সিরাজগঞ্জে পরকীয়া প্রেমিকের প্ররোচনায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যা, স্ত্রী আটক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার নন্দলালপুর গ্রামে পরকীয়া প্রেমিকের প্ররোচনায় স্বামীকে গ্যাস ট্যাবলেট খাইয়ে হত্যার অভিযোগ উঠেছে নববধূ তানজিলা খাতুনের বিরুদ্ধে। পুলিশ নিহত আব্দুল করিমের মরদেহ উদ্ধার করেছে এবং অভিযুক্ত স্ত্রীকে আটক করেছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহত আব্দুল করিম (২৫) উপজেলার নন্দলালপুর গ্রামের নবী মণ্ডলের ছেলে। এক মাস আগে তার বিয়ে হয় সাথিয়া উপজেলার বাঐটোলা গ্রামের হাচেন আলীর মেয়ে তানজিলা খাতুনের সঙ্গে। বিয়ের আগেই তানজিলার প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী সিএনজি চালক নূর আলম ওরফে নাহিদের সঙ্গে।

বিয়ের পরও তাদের সম্পর্ক বজায় থাকে। সম্প্রতি তানজিলা বাবার বাড়ি গেলে নাহিদ তাকে পুনরায় বিয়ের প্রস্তাব দেয় এবং স্বামী করিমকে সরিয়ে দেওয়ার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী, নাহিদ তানজিলাকে গ্যাস ট্যাবলেট কিনে দেয় এবং সেটিকে কৃমির ওষুধ বলে স্বামীকে খাওয়ানোর পরামর্শ দেয়।

গত ২৭ অক্টোবর রাতে তানজিলা স্বামী করিমকে ট্যাবলেটটি খাওয়ায়। কিছুক্ষণ পর করিমের পেটে তীব্র জ্বালাপোড়া শুরু হলে স্থানীয় চিকিৎসকের শরণাপন্ন হন তিনি। পরে অবস্থার অবনতি হলে প্রথমে স্থানীয় নূরজাহান হাসপাতালে এবং পরবর্তীতে এনায়েতপুর খাজা ইউনুস আলী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

ঘটনার পর শাহজাদপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নেয় এবং তানজিলাকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে ঘটনার সত্যতা স্বীকার করেছে বলে পুলিশ জানিয়েছে।

স্বামী হত্যার এই ঘটনাকে ঘিরে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়রা জানায়, এমন নির্মম ঘটনার পর পুরো গ্রামে আতঙ্ক ও ক্ষোভের পরিবেশ তৈরি হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিখোঁজ রাশিয়ার যাত্রীবিমান: ৫০ আরোহীর সন্ধানে উদ্ধার অভিযান

অনলাইন ডেস্ক: রাশিয়ার পূর্বাঞ্চলে ৫০ আরোহী নিয়ে একটি এএন-২৪ মডেলের যাত্রীবাহী বিমান নিখোঁজ হয়েছে। বৃহস্পতিবার বিমানটি চীন সীমান্তবর্তী আমুর অঞ্চলের তিন্দা শহরের উদ্দেশে যাত্রা করেছিল।

শেখ হাসিনার সহযোগী আসামি সাবেক আইজিপি মামুন

ডেস্ক রিপোর্ট: জুলাই-আগস্টে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধের প্রথম মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সহযোগী আসামি হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী

জুলাই-আগস্টের গণহত্যার সব তথ্য সংরক্ষণের নির্দেশ

ঠিকানা টিভি ডট প্রেস: জুলাই-আগস্টে ছাত্র আন্দোলনের সময় সংঘটিত গণহত্যার বিবরণ, তথ্য-উপাত্তসহ সব নথি আলাদাভাবে সংরক্ষণে বিটিআরসি-এনটিএমসিকে নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তদন্ত সংস্থার আবেদনের

রায়গঞ্জে অবৈধ ১টি ভাটা গুড়িয়ে দিয়ে ৩ টি ইটভাটায় ৮ লক্ষাধিক টাকা জরিমান আদায় 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র না থাকায় অবৈধ ইটভাটায় ভ্রাম্যমাণ আদালত কর্তৃক একটি ইটভাটা গুড়িয়ে দেয়া সহ মোট ৩ টি ইটভাটায় ৮

২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না: প্রধান উপদেষ্টা 

নিজস্ব প্রতিবেদক: ২০২৪ সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না জানিয়ে প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেছেন, ‘আমরা যখন সরকারের দায়িত্ব গ্রহণ করি সঙ্গে সঙ্গে বন্যা শুরু

দেশের বৃহত্তর স্বার্থে দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: সংসদের বিরোধী দলীয় নেতা ও জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশের বৃহত্তর স্বার্থে তারা দুটি নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন। বুধবার (১১