সিরাজগঞ্জে পিস্তল ও গুলিসহ ডাকাত গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের ডিবি পুলিশের অভিযানে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেফতার করা হয়েছে। এসময় একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, দুইটি মোটরসাইকেল ও একটি টিভি উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত মাহবুব খান (৩২) কামারখন্দ উপজেলার বাগবাড়ি লাহিড়ীবাড়ির মৃত চান খানের ছেলে। শনিবার (৮ ফেব্রুয়ারী) রাত সাড়ে ১০টার দিকে সলঙ্গার পাঁচলিয়া বাজার এলাকায় এ অভিযান চালানো হয়।

সিরাজগঞ্জ ডিবি পুলিশের ওসি একরামুল হোসাইন জানান, ডিবি পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে আন্ত:জেলা ডাকাত দলের সদস্য মাহবুব খানকে গ্রেফতার করে। এসময় তাঁর কাছ থেকে একটি পিস্তল, ৭ রাউন্ড গুলি, একটি ম্যাগজিন, একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এরপর তাকে জিজ্ঞাসাবাদে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে সলঙ্গা এলাকার একটি বাড়িতে সম্প্রতি ডাকাতি করা একটি ৪৬ ইঞ্চি এলডি টিভি মাহবুবের নিজ বাড়ি থেকে এবং সলঙ্গা এলাকার একটি দোকন থেকে আরেকটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এ ঘটনায় ডিবির এস,আই রুবেল মিয়া বাদী হয়ে সলঙ্গা থানায় মামলা দায়ের করেছেন। গ্রেফতারকৃত মাহবুব খানের বিরুদ্ধে সিরাজগঞ্জসহ বিভিন্ন থানায় আরো ৮টি ডাকাতি মামলা রয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া শিশু সাজিদকে জীবিত উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীর তানোরে পরিত্যক্ত একটি গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া দুই বছরের শিশু সাজিদকে উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস। শিশুটি জীবিত আছে। তাকে

দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাইহীন পোস্ট, এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই

সামনে ১০ নম্বর মহাবিপদ সংকেত: সাংবাদিক ইলিয়াস

ঠিকানা টিভি ডট প্রেস: অনলাইন এক্টিভিটিস ও প্রবাসী সাংবাদিক ইলিয়াস হোসাইন দেশবাসীকে সতর্ক করে আজ একটি স্ট্যাটাস দিয়েছে, তার লেখা স্ট্যাটাস টি হুবাহু তুলে ধরা

ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন, সেই দায়িত্ব আমরা নিয়েছি: হাসনাত আব্দুল্লাহ্

নিজস্ব প্রতিবেদক: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও ১২-দলীর জোটের কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের প্রার্থী হাসনাত আব্দুল্লাহ বলেছেন, শহীদ ওসমান হাদি রাষ্ট্রে যে ইনসাফ প্রতিষ্ঠা

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্মৃতিচারণ করে আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলেছেন, বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়াকে ধারণ করতে হবে। তিনি বলেন,

জামায়াত-এনসিপি সমঝোতা দুই সাবেক উপদেষ্টায় আটকা

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের সাবেক দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে জোটের প্রার্থী করতে রাজি নয় জামায়াতে ইসলামী। দলটির বক্তব্য– প্রার্থী করলে দুই