সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের জেলা কমিটি ঘিরে ৫০ নেতার পদত্যাগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সদ্য ঘোষিত জেলা কমিটির বিরুদ্ধে অবৈধ, অগণতান্ত্রিক ও অস্বচ্ছ প্রক্রিয়ায় গঠনের অভিযোগ উঠেছে। এসব অভিযোগ তুলে সংগঠনের ৫০ জন নেতা একযোগে পদত্যাগ করেন। রবিবার দুপুরে সিরাজগঞ্জ প্রেসক্লাবে আয়োজিত এক জরুরি সংবাদ সম্মেলনে তারা এই ঘোষণা দেন।

পদত্যাগকারী নেতাদের দাবি, কেন্দ্রীয় কমিটি পূর্বের বৈধ আহ্বায়ক কমিটিকে বিলুপ্ত না করেই একতরফাভাবে নতুন জেলা কমিটি অনুমোদন করেছে। তাদের মতে, ঘোষিত কমিটিতে নৈতিকতা ও সংগঠনের আদর্শ পরিপন্থি ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে এবং সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়া সম্পূর্ণ গোপন ছিল।

সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় কমিটির সভাপতি বরাবর দেওয়া একটি ডেমো পদত্যাগপত্র উপস্থাপন করা হয়। সেখানে উল্লেখ করা হয়, নবঘোষিত কমিটির কয়েকজন সদস্যের বিরুদ্ধে চাঁদাবাজি, অনৈতিক কর্মকাণ্ড, মাদক সংশ্লিষ্টতা এবং প্রতিপক্ষ রাজনৈতিক দলের হয়ে কাজ করার অভিযোগ রয়েছে। এই পরিস্থিতিতে একই কমিটিতে দায়িত্ব পালনকে তারা অনুপযুক্ত মনে করায় পদত্যাগের সিদ্ধান্ত নেন।

এর আগে শুক্রবার রাতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় কমিটি সিরাজগঞ্জ জেলা শাখার ২০৪ সদস্যের আহ্বায়ক কমিটি অনুমোদন করে। এতে আহ্বায়ক হন মুনতাছির হাসান মেহেদী, সদস্য সচিব মাসুদ রানা, মুখ্য সংগঠক সালমান জোয়ারদার এবং মুখপাত্র রাজিয়া ভূইঁয়া রাজিতা। কমিটি ঘোষণা হওয়ার পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনা শুরু হয় এবং মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই পদত্যাগের প্রবাহ দেখা যায়।

শনিবার রাতে প্রথম দফায় নতুন কমিটি থেকে সরে দাঁড়ান সিনিয়র যুগ্ম সদস্য সচিব ইয়াসির আরাফাত ইশান, যুগ্ম আহ্বায়ক আসির ইন্তেসার অয়ন, টিএম মুশফিক সাদ, রাহাত তালুকদার, সাদমান জাহিন, আধাম আদৃত, সংগঠক যুবায়ের আল ইসলাম সেজান, সিনিয়র সহ-মুখপাত্র সাদিয়া আহমেদ সিনহা ও যুগ্ম মুখ্য সংগঠক আঞ্জারুল ইসলাম।

পদত্যাগকারী নেতারা জানান, প্রাথমিকভাবে ৫০ জন পদত্যাগ করেছেন এবং পরিস্থিতি বিবেচনায় এই সংখ্যা আরও বাড়তে পারে। একই সঙ্গে তারা অবৈধ কমিটি বাতিল করে স্বচ্ছ ও গণতান্ত্রিক আলোচনার মাধ্যমে পুনর্গঠনের দাবি জানান।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যে রাজনৈতিক দলের সাথে হাত মিলিয়ে ইউনুস সরকারকে পতন করতে চায় আওয়ামীলীগ

ঠিকানা টিভি ডট প্রেস: বামদের ওপর ভর করে দেশকে অস্থিতিশীল করার মাস্টার প্ল্যান তৈরি করেছে ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ। ধর্ষণ, চুরি, ডাকাতি, ছিনতাই, খুন, রাহাজানিসহ বিভিন্ন

ফের রোহিঙ্গা ঢলের শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনী ও সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সংঘর্ষ তীব্র আকার ধারণ করেছে। এতে বিপন্ন হয়ে পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রা। বিশেষ করে

প্রকাশ্যে নারী ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা, সেই সাবেক ছাত্রদল নেতা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরে প্রকাশ্যে ছুরিকাঘাতে এক নারী ব্যবসায়ীকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আশিক ইসলাম ওরফে স্বপন (২৭) নামে ছাত্রদলের সাবেক এক নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সিরাজগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন কর্তাদের ঘুষ দিয়ে চলে রমরমা ব্যবসা: টাকা আছে ডিডির বিকাশে 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে মাদক দ্রব্য নিয়ন্ত্রন অফিসের উদ্ধতন কর্মকর্তাদের ঘুষ দিয়ে চলে জেলায় সকল মাদক ব্যবসা। জেলায় ৮টি মাদক নিরাময় কেন্দ্র, মাদক ব্যবসায়ী ও

জুম মিটিংয়ে দেশের বিরুদ্ধে উসকানি দিচ্ছে হাসিনা, ফেঁসে যাচ্ছেন আ. লীগের ২৮৬ নেতাকর্মী

নিজস্ব প্রতিনিধি: ছাত্র-জনতার আন্দোলনের মুখে গত বছরের ৫ আগস্ট প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারতে পালিয়ে যান ফ্যাসিস্ট শেখ হাসিনা। এরপর থেকেই ভারতে

১০ দিনেও পণ্যবাহী কার্গো ছাড়েনি আরাকান আর্মি

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি: দশ দিন পার হয়ে গেলেও কক্সবাজারের টেকনাফ স্থলবন্দরে আসার পথে আটক পণ্যবাহী একটি কার্গো বোট এখনো ছাড়েনি মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি।