সিরাজগঞ্জে ভেজাল শুভর কারখানায় লাখ টাকা জরিমানা, প্রতিষ্ঠান সিলগালা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলী ইউনিয়নের ডুমুর ইছা এলাকায় লাইসেন্স ছাড়াই পুষ্টি ভূষি উৎপাদন এবং ভেজাল ও মিথ্যা তথ্যসম্বলিত মোড়ক ব্যবহার করে বাজারজাত করার অভিযোগে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। এ সময় প্রতিষ্ঠানটির মালিক ইমাজ তালুকদার শুভকে দেড় লাখ টাকা জরিমানা করা হয় এবং প্রতিষ্ঠানটি সাময়িকভাবে সিলগালা করে দেওয়া হয়।

বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর ১২টার দিকে সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উম্মে নাজনীন নিশাত এ অভিযান পরিচালনা করেন।

জানা যায়, ডুমুর ইছা এলাকায় অবস্থিত মেসার্স মা ট্রেডার্স নামের প্রতিষ্ঠানটি দীর্ঘদিন ধরে লাইসেন্স ছাড়াই পুষ্টি ভূষি উৎপাদন করে আসছিল। অভিযানের সময় প্রতিষ্ঠানটিতে কোনো ল্যাব সুবিধা না থাকা, পণ্যের ক্যাটাগরি পরিবর্তন করে উৎপাদন করা এবং পণ্যের মোড়কে মিথ্যা উপাদান উল্লেখ করে ভোক্তাদের আকৃষ্ট করার প্রমাণ পাওয়া যায়।

এসব অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে প্রতিষ্ঠানটির মালিককে দেড় লাখ টাকা অর্থদণ্ড করা হয়। পাশাপাশি প্রয়োজনীয় লাইসেন্স ও সরকারি বিধি-বিধান পূরণ না করা পর্যন্ত প্রতিষ্ঠানটির কার্যক্রম বন্ধ রেখে সিলগালা করা হয়েছে।

অভিযানে আরও উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সাবিনা ইয়েসমিন, জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. সোহেল শেখ, জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা মো. আতিকুর রহমান, সদর উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মনজুরুল আলম কমল এবং কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) প্রতিনিধি সোহেল রানা। এ সময় একটি পুলিশ দল সার্বিক সহযোগিতা করে।

জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিসি কাপ ফুটবলে চ্যাম্পিয়ন কেরানীগঞ্জ, টুর্নামেন্ট সেরা হিমেল

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধি: তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আয়োজিত ঢাকা জেলা প্রশাসক (ডিসি) আন্তঃউপজেলা ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে কেরানীগঞ্জ উপজেলা। মঙ্গলবার (২৯ জুলাই) বিকেলে রাজধানীর মোহাম্মদপুর

দাখিল পরীক্ষার্থীকে বিয়ের প্রলোভনে ধর্ষণের অভিযোগ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিয়ের প্রলোভনে এক দাখিল পরীক্ষার্থীকে একাধিকবার ধর্ষণের ঘটনায় অভিযুক্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের তালুক শিমুলবাড়ী (দালালীটারী ) গ্রামে

পশ্চিম তীরে কিন্ডারগার্টেন থেকে ৭০ শিশুকে আটক করেছে ইসরায়েল

অনলাইন ডেস্ক: ইসরায়েলি দখলদার বাহিনী অধিকৃত পশ্চিম তীরের হেবরনে একটি কিন্ডারগার্টেনে হামলা চালিয়ে ৭০ জনেরও বেশি শিশুকে আটক করেছে। ফিলিস্তিনি ওয়াফা নিউজ এজেন্সি জানিয়েছে, ৭০ জনেরও

আওয়ামী লিগ নামে নিবন্ধন চেয়ে নতুন দলের আবেদন

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লিগ’ নামে নতুন রাজনৈতিক দলের নিবন্ধন চেয়ে নির্বাচন কমিশনে (ইসি) আবেদন জমা পড়েছে। উজ্জল রায় নামে এক ব্যক্তি সোমবার (২৪ মার্চ) ইসির

নেতানিয়াহুর দিন শেষ, ফিলিস্তিনের পক্ষে এক হচ্ছে পুরো ইউরোপ

ডেস্ক রিপোর্ট: ফিলিস্তিনের অধিকার ও স্বাধীনতার জন্য ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোতে এক ঐতিহাসিক ঐক্য গড়ে উঠছে। সম্প্রতি ইউরোপের বিভিন্ন শহরে ফিলিস্তিনের পক্ষে সমাবেশ ও প্রতিবাদ কর্মসূচি

পিনাকি ভট্টাচার্য, ইলিয়াস হোসেন, কনোক সারোয়ারের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ সারজিসের

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সারজিস আলম প্রবাসীদের নিয়ে আয়োজিত এক সভায় লেখক ও অনলাইন অ্যাকটিভিস্ট পিনাকী ভট্টাচার্য, সাংবাদিক ইলিয়াস হোসেন ও কনোক