সিরাজগঞ্জে বিএনপির ৮ নেতার পদ স্থগিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিরাজগঞ্জের উল্লাপাড়া ও এনায়েতপুরে বিএনপির আট নেতার পদ স্থগিত করেছে জেলা বিএনপি। একই সঙ্গে দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের আরও তিন নেতার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে।

শুক্রবার (২ মে) রাত ৯টার দিকে সিরাজগঞ্জ জেলা বিএনপির দফতর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ স্বাক্ষরিত দুটি পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

স্থগিত হওয়া নেতারা হলেন:
উল্লাপাড়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক হেলাল সরকার, সাবেক সদস্য মিজানুর রহমান, পৌর বিএনপির সাবেক সভাপতি বেল্লাল হোসেন, সদস্যসচিব মুকুল হোসেন, সদস্য আশরাফুল ইসলাম মিন্টু, পঞ্চকোষী ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী, বড়হর ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক সাখাওয়াত হোসেন সাবু এবং এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুর রশিদ সরকার।

এছাড়া, উল্লাপাড়া উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক আবু হাসান অভি, উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহ জালাল এবং পৌর ছাত্রদলের সাবেক সভাপতি খোকনের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট সংগঠনের কাছে সুপারিশ করা হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত থাকার প্রাথমিক প্রমাণ পাওয়ায় আট নেতার প্রাথমিক সদস্যপদসহ সকল পদ স্থগিত করা হয়েছে। একই সঙ্গে তিন নেতার বিষয়ে সংশ্লিষ্ট সংগঠনসমূহকে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

ঘটনার পেছনের প্রেক্ষাপট:
জানা যায়, গত ১৭ এপ্রিল সন্ধ্যায় উল্লাপাড়া পৌর বাস টার্মিনালে পৌর জামায়াত নেতা হাফিজুর রহমান ও বিএনপির সাবেক সদস্যসচিব আজাদ হোসেনের অনুসারীদের মধ্যে চাঁদা উত্তোলনকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। পরিস্থিতি উত্তপ্ত হলে সেনাবাহিনী হস্তক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরদিন ১৮ এপ্রিল জুমার নামাজ শেষে রামকান্তপুর এলাকায় আজাদ হোসেনের ওপর হামলা চালানো হয়, এতে তিনি গুরুতর আহত হন। এ ঘটনায় হাফিজুর রহমানকে পুলিশ গ্রেফতার করে। এসব ঘটনায় সংশ্লিষ্টতা থাকায় বিএনপির আট নেতার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে দলের একাধিক নেতাকর্মী জানিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

হতদরিদ্র বিক্রেতার হাঁস জোরপূর্বক নিয়ে গেলেন পুলিশ!

নিজস্ব প্রতিবেদক: হাটের দিন বাজারে জায়গা না হওয়ায় সড়কের একটি সেতুর ওপরে বসেই সিলভারের একটি পাত্রে করে কয়েকটি হাঁস বিক্রির জন্য বসছিলেন হতদরিদ্র কৃষক। আর ওই

উপদেষ্টা আসিফ মাহমুদ ক্রমাগত মিথ্যাচার করছেন: বিএনপি নেতা ইশরাক

ডেস্ক রিপোর্ট: মেয়র হিসেবে শপথ পড়ানোর আন্দোলনকে ঘিরে ক্রমাগত মিথ্যাচার করছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া, এমন দাবি করেছেন বিএনপি নেতা ইশরাক হোসেন।’

দুই ব্যবসায়ীকে তুলে নিয়ে মুক্তিপণ আদায়, তিন পুলিশসহ ৪ জনকে গণপিটুনি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের ডামুড্যায় দুই ব্যবসায়ীকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের সময় তিন পুলিশ সদস্যসহ চারজনকে ধরে পিটুনি দিয়েছেন স্থানীয় লোকজন। পরে পুলিশ তাঁদের আটক করে।

জামায়াতের সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামীর জাতীয় সমাবেশে বিএনপিকে আমন্ত্রণ জানানো হয়নি বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকালে (১৯ জুলাই) দলের মিডিয়া সেলের

টাঙ্গাইলে মালিক সমিতির স্মারকলিপি, ইট বিক্রি বন্ধের ঘোষণা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশ ইট প্রস্তকারী মালিক সমিতির সাত দফা দাবি দ্রুত বাস্তবায়ন করা না হলে সারাদেশ আগামি ২৫ মার্চ থেকে টানা পনের দিন ইট

রাজধানীতে যুবককে গুলি করে হ্যা 

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার ন্যাশনাল মেডিকেল ইনস্টিটিউট হাসপাতালের সামনে একজনকে গুলি করে হত্যা করা হয়েছে। নিহতের নাম পরিচয় জানা যায়নি। সোমবার (১০ নভেম্বর) সকালে এ