সিরাজগঞ্জে নাশকতার মামলায় নিষিদ্ধ সংগঠনের দুই ইউপি সদস্য গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় নাশকতার মামলায় কার্যক্রম নিষিদ্ধ হওয়া আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্ট দুই ইউপি সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

গ্রেফতারকৃতরা হলেন—হাটিকুমরুল ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ডের সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সেলিম মোল্লা এবং একই ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সদস্য ও স্বেচ্ছাসেবক লীগ আহ্বায়ক ময়েন আলী।

পুলিশ জানায়, মঙ্গলবার (১৬ ডিসেম্বর) রাত ও বুধবার (১৭ ডিসেম্বর) ভোরে নিজ নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। নাশকতার মামলায় তারা আত্মগোপনে ছিলেন বলে দাবি পুলিশের। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয় এবং পরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

অন্যদিকে, গ্রেফতারকৃতদের পরিবারের সদস্যদের দাবি, তাদের বিরুদ্ধে কোনো মামলা নেই। রাজনৈতিক পরিচয়ের কারণে পুলিশ তাদের গ্রেফতার করেছে।

এ বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জমির মূল্য না দিয়ে গোপনে রেজিস্ট্রি, বিচার না পেয়ে ভুক্তভোগী দ্বারে দ্বারে ঘুরছে

নজরুল ইসলাম: সম্পর্কের জেড়ে সুকৌশলে চাচার কাছ থেকে জমির মূল্য পরিশোধ না করে গোপনে দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গ্রাম্য সালিশী ও

ট্রাম্পকে ড্রোন হামলার হুমকি, ইরানি উপদেষ্টার সরাসরি সতর্কবার্তা

অনলাইন ডেস্ক: মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে লক্ষ্য করে ড্রোন হামলার হুমকি দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা জাওয়াদ লারিজানি। তিনি বলেন, “ট্রাম্প আর নিশ্চিন্তে রোদ

শহিদুল আলমকে তারেক রহমানের অভিনন্দন, পাশে থাকার প্রতিশ্রুতি

নিজস্ব প্রতিবেদক: গাজা অভিমুখে নৌবহরে যোগ দেয়ার সাহসী উদ্যোগের জন্য দেশের খ্যাতিমান আলোকচিত্রী ও মানবাধিকারকর্মী শহিদুল আলমকে অভিনন্দন জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শনিবার

ইরানে বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি

অনলাইন ডেস্ক: ইরানে চলমান সরকারবিরোধী বিক্ষোভে প্রায় ২ হাজার মানুষের প্রাণহানি হয়েছে। এর মধ্যে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও রয়েছে। মঙ্গলবার (১৩ জানুয়ারি) রয়টার্সকে এক ইরানি কর্মকর্তা

বাংলাদেশে গ্রহণযোগ্য নির্বাচন হোক এটা ভারত চায় না : মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশে একটি গ্রহণযোগ্য নির্বাচন হোক, এটা ভারত চায় না বলে বলে মন্তব্য করেছেন আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান। তিনি বলেছেন, দেশে অবাধ ও

বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে’: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বিএনপিকে জনগণ লাল কার্ড দেখাবে। ১৩ ফেব্রুয়ারি থেকে জনগণ নতুন একটি বাংলাদেশ পাবে। আজ সোমবার কক্সবাজার