সিরাজগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুইজন নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় এক শিশুসহ দুইজন নিহত হয়েছেন। সোমবার (১৩ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার সলঙ্গা ও কাওয়াক এলাকায় এ দুর্ঘটনা দুটি ঘটে।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইসমাইল হোসেন জানান, সন্ধ্যা সোয়া ৬টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট গ্রাম থেকে এক ব্যক্তি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে মোটরসাইকেলে সলঙ্গার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে ঢাকা-রাজশাহী মহাসড়কের সলঙ্গা থানার চড়িয়া এলাকার ১ নম্বর সেতুর কাছে একটি ট্রাকের ধাক্কায় মায়ের কোলে থাকা শিশুটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

এ ঘটনায় শিশুটির পরিচয় এখনো জানা যায়নি। পুলিশ নিহত শিশুর পরিবারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বলে জানান ওসি।

অন্যদিকে, একই সময়ে বগুড়া-নগরবাড়ী মহাসড়কের কাওয়াক মোড় এলাকায় রাস্তা পার হওয়ার সময় অজ্ঞাত একটি ট্রাকের চাপায় নুরুন্নবী (৫০) নামের এক ব্যক্তি নিহত হন। তিনি শাহজাদপুর উপজেলার চরনবীপুর গ্রামের মৃত আবু বক্কার সিদ্দিকীর ছেলে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি জব্দ করেছে। তবে চালক পালিয়ে যায়। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে বলে জানান হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মিলারের দাদন বাণিজ্যে অস্থির চালের বাজার

নিজস্ব প্রতিবেদক: সরকারি গুদামে খাদ্যশস্যের নিরাপদ মজুত রয়েছে। বাজারেও সরবরাহ পর্যাপ্ত। কিন্তু মিলারদের দাদন বাণিজ্যের প্রভাবে বোরোর ভরা মৌসুমেও চালের বাজারে অস্থিরতা দেখা দিয়েছে। কৃষকের মাঠের

ইসরায়েলের প্রযুক্তি পার্কে হামলা, মাইক্রোসফট কার্যালয় ক্ষতিগ্রস্ত

অনলাইন ডেস্ক: ইসরায়েলের বিরশেভা প্রযুক্তি পার্ক, মাইক্রোসফট কার্যালয় এবং ইসরায়েলি সামরিক শাখার কাছে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে। ইরানি হামলার পর বিরশেভার কেন্দ্রীয় রেল স্টেশন সাময়িকভাবে

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তার নামে ভারতীয় ভোটার আইডি কার্ড ঘিরে বিতর্ক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ব্যাংকের এক ঊর্ধ্বতন কর্মকর্তার নামে ভারতীয় ভোটার আইডি কার্ড থাকার তথ্য ঘিরে ব্যাংকপাড়া ও সামাজিক যোগাযোগমাধ্যমে বিতর্ক দেখা দিয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্ট কর্মকর্তা

সিলেটে মধ্যরাতে ৫ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প

নিজস্ব প্রতিবেদক: সিলেটে মধ্যরাতে মাত্র পাঁচ মিনিটের ব্যবধানে দুইবার ভূমিকম্প অনুভূত হয়েছে। বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত ২টা ২০ মিনিট ৩১ সেকেন্ডে প্রথমবার ভূমিকম্প অনুভূত হয়।

হতদরিদ্র বিক্রেতার হাঁস জোরপূর্বক নিয়ে গেলেন পুলিশ!

নিজস্ব প্রতিবেদক: হাটের দিন বাজারে জায়গা না হওয়ায় সড়কের একটি সেতুর ওপরে বসেই সিলভারের একটি পাত্রে করে কয়েকটি হাঁস বিক্রির জন্য বসছিলেন হতদরিদ্র কৃষক। আর ওই

মসজিদ নির্মাণ নিয়ে সংঘর্ষে নিহত ১, আগুনে পুড়ল ২০ ঘর

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলায় মসজিদ নির্মাণকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে হাফিজুর রহমান হাফিজ (৪৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঘটনার জেরে প্রতিপক্ষের