সিরাজগঞ্জে বড়াল নদীতে জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে বড়াল নদীতে অনুষ্ঠিত হয়েছে ৪৬তম জাতীয় নৌকাবাইচ প্রতিযোগিতা। শনিবার (২৭ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার বাঘাবাড়ী নৌবন্দর এলাকায় এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ রোয়িং ফেডারেশনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠিত প্রতিযোগিতায় বিভিন্ন এলাকার আটটি নৌকা অংশ নেয়। প্রতিযোগিতা উপভোগে নদীর দুই পাড়ে বিপুলসংখ্যক দর্শকের সমাগম ঘটে।

যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মাহবুব উল আলম প্রতিযোগিতার উদ্বোধন করেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা থাকলেও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া অনুপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জের জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন পুলিশ সুপার ফারুক আহমেদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান, বাংলাদেশ রোয়িং ফেডারেশনের সাধারণ সম্পাদক মাকসুদ আলম, যুগ্ম সাধারণ সম্পাদক রাসিন মোল্লা ও এনসিপির কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব এস এম সাঈদ মোস্তাফিজসহ অন্যান্য অতিথিবৃন্দ।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাহজাদপুরে ফিরে এলো মওলানা ছাইফুদ্দিন এহিয়া কলেজের পরীক্ষা কেন্দ্র

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে বাতিল হওয়া পরীক্ষা কেন্দ্র অবশেষে ফিরে পেল শাহজাদপুরের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান মওলানা ছাইফুদ্দিন এহিয়া ডিগ্রী

বিচার, সংস্কার ও নতুন সংবিধান ছাড়া নির্বাচন নয়: সিরাজগঞ্জে নাহিদ ইসলাম

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগেই বিচার, সংস্কার, জুলাই ঘোষনা পত্র ও নতুন সংবিধান তৈরীর দাবী জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহবায়ক নাহিদ

বিক্ষোভে অংশ নেওয়ার অভিযোগে প্রথম মৃত্যুদণ্ড কার্যকরের প্রস্তুতি ইরানের

আন্তর্জাতিক ডেস্ক: সরকারবিরোধী বিক্ষোভের সঙ্গে সংশ্লিষ্ট অভিযোগে প্রথমবারের মতো একজন বিক্ষোভকারীকে মৃত্যুদণ্ড কার্যকর করতে যাচ্ছে ইরান। মানবাধিকার সংগঠনগুলোর তথ্যমতে, ২৬ বছর বয়সী এরফান সোলতানিকে বুধবার

বিয়ের দাবিতে ৩৫ বছরের নারীর বাড়িতে বৃদ্ধের অনশন

নিজস্ব প্রতিবেদক: বিয়ের দাবিতে পিরোজপুরের মঠবাড়িয়ায় ৩৫ বছরের নারীর বাড়িতে ৭৫ বছর বয়সী আবুল কাসেম মুন্সি অনশন করেছেন। এ সময় তিনি বলেন, আমার সঙ্গে ওই নারী

সিরাজগঞ্জে সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে আলোচনায় মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খানের সামাজিক ও মানবিক কর্মকাণ্ড স্থানীয় পর্যায়ে ব্যাপক আলোচনার সৃষ্টি করেছে।

১৬ বছর পর নির্বাচনী দায়িত্বে হারানো ক্ষমতা ফিরে পেল সেনাবাহিনী

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৬ বছর পর নির্বাচনের সময় আইন প্রয়োগকারী সংস্থা হিসেবে কার্যক্রম পরিচালনার ক্ষমতা ফিরে পেল বাংলাদেশ সেনাবাহিনী। ২০০১ সালের সপ্তম জাতীয় সংসদ নির্বাচনকে সামনে