সিরাজগঞ্জে পুলিশের চাঁদাবাজি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের যমুনা সেতু পশ্চিমপাড়ে জেলা পুলিশের চাঁদাবাজি ও হয়রানি বন্ধের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন পরিবহন মালিক ও শ্রমিকরা। সোমবার (১৮ আগস্ট) বিকেল সাড়ে তিনটা থেকে প্রায় দেড় ঘণ্টা সলঙ্গার নলকা এলাকায় এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

অবরোধ চলাকালে আন্দোলনকারীরা ব্যানার হাতে মহাসড়কে অবস্থান নিয়ে অভিযুক্ত পুলিশের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন। এ সময় কয়েকজন শ্রমিক ও মালিক নেতা বক্তব্য রাখেন।

বক্তারা অভিযোগ করেন, হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ নানা অজুহাতে গাড়ি থামিয়ে চালকদের হয়রানি করছে এবং চাঁদা আদায় করছে। এতে চালকেরা অতিষ্ঠ হয়ে পড়েছেন। দ্রুত দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা।

অবরোধের কারণে মহাসড়কের দুই পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে যাত্রী ও পণ্যবাহী গাড়ির চালকেরা ভোগান্তিতে পড়েন।

পরে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আশ্বাসে বিকেল পাঁচটার দিকে আন্দোলনকারীরা অবরোধ তুলে নেন। এর পর ধীরে ধীরে স্বাভাবিক হয় যান চলাচল।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার নতুন কৌশলে মাঠে নামছে আ.লীগ

ডেস্ক রিপোর্ট: নানা কৌশলে সংগঠিত হওয়ার চেষ্টা করছে পতিত আওয়ামী লীগ। সম্প্রতি রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল করে দলটি। এবার ফিলিস্তিন ইস্যুতে ‘মুভমেন্ট ফর

কূটনৈতিক মিশনে প্রেসিডেন্টের ছবি অপসারণের নির্দেশ

অনলাইন ডেস্ক: প্রেসিডেন্টকে অপসারণের গুঞ্জনের মধ্যে বিদেশস্থ বাংলাদেশি কূটনৈতিক মিশনগুলোতে প্রেসিডেন্টের ছবি নামানোর নির্দেশ জারি করা হয়েছে। সূত্র জানায়, মধ্যরাতে সেগুনবাগিচা থেকে মৌখিকভাবে এই নির্দেশ পৌঁছে

ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র ঠেকানো কঠিন: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন

অনলাইন ডেস্ক: ইরানের তৈরি ফাত্তাহ-২ হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বর্তমান বিশ্বের প্রচলিত আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আটকানো প্রায় অসম্ভব বলে উল্লেখ করেছে সামরিক সাময়িকী Military Watch Magazine।

খামেনির মৃত্যুর পর মোজতবা নতুন সুপ্রিম লিডার, মাশহাদে দাফন

অনলাইন ডেস্ক: ইরানের সুপ্রিম লিডার আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর তাঁর ছেলে মোজতবা খামেনিকে নতুন সুপ্রিম লিডার হিসেবে নির্বাচিত করা হয়েছে বলে জানিয়েছে সংবাদমাধ্যম Iran International।

কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতিতে উচ্ছ্বসিত প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশি নারী ক্রীড়াবিদদের জন্য খেলাধুলার সুযোগ-সুবিধা বাড়াতে কাতার ফাউন্ডেশনের প্রতিশ্রুতি ভীষণরকম আশাবাদী ও উচ্ছ্বসিত করেছে প্রধান উপদেষ্টার সঙ্গে কাতারে সফররত চার নারী ক্রীড়াবিদকে।

ইসরায়েলের হামলায় ইরানে নিহত প্রায় ৬০০

অনলাইন ডেস্ক: ইরানে গত ৫ দিনে ইসরায়েলের বিমান বাহিনীর গোলাবর্ষণ এবং ক্ষেপণাস্ত্র-ড্রোন হামলায় নিহত হয়েছেন অন্তত ৫৮৫ জন। এছাড়াও এ ঘটনায় আহত হয়েছেন আরও ১