সিরাজগঞ্জে পিতাকে হত্যার ঘটনায় পুত্রের মৃত্যুদণ্ড

এম দুলাল উদ্দিন আহমেদ,সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় পিতা ইদ্রিস আলীকে হত্যার দায়ে পুত্র ও মামলার বাদী রেজাউল করিম লাবুকে মৃত্যুদণ্ড প্রদান করেছে আদালত। একইসাথে ৫০ হাজার টাকা অর্থদণ্ড ও অনাদায়ে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রোববার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ ৩য় আদালতের বিচারক মো. মাহবুবুর রহমান এই রায় প্রদান করেন।

একই রায়ে নিহতের স্ত্রী রেনুকা বেগম ও পুত্রবধূ, মৃত্যুদণ্ডপ্রাপ্ত রেজাউল করিম লাবুর স্ত্রী ইসমত আরাকে তিন মাসের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আব্দুল লতিফ আকন্দ এ তথ্য নিশ্চিত করেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২০ইং সালের ৪ মার্চ দুপুরে সিরাজগঞ্জের সলঙ্গা থানার অলিদহ গ্রামের একটি পুকুরে গলা ও পায়ে রশি পেঁচানো অবস্থায় ইদ্রিস আলীর মৃতদেহ ভাসতে দেখা যায়। খবর পেয়ে পরিবার ও স্থানীয়দের সহায়তার তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয। ঐদিনই নিহতের ছেলে রেজাউল করিম লাবু বাদী হয়ে অজ্ঞাতদের আসামি করে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

সেখানে উল্লেখ করা হয়, ৩ মার্চ কৈমাঝুরিয়া গ্রামে ইদ্রিস আলী ও তার স্ত্রী রেনুকা বেগম একই কক্ষে ঘুমিয়ে পড়েন। ভোররাতে রেনুকার ঘুম ভেঙ্গে গেলে দেখেন ইদ্রিস আলী ঘরে নেই, খোলা রয়েছে দরজা। এসময় সে তার ছেলে ও পুত্রবধূকে ঘুম থেকে ডেকে উঠিয়ে অনেক খোঁজাখুঁজি করেও ইদ্রিস আলীকে পাওয়া যায়নি।

পুলিশি তদন্তে বেরিয়ে আসে মামলার বাদী রেজাউল করিম লাবুই হত্যা করেছে তার পিতা ইদ্রিস আলীকে। পরবর্তীতে আদালতে তার দেওয়া ১৬৪ ধারার জবানবন্দি, সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এই রায় প্রদান করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

লস অ্যাঞ্জেলেসে বিধ্বংসী দাবানল, জরুরি অবস্থা ঘোষণা

অনলাইন ডেস্ক: বিধ্বংসী দাবানলে পুড়ছে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস অঙ্গরাজ্য। লস অ্যাঞ্জেলেসের বিলাসবহুল প্যাসিফিক প্যালিসেডস এলাকায় চলমান এ দাবানলের ফলে বহু বাড়ি ধ্বংস হয়েছে এবং ৩০

শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৮ জানুয়ারী) রাতে শেখেরখীল রাজপরী কনভেনশন হলরুমে অনুষ্ঠিত

ঢাকায় দুর্বল ভিত্তির ওপরে ২১ লাখ ভবন: মানা হয়নি বিল্ডিং কোড

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) আওতাধীন ১ হাজার ৫২৮ বর্গকিলোমিটার এলাকায় প্রায় ২২ লাখ ভবনের মধ্যে ২১ লাখই দুর্বল ভিত্তির ওপরে দাঁড়িয়ে আছে।

ঈদের আগে ৮ উপজেলায় চালু হচ্ছে ফ্যামিলি কার্ড

ডেস্ক রিপোর্ট: ঈদের আগেই দেশের আট বিভাগের আট উপজেলায় পরীক্ষামূলক (পাইলটিং) ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি চালু করছে সরকার। এরই মধ্যে অর্থমন্ত্রীকে সভাপতি করে ‘ফ্যামিলি কার্ড

হলে বাম ছাড়া সব দলের রাজনীতি নিষিদ্ধ চান উমামা ফাতেমা

ডেস্ক রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) আবাসিক হলে বাম ছাত্র সংগঠনগুলোর রাজনীতি ছাড়া অন্য সব দলের রাজনীতি নিষিদ্ধের দাবি জানানোর অভিযোগ উঠেছে বামপন্থি ছাত্রসংগঠন ছাত্র ফেডারেশনের

বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর আড়াইটার দিকে লেগে যাওয়া ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল