সিরাজগঞ্জে ভারতীয় ফেন্সিডিল উদ্ধার, আটক ১

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের সয়দাবাদ এলাকায় ঢাকা-রংপুর মহাসড়কের যমুনা সেতু টোল প্লাজার উত্তরে ১০০ বোতল ফেনসিডিলসহ একজন মাদক কারবারীকে আটক করেছে সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১২।

শুক্রবার (৩০ মে) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে সিরাজগঞ্জ সদর আর্মি ক্যাম্পের একটি টহল দল এবং র‍্যাব-১২ এর একটি বিশেষ ইউনিট যৌথভাবে যমুনা সেতুর পূর্ব প্রান্তের গোলচত্বর এলাকায় চেকপোস্ট বসিয়ে তল্লাশি চালায়। তল্লাশিতে গাড়ির ভেতর থেকে বিশেষভাবে লুকানো অবস্থায় ১০০ বোতল ভারতীয় ফেনসিডিল উদ্ধার করা হয় এবং গাড়িতে থাকা একজন ব্যক্তিকে আটক করা হয়।

পরে আটককৃত ব্যক্তিকে মাদকদ্রব্যসহ যমুনা পশ্চিম থানায় সোপর্দ করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে নিশ্চিত করেছে থানা পুলিশ।

সেনাবাহিনীর ১১ পদাতিক ডিভিশনের একজন কর্মকর্তা জানান, আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের মহাসড়কগুলোতে যান চলাচল বৃদ্ধি পেয়েছে। ফলে মাদক ও চোরাচালান প্রতিরোধে সেনাবাহিনী, র‍্যাব এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর টহল ও তদারকি বাড়ানো হয়েছে। ঈদকে কেন্দ্র করে যেন কোনো অসাধু চক্র মাদক বা অবৈধ পণ্য পরিবহন করতে না পারে, সেজন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করা হচ্ছে।

তথ্যটি নিশ্চিত করে যমুনা সেতু পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আসাদুজ্জামান বলেন, এ বিষয়ে মামলা দায়ে‌র করার প্রস্তুতি চলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় গ্রিডে যুক্ত হলো পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্র

নিজস্ব প্রতিবেদক: পাবনার রুপপুর পারমাণবিক বিদ‍্যুৎ কেন্দ্রের প্রথম ইউনিটের বিদ‍্যুৎ সঞ্চালন লাইন জাতীয় গ্রিডের সঞ্চালন লাইনের সাথে সংযুক্ত হয়েছে।’ সোমবার (২ জুন) বিকালে রূপপুর-গোপালগঞ্জ ৪০০

তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত

লুৎফর রহমান তাড়াশ; সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি লিঃ এর নিবাচনী বিশেষ সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। আজ ২ রা জুন সোমবার সকালে তাড়াশ উপজেলা

সবার সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদের পতন হয়েছে: জামায়াত আমির

স্টাফ রিপোর্টার: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ফ্যাসিবাদবিরোধী আন্দোলন আমার নেতৃত্বে নয়, এ দেশের ১৮ কোটি মজলুম মানুষের সম্মিলিত চেষ্টায় ফ্যাসিবাদ সরকারের

গাজায় শত শত ফিলিস্তিনি কবর ধ্বংস করে ইসরাইলি সেনাদের উল্লাস!

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় একের পর এক কবরস্থান ধ্বংস এবং ফিলিস্তিনিদের মৃতদেহের অবমাননা নিয়ে বিশ্বজুড়ে নিন্দার ঝড় উঠলেও ইসরাইলি বাহিনীর এই কার্যক্রম অব্যাহত রয়েছে। সম্প্রতি উত্তর

৭২ ঘণ্টার মধ্যেই ডুবে যেতে পারে দেশের ২০ জেলা

নিজস্ব প্রতিবেদক: আগামী ২৪ ঘণ্টার মধ্যে দেশের ৫ থেকে ১০টি জেলা এবং ৭২ ঘণ্টার মধ্যে ১৫ থেকে ২০টি জেলা ভয়াবহ বন্যার কবলে পড়তে পারে বলে আশঙ্কা

রাজধানীতে আওয়ামী লীগের ঝটিকা মিছিল

ডেস্ক রিপোর্ট: রাজধানীতে মহানগর আওয়ামী লীগের উদ্যোগে ঝটিকা বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার সকাল ৭টা ১০ মিনিটের দিকে রায়তুল মোকারমের দক্ষিণ গেট থেকে এই

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন