সিরাজগঞ্জে নির্বাচনি মিছিলকে কেন্দ্র করে সংঘর্ষ, উভয় পক্ষের আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ সংসদীয় আসনের বহুলী ইউনিয়নে নির্বাচনি মিছিলকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন। সোমবার (২৬ জানুয়ারি) সন্ধ্যায় বহুলী ইউনিয়নের ডুমুরইছা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় ও সংশ্লিষ্ট সূত্র জানায়, সন্ধ্যার দিকে ডুমুরইছা বাজার এলাকায় পৃথক সময়ে বিএনপি ও জামায়াতে ইসলামীর নির্বাচনি মিছিল অনুষ্ঠিত হচ্ছিল। একপর্যায়ে মিছিল দুটি কাছাকাছি এলে উত্তেজনা সৃষ্টি হয়। এ সময় উভয় পক্ষের কর্মীদের মধ্যে বাগবিতণ্ডা শুরু হয় এবং পরে তা সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের ঘটনায় দুই দলেরই কয়েকজন কর্মী আহত হন। আহতদের উদ্ধার করে সিরাজগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতাল সূত্রে জানা যায়, আহতদের চিকিৎসা দেওয়া হচ্ছে এবং তাদের মধ্যে দুজনের অবস্থা গুরুতর। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা শেষে উন্নত চিকিৎসার জন্য তাদের অন্যত্র পাঠানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার সৌদি আরব ও ইরাকে মৃদু ভূমিকম্প

অনলাইন ডেস্ক: সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে শনিবার (২২ নভেম্বর) মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল

এবার রোজায় কম লোডশেডিং, আ.লীগের মন্ত্রীর কড়া সমালোচনা নাজমুলের

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ সরকারের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী নসরুল হামিদের কড়া সমালোচনা করেছেন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সিদ্দিকী নাজমুল আলম। নসরুল

মধ্যপ্রাচ্যে উত্তেজনার মধ্যে সামরিক মহড়ার ঘোষণা যুক্তরাষ্ট্রের

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যে ইরানকে ঘিরে উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্র কয়েক দিনব্যাপী সামরিক মহড়ার পরিকল্পনা ঘোষণা করেছে। একই সঙ্গে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যাকে ‘আর্মাডা’ বলে উল্লেখ করেছেন,

আবারও বিধ্বস্ত ভারতের যুদ্ধবিমান তেজাস

নিজস্ব প্রতিবেদক: ভারতের নিজস্ব প্রযুক্তিতে তৈরি তেজাস যুদ্ধবিমান আবারও দুর্ঘটনার শিকার হয়েছে। বিমানঘাঁটিতে অবতরণের সময় ফাইটার জেটটি বিধ্বস্ত হয়ে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। রোববার (২২ ফেব্রুয়ারি) প্রকাশিত

নির্বাচনের সিদ্ধান্ত দ্রুত জানানোর আহ্বান অন্তর্বর্তী সরকারের প্রতি: সালাহউদ্দিন

নিজস্ব প্রতিবেদক: আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের সিদ্ধান্ত দ্রুত নির্বাচন কমিশনকে (ইসি) জানাতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।

৭৪ লাখ টাকাসহ আটক হওয়া সেই জামায়াত নেতার হার্ট অ্যাটাক, সিসিইউতে ভর্তি

নিজস্ব প্রতিবেদক: নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে ৭৪ লাখ টাকাসহ আটক হওয়া ঠাকুরগাঁও জেলা জামায়াতে ইসলামীর আমির বেলাল উদ্দিনকে রংপুর মেডিকেল কলেজ (রমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে