সিরাজগঞ্জে নানা আয়োজনে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্য দিয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জেলা প্রশাসন, বিভিন্ন উপজেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক সংগঠন পৃথক পৃথক কর্মসূচি পালন করেছে।

মঙ্গলবার (৫ আগষ্ট) ভোরে সকল সরকারি-বেরসকারি প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। এরপর শহীদদের কবর জিয়ারত ও কবরে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করা হয়।

সিরাজগঞ্জ শহরের মালশাপাড়া পৌর কবরস্থানে শহীদ আব্দুল লতিফ ও শহীদ সুমন এবং কান্দাপাড়া কবরস্থানে শহীদ সোহানুর রহমান খান রঞ্জুর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার মো. ফারুক হোসেন ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান। এ সময় সিভিল সার্জন ডা. মো. নুরুল আমীন ও জেলা বিএনপির সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান দুলালসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও  বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও পেশাজীবি  সংগঠনের পক্ষ থেকে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হয়।

এছাড়া বেলকুচি উপজেলার দৌলতপুর ইউনিয়নের আজুগড়া কবরস্থানে শহীদ সিয়াম ও শিহাবকে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা নির্বাহী অফিসার আফরিন জাহান।

সকাল ১১টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে শহীদদের স্মরণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলা, পুলিশ সুপার মো. ফারুক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা বক্তব্য রাখেন।

দিবসটি উপলক্ষে জেলার বিভিন্ন উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দলগুলো ব্যাপক কর্মসূচি পালন করে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আওয়ামী লীগ নেতাদের শ্যোন-অ্যারেস্ট নির্দেশনা প্রত্যাহারে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহী রেঞ্জ পুলিশের পক্ষ থেকে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের নেতাকর্মীরা জামিনে মুক্তি পাওয়ার পর অন্য মামলায় গ্রেফতার দেখানোর নির্দেশনা প্রত্যাহারের দাবি জানিয়ে লিগ্যাল নোটিশ পাঠানো

নওগাঁয় ভুয়া মানবাধিকারকর্মী ও সাংবাদিক সেজে প্রতারণার চেষ্টা, আটক ৪

নওগাঁ প্রতিনিধি: নওগাঁয় জমিজমা সংক্রান্ত বিরোধ নিষ্পত্তির নামে অভিনব কৌশলে প্রতারণার চেষ্টা চালাতে গিয়ে পুলিশের হাতে আটক হয়েছেন চারজন ভুয়া মানবাধিকারকর্মী ও সাংবাদিক। চকচকে পরিচয়পত্র,

৭ মার্চের ভাষণ আর থাকছে না অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে

নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য কণিকা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে অন্যান্য বইয়ে

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০২৪-২৫ শিক্ষাবর্ষে গুচ্ছভুক্ত (জিএসটি) বিশ্ববিদ্যালয়সমূহের ‘বি’ ইউনিটের (মানবিক বিভাগ) ভর্তি পরীক্ষা সারাদেশব্যাপী একযোগে অনুষ্ঠিত হয়েছে। সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এই পরীক্ষার একটি কেন্দ্র

আমি একটা সংগঠন করতাম, যেটা বলতে এখন লজ্জা হয়: জামায়াত আমির

ডেস্ক রিপোর্ট: জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির এবং কুলাউড়ার কৃতি সন্তান ডা. শফিকুর রহমান বলেছেন, তিনি একসময় অন্য একটি সংগঠনের সঙ্গে যুক্ত ছিলেন, যা বর্তমানে তিনি

ভারতকে পাকিস্তানের সেনাপ্রধানের হুমকি

অনলাইন ডেস্ক: পাকিস্তানের সেনাবাহিনী প্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির বলেছেন, ভারতের সামরিক শক্তি বা আধুনিক প্রযুক্তি দিয়ে পাকিস্তানকে ভয় দেখানো যাবে না। তিনি ঘোষণা করেন,