সিরাজগঞ্জে নারী ইউপি সদস্য নিহত: স্বামী যুবদল নেতা পলাতক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে পেয়ারা খাতুন নামে হাবিবুল্লাহ নগর ইউনিয়নের সংরক্ষিত নারী সদস্যের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। স্বামী যুবদল নেতা আব্দুল আলীমের বিরুদ্ধে তাকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। ঘটনাস্থল উপজেলার রতনকান্দি গ্রাম।

পুলিশ জানায়, শুক্রবার সকালে স্থানীয়দের খবরের ভিত্তিতে রতনকান্দি গ্রামের একটি বসতঘর থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্তে শ্বাসরোধে হত্যার আলামত পাওয়া গেছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন।

পেয়ারা খাতুন রতনকান্দি গ্রামের হানিফ সরকারের মেয়ে এবং হাবিবুল্লাহ নগর ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য ছিলেন। তার স্বামী আব্দুল আলীম ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক। ঘটনার পর থেকে তিনি পরিবারসহ পলাতক।

পরিবারের সদস্যদের দাবি, প্রায় এক বছর আগে প্রথম স্বামীকে তালাক দিয়ে পেয়ারা খাতুন দ্বিতীয় বিয়ে করেন আব্দুল আলীমকে। বিবাহ-পরবর্তী সময়ে দাম্পত্য কলহ বাড়তে থাকে। বৃহস্পতিবার গভীর রাতে কোনো একসময় তাকে হত্যা করা হয়েছে বলে তারা জানান। ঘটনার পরপরই আলীম ও তার পরিবারের সদস্যরা এলাকা ত্যাগ করেন।

পুলিশ জানিয়েছে, পলাতক অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়া গেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ভূঞাপুরের যমুনায় অবৈধ বালু ঘাটে বালু নামাতে গিয়ে এক শ্রমিক নিখোঁজ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে যমুনা নদীতে মো. আশরাফুল ইসলাম (১৭) নামে এক শ্রমিক অবৈধ বালুর ঘাটের বালু নামানোর গিয়ে বাল্কহেড থেকে পড়ে নিখোঁজ হয়েছেন। নিখোঁজ

সাত বছর পর বিএনপির বর্ধিত সভা চলছে, বক্তব্য রাখবেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: সাত বছর পর বর্ধিত সভা করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। সর্বশেষ ২০১৮ সালের ৪ ফেব্রুয়ারি রাজধানীর লো মেরিডিয়ান হোটেলে বর্ধিত সভা করেছিল দলটি।

জুলাই সন্ত্রাসী সাদ্দাম-ইনানের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানির দিন ধার্য

নিজস্ব প্রতিবেদক: জুলাই বিপ্লবের সময় সংঘটিত মানবতারিরোধী অপরাধের মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের দুই শীর্ষ নেতার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানি আগামী ১৮ জানুয়ারি অনুষ্ঠিত হবে।

৪১২ ইসরায়েলি সেনাকে হত্যা করেছে হামাস

আন্তর্জাতিক ডেস্ক: গাজায় চলমান সংঘাতে ইসরায়েলি বাহিনী প্রতিনিয়ত চরম প্রতিরোধের মুখে পড়ছে। হামাসের নেতৃত্বে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধারা এখন আগ্রাসন, দখল ও নিপীড়নের জবাব দিচ্ছে শক্ত

মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে আর্জেন্টিনা–স্পেন ফিনালিসিমা বাতিল

স্পোর্টস ডেস্ক: কাতারে ২৬ মার্চ আর্জেন্টিনা ও স্পেনের মধ্যে হওয়ার কথা থাকা ফিনালিসিমা যুদ্ধ পরিস্থিতির কারণে বাতিল করা হয়েছে। ম্যাচটি আয়োজনের জন্য বিকল্প ভেন্যু হিসেবে

রোববার থেকে আবারো টিসিবির পণ্য বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক: ঈদুল ফিতর উপলক্ষ্যে টানা ৯ দিন বন্ধ থাকার পর আগামী রোববার থেকে আবারো শুরু হচ্ছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ, টিসিবির সাশ্রয়ী পণ্য বিক্রি