সিরাজগঞ্জে প্রাইভেটকারের চাপায় পথচারী নিহত, দোকানদার আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় দ্রুতগতির প্রাইভেটকারের চাপায় হাফিজুল (৩৫) নামে এক পথচারী নিহত হয়েছেন। এ ঘটনায় এক দোকানদার গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (১২ সেপ্টেম্বর) সকালে সিরাজগঞ্জ-কড্ডা আঞ্চলিক সড়কের কাশিয়াহাটা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত হাফিজুল ওই গ্রামের নুরুল ইসলামের ছেলে। গুরুতর আহত দোকানদার আমির (৪২) কে ঢাকায় পাঠানো হয়েছে।

স্থানীয়দের বরাতে জানা যায়, সিরাজগঞ্জ শহর থেকে আসা একটি দ্রুতগতির প্রাইভেটকার কাশিয়াহাটা এলাকায় পৌঁছে নিয়ন্ত্রণ হারায়। এ সময় সড়কের পাশে দাঁড়িয়ে থাকা কয়েকজনকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মারা যান হাফিজুল। আহত হন দোকানদার আমির।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোখলেসুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, একজন নিহত ও একজন গুরুতর আহত হয়েছেন। অন্য কেউ আহত হয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের রেলপথ অবরোধে ঢাকাগামী ট্রেন চলাচল বন্ধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠার দাবিতে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সিরাজগঞ্জের উল্লাপাড়া এলাকায় রেলপথ অবরোধ করেছে। এতে ঢাকা থেকে উত্তরপশ্চিমাঞ্চলের দিকে ট্রেন চলাচল বন্ধ রয়েছে। বুধবার

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বাড়িতে হামলা-ভাঙচুর

নিজস্ব প্রতিবেদক: কিশোরগঞ্জের মিঠামইনে সাবেক রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদের বাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। বুধবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। জানা

ভারতীয় দূতাবাস অভিমুখে গণমিছিলের ডাক দিলেন মামুনুল হক

নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।সম্প্রতি ভারতে পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল-২০২৫ বাতিলের দাবিতে ও ভারতজুড়ে অব্যাহত মুসলিমদের প্রতি সহিংসতার প্রতিবাদে গণমিছিলের

তাড়াশে সাংবাদিককে গাছে বেঁধে নির্যাতনে যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: সিরাজগঞ্জের তাড়াশে আশরাফুল ইসলাম আসিফ নামে এক সাংবাদিককে গাছের সঙ্গে বেঁধে নির্যাতনের অভিযোগে তাড়াশ উপজেলা যুবদলের দুই নেতার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

যুক্তরাজ্যের ঘাঁটি থেকে বের হয়েছে মার্কিন বোমারু বিমান

আলোচিত ডেস্ক: ইরান-ইসরাইল সংঘাতে যোগ দেয়ার সম্ভাবনা ‘বিবেচনা’ করছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার ভোররাতে পূর্ব ইংল্যান্ডের রয়্যাল এয়ারফোর্স লেকেনহিথ থেকে অন্তত চারটি এফ-৩৫ বিমান

ওমান সাগরে উত্তেজনা: ইরানের সতর্কবার্তায় সরে গেল মার্কিন যুদ্ধজাহাজ

অনলাইন ডেস্ক: ওমান সাগরে ইরানের নৌবাহিনীর হেলিকপ্টারের মুখোমুখি হওয়ার পর মার্কিন নৌবাহিনীর একটি ডেস্ট্রয়ার (যুদ্ধজাহাজ) গতিপথ পরিবর্তন করে সরে গেছে। বুধবার (২৩ জুলাই) সংঘটিত এ