সিরাজগঞ্জে বড়াল নদীতে চার দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা শুরু

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার বাঘাবাড়ি বড়াল নদীতে শুরু হয়েছে চার দিনব্যাপী নৌকাবাইচ প্রতিযোগিতা।

উত্তরবঙ্গ ট্যাংকলরি শ্রমিক ইউনিয়নের উদ্যোগে আয়োজিত এ প্রতিযোগিতার উদ্বোধন হয় বুধবার (১৭ সেপ্টেম্বর) বিকেল ৫টায়। উদ্বোধনী দিনে শাহজাদপুর, উল্লাপাড়া, পাবনা ও নাটোর থেকে আসা ২০টি পানসি নৌকা প্রতিযোগিতায় অংশ নেয়।

এসময় নদীর দুই তীরে জড়ো হয় হাজারো দর্শক। নৌকার বৈঠার শব্দ, দেশাত্মবোধক গান ও দর্শকদের উল্লাসে বাঘাবাড়ি নদীপাড় উৎসবমুখর হয়ে ওঠে।

আয়োজক কমিটির সভাপতি মো. আজিজুর রহমান জানান, প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান আগামী ২০ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে। বিজয়ীদের মধ্যে প্রথম স্থান অর্জনকারী দলকে তিনটি মোটরসাইকেল, দ্বিতীয় স্থান অধিকারীদের ফ্রিজ এবং অংশগ্রহণকারী সবার জন্য এলইডি টেলিভিশন দেওয়া হবে।

দর্শক ও আয়োজকরা আশা প্রকাশ করেছেন, গ্রামীণ ঐতিহ্যের এ প্রতিযোগিতা প্রতিবছর নিয়মিতভাবে আয়োজন করা হবে এবং সরকারি পৃষ্ঠপোষকতায় আরও সমৃদ্ধ হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতের উঠান বৈঠকে বিএনপির হামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি: আড়াইহাজার উপজেলার খাগকান্দা ইউনিয়নের মোহনপুর এলাকায় জামায়াতে ইসলামীর উঠান বৈঠকে বিএনপি নেতাকর্মীরা হামলা চালিয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় জামায়াতের অন্তত ৮

আগামী বছর থেকে টঙ্গীতে বিশ্ব ইজতেমা করতে পারবে না সাদপন্থীরা

নিজস্ব প্রতিবেদক: নেতৃত্ব নিয়ে বিরোধে বাংলাদেশে তাবলিগ জামাত দুটি প্রধান গ্রুপে বিভক্ত হয়ে আছে। তাদের এক গ্রুপের টঙ্গী ময়দানে তাবলীগ জামায়াত বাংলাদেশ (মাওলানা সা’দ এর

মধ্যপ্রাচ্যে সংঘাত নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার আশঙ্কা: জাতিসংঘ

আন্তর্জাতিক ডেস্ক: জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্যে চলমান সংঘাত দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে। তিনি বেআইনি হামলার ফলে সাধারণ মানুষ ও বিশ্ব

সামিটে ৩১০০ কোটি টাকার বিনিয়োগ প্রস্তাব এসেছে: বিডা চেয়ারম্যান

অনলাইন ডেস্ক: বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) এবং বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের (বেজা) নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন বলেছেন, সদ্য সমাপ্ত বিনিয়োগ সম্মেলনে

শপথ পড়ানোর দাবিতে মৎস্য ভবন মোড়ে ইশরাক সমর্থকদের বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে টানা সাত দিন ধারে আন্দোলন করছেন তার সমর্থকরা। এবার নগর

শাহজাদপুরে অবৈধ ইটভাটায় ৮০ হাজার টাকা জরিমানা

এম এ হান্নান শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। মঙ্গলবার (১১ মার্চ ২০২৫) শাহজাদপুর উপজেলা নির্বাহী