সিরাজগঞ্জে পাঁচটি আসনে জামায়াতের প্রার্থী ঘোষণা

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের ছয়টি সংসদীয় আসনের পাঁচটি আসনে জামায়াতের মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছে।

সিরাজগঞ্জ সদর জামায়াতের সেক্রেটারি অ্যাডভোকেট নাজিম উদ্দীনের সভাপতিত্বে সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে সাড়ে ৭টায় শহরের পৌর এলাকার অবস্থিত দারুল ইসলাম অ্যাকাডেমি মহিলা কলেজ মিলনায়তনে জেলা জামায়াতের এক দায়িত্বশীল সভায় প্রার্থী ঘোষণা সভা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

জামায়াতের ঘোষিত প্রার্থীরা হলেন, সংসদীয় আসন-৬২ সিরাজগঞ্জ-১(কাজিপুর ও সদরের ৫ ইউনিয়ন) আসনে জেলা জামায়াতের আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মাওলানা শাহীনুর আলম,সংসদীয় আসন-৬৩ সিরাজগঞ্জ-২(সদর ও কামারখন্দ) আসনে জেলা জামায়াতের সেক্রেটারি ও ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি অধ্যাপক মোঃ জাহিদুল ইসলাম,সংসদীয় আসন-৬৫ সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া ও সলঙ্গা) আসনে জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ও ইসলামী ছাত্রশিবির কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান,সংসদীয় আসন-৬৬ সিরাজগঞ্জ-৫ (বেলকুচি,এনায়েতপুর ও চৌহালী) আসনে জেলা জামায়াতের নায়েবে আমীর, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও বেলকুচি উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ আলী আলম,সংসদীয় আসন-৬৭ সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনে শাহজাদপুর উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক মিজানুর রহমান। এছাড়া সংসদীয় আসন-৬৪ সিরাজগঞ্জ-৩ (রায়গঞ্জ ও তাড়াশ) আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত না হওয়ায় জামায়াতের পক্ষ থেকে এ আসনে প্রার্থী  ঘোষণা করা হয়নি।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দাওয়াত না দেওয়ায় মাদ্রাসার সব খাবার খেয়ে ও নষ্ট করে গেলেন বিএনপির নেতা-কর্মীরা

ডেস্ক রিপোর্ট: আমতলী উপজেলার ন ম ম আমজাদিয়া আলিম মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে দাওয়াত না পেয়ে স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা সব খাবার খেয়ে

লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী ইতালি: স্বরাষ্ট্র উপদেষ্টা

অনলাইন ডেস্ক: ইতালি সরকার বাংলাদেশ থেকে লিগ্যাল চ্যানেলে শ্রমিক নিতে আগ্রহী বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ইতালির

সিরাজগঞ্জ র‌্যাবের অভিযানে ১৫ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় অভিযান চালিয়ে ১৫ কেজি গাঁজা ও ১৯৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-১২)। রবিবার

মোহাম্মদপুরে যৌথবাহিনী-সন্ত্রাসীদের গোলাগুলি, নিহত ২

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুরে যৌথবাহিনীর অভিযানের সময় গোলাগুলিতে দুজন নিহত হয়েছেন। বুধবার দিবাগত রাত ১টার দিকে এ ঘটনা ঘটে। মোহাম্মদপুর–বসিলা সড়কের চাঁদ উদ্যানে গোলাগুলির ঘটনায়

তরুণ প্রজন্মকেই আগামীর নেতৃত্ব নিতে হবে: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: বিভিন্ন আধিপত্যবাদী শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ

উল্লাপাড়ায় ১০ মাস ধরে পলাতক শিক্ষক, নিয়মিত নিচ্ছেন বেতন

জুয়েল রানা, জুলাই অভ্যুত্থানের পর সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার উনুখাঁ পাগলা পীর উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো:জাহিদুল ইসলাম (জাহিদ) গত ১০ মাস ধরে বিনা নোটিশে