সিরাজগঞ্জে ভেজাল কীটনাশক মজুদের দায়ে কৃষি উপকরণ দোকানে জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে ভেজাল কীটনাশক মজুদের অভিযোগে একটি কৃষি উপকরণ বিক্রয় প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৪০ প্যাকেট ভেজাল কীটনাশক জব্দ করে তা বিনষ্ট করা হয়েছে এবং দোকান মালিককে ৩০ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার ৬ জানুয়ারি দুপুরে রায়গঞ্জ পৌরসভার ধানগড়া পল্লী বিদ্যুৎ এলাকায় অবস্থিত মেসার্স আকন্দ বীজ ট্রেডার্সে এ অভিযান পরিচালিত হয়।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদ রানার নেতৃত্বে অভিযানে উপজেলা কৃষি কর্মকর্তা মো. মমিনুল ইসলাম এবং থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।
সার ব্যবস্থাপনা আইন, ২০০৬ অনুযায়ী ভেজাল কীটনাশক মজুদের দায়ে এ দণ্ড প্রদান করা হয়।
কৃষি বিভাগ জানায়, কৃষকদের স্বার্থ রক্ষা এবং ভেজাল সার ও কীটনাশকের ব্যবহার রোধে নিয়মিতভাবে এ ধরনের অভিযান পরিচালনা করা হবে। ভেজাল পণ্য মজুদ ও বিক্রির সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় ধরা দিলেন আ. লীগ নেতা

নিজস্ব প্রতিবেদক: অবশেষে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের বহুল আলোচিত সাবেক কাউন্সিলর জহিরুল আলম জসিম ধরা পড়েছেন। ক্যান্সার আক্রান্ত স্ত্রীর জামিনের আশায় নিজেই পুলিশের কাছে ধরা দিয়েছেন বলে

কাশ্মির সীমান্তে ভারত ও পাকিস্তানের সেনাদের মধ্যে গোলাগুলি

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাতে লাইন অব কন্ট্রোলে (এলওসি) দুই পক্ষের মধ্যে এই গুলিবিনিময় হয়। সামরিক সূত্রের

সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে শিশু সুরক্ষা ও জীবনরক্ষকারী আচরণ বিষয়ক দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছ। রবিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে ও ইউনিসেফের

নোয়াখালীতে ট্রাকচাপায় অটোরিকশার পাঁচ যাত্রী নিহত

নিজস্ব প্রতিবেদক: নোয়াখালীর কবিরহাটে ট্রাকচাপায় সিএনজিচালিত অটোরিকশার পাঁচ যাত্রী নিহতের খবর পাওয়া গেছে। এসময় আহত হয়েছেন আরও একজন।, মঙ্গলবার (৪ নভেম্বর) বিকেল ৩টার দিকে শহরে

৩ হাজারের বেশি কবর খোঁড়া মনু মিয়ার ঘোড়াটি মেরে ফেলল দুর্বৃত্তরা

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলার জয়সিদ্ধি ইউনিয়নের আলগাপাড়া গ্রামের বাসিন্দা, গোরখোদক মনু মিয়া। যেখানে যতদূরই হোক না কেন, মৃত্যু সংবাদ পেলেই আর স্থির থাকতে পারেন

সিরাজগঞ্জে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী। শুক্রবার