সিরাজগঞ্জে বিএনপির ২ গ্রুপে সংঘর্ষ, আহত ২০

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বিএনপির সম্মেলন প্রস্তুতি সভা ও কার্যালয়ে প্রবেশকে কেন্দ্র করে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের অন্তত ২০ জন নেতাকর্মী আহত হয়েছেন।

শনিবার (৮ ফেব্রুয়ারি), দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলা বিএনপির কার্যালয়ে সামনে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলা বিএনপির কার্যালয়ে ২ ও ৬ নম্বর সংসদীয় আসনের সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক ডক্টর এম.এ মুহিত সভার কার্যক্রম শুরু করলে এ সময় কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের নেতা ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য গোলাম সারোয়ার তার সমর্থকদের সঙ্গে দলীয় কার্যালয়ে প্রবেশ করতে যায়। এতে ডক্টর এম এ মুহিত এর সমর্থকরা বাধা দেয়। এতে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি, ধাওয়া পালটা ধাওয়ার একপর্যায়ে উভয়পক্ষের নেতাকর্মীরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ সময় গোলাম সারোয়ারসহ উভয়পক্ষের ১৫ থেকে ২০ জন নেতাকর্মী আহত হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি)। আসলাম আলী জানান, সংঘর্ষের খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছে উভয়পক্ষকে সড়িয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সলঙ্গায় বাঁচতে চায় শিশু সোয়াইব; টাকার অভাবে হচ্ছে না চিকিৎসা

জুুয়েল রানা: সিরাজগঞ্জের সলঙ্গায় হৃদরোগে আক্রান্ত শিশু সোয়াইব এর চিকিৎসার অনিশ্চয়তা দেখা দিয়েছে। এতে বিনা চিকিৎসায় মৃত্যুর প্রহর গুনছে ৭ বছরের শিশু সোয়াইব। থানার হাটিকুমরুল

গণঅধিকার পরিষদের ৪৯ নেতার পদত্যাগ

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে গণঅধিকার পরিষদের জেলা শাখার সভাপতিসহ নবগঠিত কমিটির ৪৯ জন নেতা পদত্যাগের ঘোষণা দিয়েছেন। বিভাগীয় উপকমিটির বিরুদ্ধে স্বেচ্ছাচারিতার অভিযোগ তুলে তারা এই ঘোষণা

মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আগুনে পুড়ল ২০ ঘর

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার জেরে প্রতিপক্ষের

প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির বৈঠক ডিসেম্বরের মধ্যে নির্বাচন দাবি

স্টাফ রিপোর্টার: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠক করেছে বিএনপি’র প্রতিনিধি দল। শনিবার রাতে প্রধান উপদেষ্টার সরকারি বাস ভবন যমুনায় এ বৈঠক হয়। বৈঠকে

বিএনপির সিনিয়র নেতার ‘জয় বাংলা’ স্লোগান, তোলপাড়

নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্র মেরামতের ৩১ দফা বাস্তবায়নে নোয়াখালীর হাতিয়ায় বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ সমাবেশে আবুল বাসার ফুল মিয়া নামের এক বিএনপি নেতার ‘জয় বাংলা’

বিমান বিধ্বস্তে মাইলস্টোন ছাত্রীর মায়ের মৃত্যু, বাড়িতে শোকের ছায়া 

জেলা প্রতিনিধি, কুষ্টিয়া: রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় শিক্ষার্থী ঝুমঝুমের মা রজনী ইসলামের মৃত্যুতে গ্রামের বাড়িতে শোকের মাতম চলছে। মঙ্গলবার (২২ জুলাই) সকালে