সিরাজগঞ্জে পাঁচ দফা দাবিতে শিক্ষার্থীদের প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে স্বাস্থ্য সুরক্ষা আইনসহ পাঁচ দফা দাবিতে প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল করেছেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

রোববার (৯ মার্চ) ইন্টার্ন চিকিৎসক ডাঃ আব্দুল আহাদ সাঈদ এর সভাপতিত্বে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ও হাসপাতাল চত্বরে ১১টার দিকে সিরাজগঞ্জের গণমাধ্যমকর্মীদের নিয়ে প্রেস ব্রিফিং ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। যেখানে তাঁরা ম্যাটস (মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল) ও ডিএমএফ (ডিপ্লোমা ইন মেডিকেল ফ্যাকাল্টি) পাস করাদের ‘ডাক্তার’ পদবি ব্যবহারের বিরোধিতা করেন।

সমাবেশে শিক্ষার্থীরা জানান, ম্যাটস ও ডিএমএফ পাস করা ব্যক্তিরা কখনো নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারেন না। তাঁরা চিকিৎসকের সহায়ক হিসেবে অতীতে কাজ করে এসেছেন। কয়েকটা ওষুধের নাম মুখস্থ করে চিকিৎসক বনে গেছেন তাঁরা। তাঁদের ভুল প্রেসক্রিপশনে ঘটছে মৃত্যুর ঘটনা, যার দায় যাচ্ছে সমগ্র চিকিৎসকের ওপর। তাঁরা জানান, এমবিবিএস ও বিডিএস পাস না করে কেউ নামের আগে ডাক্তার ব্যবহার করতে পারবেন না।

সারা দেশে ভুল চিকিৎসায় মৃত্যুর অভিযোগ এনে চিকিৎসকের ওপর হামলা বন্ধের দাবি জানিয়ে তাঁরা বলেন, যেখানে ভুল চিকিৎসার প্রমাণ মিললে চিকিৎসকের সনদ বাতিল ও ফৌজদারি অপরাধে জেল জরিমানা হয়, সেখানে অপরাধ প্রমাণের আগেই চিকিৎসকের ওপর হামলা কোনোভাবে কাম্য নয়।

দেশে যেখানে চিকিৎসক সংকট, সেখানে ডাক্তারি পাস করে বেকার থাকার সুযোগ নেই বলেও জানান শিক্ষার্থীরা। অবিলম্বে পাঁচ দফা দাবি বাস্তবায়ন না হলে কঠোর কর্মসূচির ঘোষণা দেন মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।

এসময় সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান, ইন্টার্ন চিকিৎসক ডাঃ ইফাজ আল শাওন, ডাঃ সৈকত মাহমুদ, ডাঃ রায়হান খন্দকার, ডাঃ শোয়েব শাহরিয়ার, ৫ম বর্ষের শিক্ষার্থী আল আরাফাত, ৪র্থ বর্ষের শিক্ষার্থী আসাদুল্লাহ আল মারুফসহ প্রতিষ্ঠানের সকল ইন্টার্নী চিকিৎসক, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত

অনলাইন ডেস্ক: ভারতের জম্মু ও কাশ্মীরের পেহেলগামে সম্প্রতি ঘটে যাওয়া সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিল নয়াদিল্লি। দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানিয়েছে, পাকিস্তান থেকে সরাসরি

২ হাজার টাকা চুরির ঘটনা থেকে মোহাম্মদপুরে মা-মেয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে গৃহকর্মী কর্তৃক মা-মেয়েকে খুনের ঘটনায় স্বামীসহ গৃহকর্মী আয়েশাকে গ্রেপ্তার করা হয়েছে। দুই হাজার টাকা চুরির জন্য এই হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছে ডিএমপি।

বেলকুচি বিএনপি নেতা আজিজল হকের দাফন সম্পন্ন বিভিন্ন মহলের শোক

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা বিএনপির সাবেক সহ সভাপতি আজিজল হক (৮০) সরকারের জানাযা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। বুধবার ১৯ মার্চ

ঘাটাইলে পিকনিকের চার বাসে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার ৪

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের ঘাটাইল-সাগরদীঘি সড়কে গাছ ফেল ফুলমালির চালা এলাকায় শিক্ষা সফরের চার বাসে ডাকাতির ঘটনায় চার ডাকাতকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৬

সিরাজগঞ্জে সাদপন্থিদের রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধ ও বিচারের দাবিতে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে: গত ১৮ ডিসেম্বর ভোরে টঙ্গী ময়দানে ঘুমন্ত তাবলীগ সাথী ভাইদের সাদপন্থি ওয়াসিফুল ইসলাম গং কর্তৃক সন্ত্রাসী হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেপ্তার ও

সিরাজগঞ্জে কলেজছাত্র হত্যা মামলার প্রধান পলাতক আসামি গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে প্রকাশ্যে কলেজছাত্র আব্দুর রহমান রিয়াদ হত্যার ঘটনায় দায়ের করা মামলার প্রধান পলাতক আসামি মো. সাকিনকে গ্রেপ্তার করেছে র‌্যাব-১২। র‌্যাব জানায়, গত ২৮