সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন প্রতিবন্ধীরা সমাজের সম্পদ: ড. এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মাধ্যমে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারেন—এমন অভিমত ব্যক্ত করেছেন চাইল্ড সাইট ফাউন্ডেশন গ্লোবাল (সিএসএফ গ্লোবাল) এবং প্রফেসর মতিন আই কেয়ার সিস্টেমের প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট প্রফেসর ড. এম এ মুহিত।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) সকালে শাহজাদপুর সরকারি কলেজ মাঠে সিএসএফ গ্লোবাল ও শাহজাদপুর চক্ষু হাসপাতালের উদ্যোগে ‘বিশ্ব দৃষ্টি দিবস’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও সাদাছড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

ড. মুহিত বলেন, “দেশের ৬৪ জেলার প্রতিটি উপজেলায় গত চার বছরে ৪০ হাজার দৃষ্টি প্রতিবন্ধী শিশুকে শনাক্ত করা হয়েছে। এর মধ্যে ১২ হাজার শিশুর চোখের চিকিৎসা সম্পন্ন করে তাদের স্বাভাবিক দৃষ্টি ফিরিয়ে দেওয়া সম্ভব হয়েছে। সঠিক যত্ন ও ইতিবাচক মনোভাব নিয়ে সহযোগিতা করা গেলে এ শিশুরা ভবিষ্যতে সমাজের সম্পদে পরিণত হবে।”

তিনি আরও বলেন, “বাংলাদেশে এখনো লাখো মানুষ প্রতিরোধযোগ্য দৃষ্টিহীনতায় ভুগছেন। প্রাথমিক পর্যায়ে চোখের যত্ন নেওয়া কোনো বিলাসিতা নয়, এটি সবার মৌলিক অধিকার। সিএসএফ গ্লোবাল ও মতিন আই কেয়ার সিস্টেম প্রায় ২৫ বছর ধরে কাজ করছে, যাতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ বিনামূল্যে বা স্বল্পমূল্যে চোখের চিকিৎসাসেবা পেতে পারেন।”

অনুষ্ঠানে শাহজাদপুরের হাবিবুল্লাহনগর ইউনিয়নের ডায়া গ্রামের দৃষ্টি প্রতিবন্ধী রবিউল ইসলাম (২৪) ও তার বোন শাহিনূর আক্তার জানান, সিএসএফ গ্লোবালের উদ্যোগে কর্ণিয়া প্রতিস্থাপনের মাধ্যমে তারা আবার দৃষ্টি ফিরে পেয়েছেন।

‘আপনার চোখকে ভালোবাসুন, দৃষ্টি সবার অধিকার’— এই প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে ৫০ জন দৃষ্টি প্রতিবন্ধীর মধ্যে সাদাছড়ি বিতরণ করা হয়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত ও জাতীয় সংগীত পরিবেশনের পর সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়, যেখানে প্রতিবন্ধী শিশু-কিশোর ও বিশেষায়িত বিদ্যালয় ‘শিশু স্বর্গ’-এর শিক্ষার্থীরা অংশ নেয়। পরে একটি সচেতনতামূলক র‌্যালি কলেজ প্রাঙ্গণ থেকে বের হয়ে পৌর এলাকার প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে গিয়ে শেষ হয়।

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, শাহজাদপুর সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর আব্দুর রাজ্জাক, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাসুদ রানা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. মকবুল হোসেন, শাহজাদপুর প্রেস ক্লাবের সভাপতি এম এ জাফর লিটন ও সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক কোরবান আলী লাভলুসহ অন্যান্য অতিথিরা বক্তব্য রাখেন। বক্তারা দৃষ্টি সুরক্ষা ও সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলী শামখানি নিহত

অনলাইন ডেস্ক: দীর্ঘদিনের ইরানি নিরাপত্তা কর্মকর্তা এবং ইরানের প্রতিরক্ষা কাউন্সিলের সচিব আলি শামখানি মার্কিন-ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ইরান ইন্টারন্যাশনাল। এই ঘটনায় ইরানের সর্বোচ্চ

কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশের সাতজন

নিজস্ব প্রতিবেদক: কুকুর পরিচালনা শিখতে ও প্রাক্‌-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সাতজনসহ আটজন। তাদের মধ্যে পাঁচজনের গতকাল ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত

সরকারি এলপিজির দাম ১২৩৫ টাকা করার প্রস্তাব

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ এলপি গ্যাস লিমিটেড ১২ দশমিক ৫ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৮২৫ টাকা থেকে বাড়িয়ে ১২৩৫ টাকা নির্ধারণের প্রস্তাব দিয়েছে। বাংলাদেশ পেট্রোলিয়াম

বেলকুচি ছাত্রশিবিরের কমিটি গঠন সভাপতি ইউসুফ বাবু, সেক্রেটারি আরিয়ান ইসমাইল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা শাখার ২০২৫ সেশনের কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। উপজেলার সাথীদের প্রত্যক্ষ ভোটে সভাপতি নির্বাচিত হয়েছেন হাফেজ

রাসূল সাঃ এর ব্যঙ্গচিত্র অঙ্কনের প্রতিবাদে যশোরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল

রাসুল সাঃ এর  ব্যঙ্গচিত্র অঙ্কনে প্রতিবাদে যশোর শহরে মুফাসসির পরিষদের উদ্যোগে মাওলানা হাসান আল মামুন এর সঞ্চালনায়, ২৫ শে অক্টোবর (রবিবার)  সমাবেশ ও বিক্ষোভ মিছিল

ছাত্রদল সভাপতি হলেন ছাত্রলীগ নেতা

ডেস্ক রিপোর্ট: কক্সবাজার মেডিক্যাল কলেজ শাখা জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি হয়েছেন ছাত্রলীগ ও বঙ্গবন্ধু ছাত্র পরিষদের রাজনীতিতে সম্পৃক্ত তাহমিদ আলম সফি। রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ থাকা অবস্থায়