সিরাজগঞ্জে পূজামণ্ডপে পুলিশের ওপর হামলা, মামলা ১৮ জনের বিরুদ্ধে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুর্গাপূজার মণ্ডপে ডিজে গান বাজানোকে কেন্দ্র করে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলামসহ ১৮ জনের বিরুদ্ধে মামলা করেছে পুলিশ।

উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল ইসলাম জানান, থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ওমর ফারুক বাদী হয়ে মামলা দায়ের করেছেন। তবে এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত ১টার দিকে উল্লাপাড়া পৌরসভার ভবানী মন্দির এলাকায় এ ঘটনা ঘটে। উচ্চস্বরে ডিজে গান বন্ধ করতে গেলে কয়েকজন ব্যক্তি কর্তব্যরত পুলিশ সদস্যদের সঙ্গে বাগবিতণ্ডায় জড়িয়ে পড়েন এবং একপর্যায়ে পুলিশ কনস্টেবল সাগর আহমেদের ওপর হামলা চালানো হয়।

এ সময় এএসআই মো. ওমর ফারুক, দায়িত্বরত অন্যান্য পুলিশ সদস্য, আনসার ভিডিপি সদস্য ও স্থানীয়রা উপস্থিত ছিলেন। পরে সার্কেল অফিসার ও থানার ওসি ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

ঘটনার পর মঙ্গলবার মামলায় সাইফুল ইসলাম, সিরাজগঞ্জ মোটর মালিক গ্রুপের আহ্বায়ক কমিটির সদস্য ইখতিয়ার উদ্দিন, হাফিজসহ মোট ১৮ জনকে আসামি করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার (উল্লাপাড়া সার্কেল) শরাফত আলী বলেন, পূজার নিরাপত্তাজনিত কাজে ব্যস্ত থাকার কারণে এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি। মামলাটি তদন্তাধীন রয়েছে।

সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, মামলার বিষয়টি তিনি অবগত আছেন, তবে এখনো বিস্তারিত আপডেট তার কাছে আসেনি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে জাতীয় নাগরিক পার্টির সাথে সনাতন ধর্মাবলম্বীদের মতবিনিময় সভা

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার সনাতন ধর্মাবলম্বীদের সাথে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এর নেতৃবৃন্দদের মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৯ এপ্রিল) রাতে

‘জয় বাংলা’ বলে বিএনপির মনোনয়ন হারালেন মাদারীপুর-১ আসনের প্রার্থী

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুর-০১ (শিবচর উপজেলা) আসনের কামাল জামান মোল্লার মনোনয়ন স্থগিত করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। ধারণা করা হয়, জয় বাংলা বলে স্লোগান দেওয়ায় তার মনোনয়ন

নিজ হাতেই নির্বাচনী ব্যানার সরালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-১৫ আসনের (মিরপুর-কাফরুল) বিভিন্ন এলাকা থেকে নির্বাচনী ব্যানার, পোস্টার ও ফেস্টুন সরিয়ে নিয়েছে জামায়াত। আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) নিজ হাতে ব্যানার সরিয়ে এ

নারীর কাছে বিএনপি নেতার চাঁদা দাবি, কল রেকর্ড ফাঁস

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জে মামলার ভয় দেখিয়ে অসহায় নারীর কাছে আড়াই লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ উঠেছে কাশিয়ানী উপজেলা বিএনপির সহ-যুব-বিষয়ক সম্পাদক নিয়ামুল হোসেন মিলনের বিরুদ্ধে।

পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ রাতে, দেখা যাবে বাংলাদেশ থেকেও

অনলাইন ডেস্ক: বিশ্ব আজ এক মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হতে চলেছে। পৃথিবীর বিভিন্ন স্থান থেকে রবিবার দেখা যাবে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। আকাশ মেঘমুক্ত থাকলে বাংলাদেশ থেকেও দেখা

যমুনা সেতু পশ্চিমে র‌্যাবের অভিযানে ১৬ কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১

নিজস্ব প্রতিবেদক: দেশব্যাপী মাদকবিরোধী অভিযান পরিচালনার অংশ হিসেবে সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিম থানা এলাকায় ১৬ কেজি গাঁজাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন