সিরাজগঞ্জে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় জেলা বিএনপির দোয়া মাহফিল

সিরাজগঞ্জ প্রতিনিধি: রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার দ্রুত আরোগ্য কামনায় সিরাজগঞ্জে জেলা বিএনপির উদ্যোগে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার জুমার নামাজের পর ইসলামিয়া সরকারি কলেজ জামে মসজিদ ও সংলগ্ন মাঠে এই কর্মসূচি আয়োজন করা হয়।

কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে আয়োজিত এ দোয়ায় বিএনপি এবং অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মীসহ সহস্রাধিক মুসল্লি অংশ নেন। মসজিদের ইমাম ও খতিব মুফতি হাফেজ মাওলানা রুহুল আমিনের নেতৃত্বে ফাতেহা শরীফ ও দরুদ শরীফ পাঠ করা হয়। পরে জেলা বিএনপির সাধারণ সম্পাদক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য মো. সাইদুর রহমান বাচ্চু মোনাজাত পরিচালনা করেন।

মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতা ও দেশের কল্যাণ কামনা করা হয়। অনুষ্ঠানটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৯ বছর পর আজ বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৯ বছর পর নিজ পৈতৃক জেলা বগুড়ায় যাচ্ছেন তারেক রহমান। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষ্যে আজ বুধবার (২৮ জানুয়ারি) রাজশাহী ও নওগাঁয়

মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: মানবপাচার রোধে বাংলাদেশ তার প্রতিশ্রুতিতে অটল রয়েছে এবং এ লক্ষ্যে কাজ করে যাচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন,

মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা রেলের রানিং স্টাফদের

নিজস্ব প্রতিবেদক: বেতনের সঙ্গে অবসর ভাতা দেয়াসহ বিভিন্ন দাবি পূরণ না হওয়ায় সোমবার (২৭ জানুয়ারি) মধ্যরাত থেকে ট্রেন না চালানোর ঘোষণা দিয়েছে রেলের রানিং স্টাফরা।

রায়গঞ্জে বিএনপি নেতার প্রশ্রয়ে ঠিকাদারি কাজ চলছে আওয়ামীলীগ নেতার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র আব্দুল্লাহ আল পাঠানের ছোট ভাই আওয়ামী নেতা মোমিন পাঠানের দুই কোটি টাকার

বিসিবির নির্বাচন থেকে সরে দাঁড়ালেন তামিম

স্পোর্টস ডেস্ক: আসন্ন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদ নির্বাচনে অংশ নেবেন না বাংলাদেশ জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল। এক সময় বোর্ডে সরাসরি কাজ

সিরাজগঞ্জে শয়নকক্ষে হামলা ও লুটপাট 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামের হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামালের ক্রয়কৃত সম্পত্তি আদালতের আদেশ অমান্য করে বসতবাড়ি ভাংচুর, মারধর