সিরাজগঞ্জে ভোক্তার সচেতনতা বাড়াতে প্রচারে নেমেছে ক্যাব

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ পৌর এলাকায় কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) সিরাজগঞ্জ জেলা শাখার উদ্যোগে জনসচেতনতা সৃষ্টি ও ভোক্তার অধিকার নিশ্চিতে প্রচারনামূলক কার্যক্রম শুরু করা হয়েছে।

বৃহস্পতিবার (৫ মে) দিনভর শহরজুড়ে ক্যাব জেলা শাখার সভাপতি শওকত আলী ও সাধারণ সম্পাদণ আবু জাফর খান টিপু পদচারণায় এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (ইডিপি) সৌজন্যে প্রচরনামূলক হ্যান্ডমাইক ব্যবহার করে সচেতনতা সৃষ্টি ও লিফলেট বিতরণ করা হয়।

দিনব্যাপী জেলা শহরের প্রেসক্লাব চত্তর, এস এস রোড, বড় বাজার, চাউল পট্রি, ফল ভান্ডার গলি, কাঁচা বাজার এলাকাসহ বিভিন্ন জায়গায় লিফলেট বিতরন করা হয়। বিতরণে জেলা শাখার যুগ্ন সাধারন সম্পাদক কাজী সোহেল রানা, কোষাধক্ষ্য শিরিন ফেরদৌসি সুমিসহ অনেকেই হ্যান্ড মাইক ব্যবহার করে ক্রেতা ভোক্তার সচেতনতার জন্য বক্তব্য রাখেন।

বক্তব্যে তাঁরা বলেন, সরকারি সংস্থার পাশাপাশি ভোক্তার অধিকার ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ক্যাব সিরাজগঞ্জ জেলা শাখার চলমান প্রক্রিয়া এবং সচেতনতায় জনসম্পৃক্ত করে প্রতি মাসে ২-৩ টা এ ধরনের কর্মসূচী পালন করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আন্তর্জাতিক নারী দিবস ও নগর প্রান্তিক নারীদের অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে আন্তর্জাতিক নারী দিবসে নগরীর রাজপাড়া থানাধীন বহরমপুর রেল বস্তিতে আন্তর্জাতিক নারী দিবস ও নগর প্রান্তিক নারীদের অধিকার শীর্ষক এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

দুপক্ষের সংঘর্ষে আহত ১২, ঘরবাড়ি ভাঙচুর-লুটপাট

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে শুক্রবার (৭ ফেব্রুয়ারি)। সকাল থেকে দুপুর নাগাদ কয়েক দফায় দুপক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছে। এ সময় বেশ কয়েকটি ঘরবাড়ি

থাইল্যান্ডজুড়ে প্রধানমন্ত্রীর পদত্যাগের দাবিতে বিক্ষোভের ঢল

অনলাইন ডেস্ক: থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতংতার্ন শিনাওয়াত্রার পদত্যাগের দাবিতে রাজধানী ব্যাংককে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ। শনিবার (২৮ জুন) ‘ইউনাইটেড ফোর্স অব দ্য ল্যান্ড’-এর ডাকে আয়োজিত এই

কালকিনিতে প্রবাসীর স্ত্রী কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে।

রায়গঞ্জে নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে বারবার সড়ক দুর্ঘটনায় প্রাণহানির প্রতিবাদে, নিরাপদ সড়ক ও ফুটওভার ব্রিজ নির্মাণের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২১ অক্টোবর) সকাল ১০টায়

সিরাজগঞ্জে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে পরিবার অবরুদ্ধ করার অভিযোগ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ইটালী পূর্বপাড়া গ্রামে বাড়ির চারপাশে বাঁশের বেড়া দিয়ে রাস্তা বন্ধ করে একটি পরিবারকে একঘরে করে রাখার অভিযোগ