সিরাজগঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ০৭ মার্চ (সোমবার) ২০২৫ ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী চলা ‘World Wide General Strike’ এর কর্মসূচি হিসিবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ বেলা ১১.৩০ মিনিটে  রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের অংশগ্রহণে বিক্ষোভ মিছিলটি বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-১ থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ গিয়ে সংক্ষিপ্ত সমাবেশের মধ্যদিয়ে শেষ হয়।
বিক্ষোভ মিছিল শেষে সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সমাজ বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী জাকারিয়া জিহাদ, তিনি বলেন, জাতিসংঘসহ সকল বিশ্বসংস্থা গুলো আজ নিশ্চুপ, পশ্চিমাবিশ্ব আমাদের মানবতার ও মানবাধিকারের গল্প শুনায় কিন্তু ফিলিস্তিনের নারী ও শিশুদের চিৎকার তাদের কানে পৌঁছায় না, আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সকল সাধারণ শিক্ষার্থী একাত্বতা পোষণ  করছি।
অর্থনীতি বিভাগের শিক্ষার্থী আশরাফুল ইসলাম বলেন, একদিন যারা ঘরহারা ছিল, শরণার্থী ছিল, আজ তারাই খুনি দখলদার! সেই দিনের উদ্বাস্তু ইসরায়েলের বর্তমানে অস্তিত্ব দাঁড়িয়ে আছে নিষ্পাপ ফিলিস্তিনি মানুষের রক্ত আর ধ্বংসের পাহাড়ের উপর। এরপরেও আরব দেশসহ সব মুসলিম দেশগুলো চুপ হয়ে নীরব দর্শক হয়ে চেয়ে চেয়ে দেখছে এই হত্যাযজ্ঞ। এমন নীরব দর্শকদেরকে ধিক্কার জানাই। এই দখলদার সন্ত্রাসী ইসরায়েলের বর্বরতার বিচার চাই।
বাংলা বিভাগের শিক্ষার্থী মেরাজ বলেন, বিশ্ব পরাশক্তিদের মদদে ইসরায়েলি সরকার ফিলিস্তিনে গণহত্যা চালাচ্ছে। বিশ্ব পরাশক্তি ও মানবতার ধারক আর্ন্তজাতিক সংগঠনসমূহের ভূমিকা অত্যন্ত হতাশা জনক। আমরা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গাজায় চলমান হত্যাকান্ডের ও মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে আমাদের সোচ্চার অবস্থান ঘোষণা করছি। বাংলাদেশে সকল মানুষকে ইসরাইলি পণ্য সম্পূর্ণরূপে বর্জন করার আহ্বান জানাচ্ছি। অন্তর্বর্তীকালীন সরকারকে অনুরোধ করবো রাষ্ট্রীয়ভাবে এই গণহত্যার বিরুদ্ধে স্পষ্ট বিবৃতি দিতে।
Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে

ঠিকানা ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাতটায়

বিয়ের দাবিতে হিন্দু যুবকের বাড়িতে মুসলিম নারীর অবস্থান, এলাকায় চাঞ্চল্য

রায়গঞ্জ সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নিয়েছেন তানজিলা আক্তার (৩২) নামে এক মুসলিম নারী। শনিবার (১৪ জুন) সকাল থেকে উপজেলার

চুয়াডাঙ্গায় বিএনপির ৪ শতাধিক নেতাকর্মীর জামায়াতে যোগদান

চুয়াডাঙ্গা প্রতিনিধি: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলায় বিএনপি ও সহযোগী সংগঠন থেকে চার শতাধিক নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। বুধবার (১৫ অক্টোবর) বিকেলে উপজেলার বেলগাছি মাধ্যমিক বিদ্যালয় মাঠে

ভারতীয় গোয়েন্দা সংস্থা র-এর বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞার সুপারিশ

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্র ও কানাডায় খালিস্তানপন্থি নেতাদের গুপ্তহত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের (র) ওপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের

সিরাজগঞ্জে জেলা পুলিশের মাসিক কল্যাণ ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা ও অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৫ সেপ্টেম্বর) সকালে পুলিশ লাইন্সের শহীদ বীর মুক্তিযোদ্ধা কনস্টেবল

কুষ্টিয়ায় জেলা পরিষদের দোকান বরাদ্দে হরিলুট

কুষ্টিয়া প্রতিনিধি: আওয়ামী লীগ সরকারের মেয়াদে কুষ্টিয়া জেলা পরিষদের নির্মিত নয়তলা বাণিজ্যিক ভবনের শতাধিক দোকান বরাদ্দে ভয়াবহ অনিয়ম ও লুটপাটের অভিযোগ উঠেছে। শহরের প্রাণকেন্দ্র নবাব সিরাজউদ্দৌলা