সিরাজগঞ্জে পাঁচ দফা দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ

সিরাজগঞ্জ প্রতিনিধি: জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন আদেশ জারি ও নভেম্বর মাসেই গণভোট আয়োজনসহ পাঁচ দফা দাবিতে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জামায়াতে ইসলামী।

শুক্রবার সকালে শহরের বাজার স্টেশন এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। মিছিলটি এসএস রোড হয়ে দরগা রোডে জেলা জামায়াতের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

বিক্ষোভ শুরুর আগে বাজার স্টেশন মুক্তির সোপান এলাকায় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সিরাজগঞ্জ-২ (সদর ও কামারখন্দ) আসনের সংসদ সদস্য প্রার্থী ও জেলা জামায়াতের সেক্রেটারি মো. জাহিদুল ইসলাম বক্তব্য রাখেন।

শহর জামায়াতের আমীর মো. আব্দুল লতিফের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মো. শহিদুল ইসলাম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অ্যাডভোকেট সাইদুল ইসলাম, সদর উপজেলা জামায়াতের আমীর অ্যাডভোকেট নাজিম উদ্দিন, জেলা ছাত্র শিবিরের সভাপতি আব্দুল আজিজ এবং শহর ছাত্র শিবিরের সভাপতি শামীম রেজা।

সমাবেশে পাঁচ দফা দাবি উপস্থাপন করা হয় এবং তা বাস্তবায়নের আহ্বান জানানো হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যানের সংঘর্ষ, শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ রায়গঞ্জে মুরগিবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত

যুক্তরাষ্ট্রের ৯ নারী পরিদর্শনের পর টাঙ্গাইলের পণ্য প্রদর্শণী সম্পন্ন

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বাংলাদেশের কুটির শিল্পে মুগ্ধ যুক্তরাষ্ট্রের ৯জন কুটির শিল্প প্রেমী নারীর আগমনে প্রাণবন্ত তিন দিনব্যাপী পণ্য প্রদর্শণী ও মেলা সম্পন্ন হয়েছে। শনিবার (৪

গণতান্ত্রিক ছাত্র সংসদের মাধ্যমে নিষিদ্ধ ছাত্রলীগের পুনর্বাসন হচ্ছে: ছাত্রদল সভাপতি

ডেস্ক রিপোর্ট: গণতান্ত্রিক ছাত্র সংসদকে জাতীয় নাগরিক পার্টির ছাত্রসংগঠন উল্লেখ করে এই দুইটি সংগঠনে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের পুনর্বাসন হচ্ছে বলে অভিযোগ করেছেন ছাত্রদলের সভাপতি রাকিবুল

বাঁশখালীতে ছাত্রদলের প্রতিবাদ মিছিল: সালাহউদ্দিন আহমেদকে নিয়ে কটুক্তির জবাবে হুশিয়ারি

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী সালাহউদ্দিন আহমেদকে নিয়ে এনসিপি নেতা নাছির পাটোয়ারীর কটুক্তির প্রতিবাদে চট্টগ্রামের বাঁশখালীতে উপজেলা ও পৌরসভা ছাত্রদল

ঘন কুয়াশায় দিকভ্রান্ত: মাঝনদীতে ৪৭ যাত্রী নিয়ে আটকা বিয়ের নৌকা

নিজস্ব প্রতিবেদক: ঘন কুয়াশার কারণে যমুনা নদীর মাঝখানে ৪৭ জন বরযাত্রী বহনকারী একটি নৌকা আটকা পড়েছে। শুক্রবার রাত আটটার দিকে বগুড়ার সারিয়াকান্দি থেকে জামালপুরের মাদারগঞ্জগামী নৌকাটি

সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি হচ্ছে যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: সৌদি আরবের সঙ্গে ১০০ বিলিয়ন ডলারের অস্ত্র চুক্তি করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চলমান সৌদি আরব সফরে যেসব চুক্তি হচ্ছে তার