সিরাজগঞ্জে নিহত পরিবারের সংবাদ সম্মেলন

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত শাহিন শেখের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সংবাদ সম্মেলন করেছে তার পরিবার। সোমবার (২৭ জানুয়ারি) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ প্রেসক্লাবের হল রুমে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে নিহতের পিতা বাবু শেখ বলেন, শাহিন একজন সাধারণ ছাত্র ছিল। কোনো রাজনৈতিক দলের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা ছিল না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যোগ দেওয়ার কারণেই তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। ছেলের হত্যার বিচার এবং হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও শাস্তির দাবি জানান তিনি। তিনি আরও বলেন, ২০২৪ সালের ৪ আগস্ট সকালে শাহিন বাড়ি থেকে বের হয়ে যান। ওই দিন দুপুরে শহরের চৌরাস্তা মোড়ে তাকে মিছিলে দেখা গেলেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে জানতে পেরেছি আওয়ামী লীগের নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মিছিলে হামলা চালিয়েছে। নিজেকে রক্ষার্থে সদর আসনের সংসদ সদস্য জান্নাত আরা হেনরীর বাড়িতে আশ্রয় নিয়েছিল শাহিন। সেখানে খোঁজ করে তাঁর আগুনে পোড়া লাশ দেখতে পায়। ডিএনএ পরীক্ষার পর ২০২৪ সালের ৫ ডিসেম্বর রিপোর্টে নিশ্চিত করা হয় যে, লাশটি তার ছেলে শাহিন শেখের। ২০২৫ সালের ৭ জানুয়ারি আদালতের নির্দেশে শাহিনের লাশ তার হেফাজতে দেওয়া হয় এবং ১০ জানুয়ারি তা দাফন করা হয়। তিনি ছেলে হত্যার সঠিক তদন্ত ও বিচার হত্যাকারীদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানান। এ বিষয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে নিহতের পরিবার। সংবাদ সম্মেলনে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াতে যোগ দিলেন বিএনপির ৭১ নেতাকর্মী

নিজস্ব প্রতিবেদক: চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার জেহেলা ইউনিয়নে বিএনপির ৭১ নেতাকর্মী বাংলাদেশ জামায়াতে ইসলামীতে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন। মঙ্গলবার সন্ধ্যা ৭টায় জেহেলা ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এক যোগদান

আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করতে কঠোর পদক্ষেপ গ্রহণের আহ্বান জামায়াতে ইসলামীর

নিজস্ব প্রতিবেদক: অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করতে আইনশৃঙ্খলা পরিস্থিতির আশানুরূপ উন্নতি করার জন্য কঠোর পদক্ষেপ গ্রহণের জন্য আহ্বান জানিয়েছে বাংলাদেশে জামায়াতে ইসলামী। সোমবার (৫

হাজারীবাগে ট্যানারির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগেরএকটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত

ইয়েমেনে সৌদির ক্ষেপণাস্ত্র হামলা

অনলাইন ডেস্ক: সৌদি বাহিনী ইয়েমেনের সীমান্তবর্তী রাজিহ জেলায় বেসামরিক গ্রামগুলোকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। বুধবার (৫ নভেম্বর) ইয়েমেনের সা’দা প্রদেশ কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। খবর

সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট

ডেস্ক রিপোর্ট: সাভারে ‘ইতিহাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ

অন্তর্বর্তীকালীন সরকার মাজা শক্ত করে দাঁড়ান, জনগণ আপনাদের পাশে আছে–হামিদ আযাদ

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল ড. এ এইচ এম হামিদুর রহমান আযাদ বলেছেন, “যারা সংস্কার মানতে চায় না, যারা মনে করে