সিরাজগঞ্জে প্রথম পুণ্য পেট এন্ড ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন

নজরুল ইসলাম: প্রাণিসম্পদের স্বাস্থ্য সুরক্ষা ও সেবা প্রদানের লক্ষ্যে সিরাজগঞ্জ জেলায় প্রথম যাত্রা শুরু করেছে পুণ্য পেট এন্ড ভেট কেয়ার।

বৃহস্পতিবার (১৫ মে) ৮টার দিকে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে চৌরাস্তা জহুরা মল্লিকা ভবনের নিচতলায় পুণ্য পেট এন্ড ভেট কেয়ার সেন্টারের উদ্বোধন হয়।

উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোয়ার হোসেন, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ আলমগীর হোসেন, আত্রাই উপজেলার মেডিকেল অফিসার ডাঃ জাহিদুল ইসলাম হীরা, রতনকান্দি ইউনিয়নের হিসাব সহকারী সাব্বির হোসেন সৌরভ, দৈনিক প্রতিদিনের কাগজ ও বিজনেস মিরোরের জেলা প্রতিনিধি নজরুল ইসলাম, দৈনিক আজকের দর্পন ও দ্যা ফাইন্যান্সিয়াল পোস্টের জেলা প্রতিনিধি সাম্মির আহমেদ আজমির, দৈনিক নিরপেক্ষ জেলা প্রতিনিধি রাকিব হোসেন, দৈনিক একুশে সংবাদের জেলা প্রতিনিধি জুলকার নাঈমসহ প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

পুণ্য পেট এন্ড ভেট কেয়ার এর পরিচালক ও সদর উপজেলা প্রাণিসম্পদের ভেটেরিনারি সার্জন ডাঃ মোঃ মেরাজ হোসেন মিসবাহ বলেন, শখ থেকেই অনেকে পোষেন প্রাণি। সেই প্রাণিটিই এক সময় হয়ে ওঠে নিত্যসময়ের সঙ্গী। তাই তার পরিপূর্ণ যত্ন ও রোগ এর বিষয়টিও খেয়াল রাখা উচিত পরিবারের সদস্যের মতোই। বিশেষ করে পোষা প্রাণির স্বাস্থ্য সেবা, কুকুর, বিড়ালের বিভিন্ন রোগের টিকা সরকারি হাসপাতালগুলোতে না পেয়ে ঢাকা বা অন্য বিভাগগুলোতে যেতে হয়। মানুষের কষ্ট লাগব মেটাতে সিরাজগঞ্জ জেলায় এই প্রথম পেট এন্ড ভেট কেয়ার সেন্টার খোলা হলো যা পোষা প্রাণির স্বাস্থ্যসেবা নিশ্চিতে হয়রাণী থেকে মুক্তি পাবে বলে আশা করছি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি

অনলাইন ডেস্ক: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত

নাটোরে ট্রাক-মাইক্রোবাস মুখোমুখি সংঘর্ষে ৬ জন নিহত

নিজস্ব প্রতিবেদক: নাটোরের বড়াইগ্রামে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অন্তত ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ২ জন। বুধবার (২৩ জুলাই) সকাল

মাগুরার শিশুটি চোখের পাতা নেড়েছে

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার ডেপুটি প্রেস সেক্রেটারি আবুল কালাম আজাদ মজুমদার জানিয়েছেন, মাগুরায় ধর্ষণের শিকার শিশুটি চোখের পাতা নেড়েছে। তার অবস্থার সামান্য উন্নতি হয়েছে। সোমবার দুপুরে

ইসরায়েলে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে হুতি

আন্তর্জাতিক ডেস্ক: ইসরায়েলে ভূখণ্ড লক্ষ্য করে আবারও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি। গত ২৫ ঘণ্টায় ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে এটি হুতির চতুর্থ হামলা।

পাঠ্যবইয়ে ‘আদিবাসী’ গ্রাফিতি, এনসিটিবির সামনে কী ঘটেছিল

অনলাইন ডেস্ক: বাংলাদেশে পাঠ্যবইয়ের প্রচ্ছদ থেকে ‘আদিবাসী’ শব্দসংবলিত গ্রাফিতি প্রত্যাহার, নৃ-গোষ্ঠীভুক্ত শিক্ষার্থী ও ‘স্টুডেন্টস ফর সভারেন্টি’ নামের এক সংগঠনের বিক্ষোভ চলাকালে হামলার ঘটনাকে কেন্দ্র করে

ফ্যামিলি কার্ডের প্রলোভন নয়, তরুণদের চাকরির অধিকার দিতে হবে: শিবির সভাপতি

নিজস্ব প্রতিবেদক: ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম বলেছেন, আওয়ামী লীগ এক কোটি কার্ড দেওয়ার কথা বলে দুর্নীতি-লুটপাট করে দেশকে দেউলিয়া করে ভারতে পালিয়েছে। নতুন