সহযোগিতা করছে।

ভুক্তভোগী পরিবারের পক্ষ থেকে প্রশাসনের নিকট দাবি জানানো হয়, এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে রহমত আলী মন্ডল ও তাঁর পুত্র জহুরুল ইসলামের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ, মিথ্যা তথ্যের ভিত্তিতে প্রাপ্ত ওয়ারিশ সনদ ও নামজারি বাতিল এবং মৃত খাদেম আলী মন্ডলের বৈধ উত্তরাধিকারীদের সম্পত্তির নিরাপত্তা নিশ্চিত করা হোক।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রায়গঞ্জে জরাজীর্ণ ভবনে আতঙ্ক নিয়ে পাঠদান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ ভবনের ছাদে ফাটল। খসে পড়ছে পলেস্তারা। বেরিয়ে পড়েছে ভেতরের রড ও ইট। পিলারেও ফাটলের সৃষ্টি হয়েছে। জরাজীর্ণ এ অবস্থা হাঁটকান্দা

ইরান-ইসরাইল যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন ট্রাম্প: ম্যাক্রোঁ

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরাইল ও ইরানের মধ্যে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছেন বলে জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুলে ম্যাক্রোঁ। সোমবার তিনি একথা জানান বলে এক

শান্তি পরিকল্পনা নিয়ে আলোচনার মধ্যেই গাজায় হামলা করছে ইসরাইল

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গাজা নিয়ে নতুন শান্তি পরিকল্পনা দিয়েছেন। এটা নিয়ে চলছে আলোচনা। এরই মধ্যে গাজায় হামলা চালাচ্ছে ইসরাইলি সেনাবাহিনী। মঙ্গলবার সকালে তোলা

আবরার ফাহাদ হত্যা মামলায় ২০ জনের মৃত্যুদণ্ড বহাল হাইকোর্ট

ঠিকানা টিভি ডট প্রেস: বহুল আলোচিত বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যা মামলার বিচারিক আদালতে মৃত্যুদণ্ডপ্রাপ্ত সব আসামি অর্থাৎ ২০ জনের মৃত্যুদণ্ড বহাল রেখেছেন হাইকোর্ট। রোববার

জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ ঘোষণা হবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস ঘোষণা দিয়েছেন, ঐতিহাসিক জুলাই অভ্যুত্থানের বার্ষিকীতে ‘জুলাই সনদ’ প্রকাশ করা হবে। মঙ্গলবার ঢাকার রাষ্ট্রীয় অতিথি

বাংলাভাষী যুবককে আদালতের রায় ছাড়াই বাংলাদেশে পাঠানোর অভিযোগ

অনলাইন ডেস্ক: বাংলা ভাষায় কথা বলার কারণে একজন ভারতীয় নাগরিককে বাংলাদেশে পাঠিয়ে দেওয়ার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয়েছে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মালদা জেলায়। অভিযুক্ত ২১