সিরাজগঞ্জে নানা আয়োজনের খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন বৃত্তি ও সনদ প্রদান

নজরুল ইসলাম: নানা আয়োজনের মধ্যে দিয়ে সিরাজগঞ্জে কামারখন্দে খাজা মোজাম্মেল হক্ (রঃ) ফাউন্ডেশন আয়োজনে

মেধাবী ছাত্রছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ প্রদান করা হয়েছে।

বুধবার (১২ফেব্রুয়ারী) সকাল ১১টার দিকে সিরাজগঞ্জ জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের চেয়ারম্যান খাজা টিপু সুলতান।

জেলার ১৩৪টি বিদ্যালয়ের নবম ও দশম শ্রেণীর ৭৪৭জন মেধাবী ছাত্র-ছাত্রীদের বৃত্তি ও সম্মাননা সনদ দেওয়া হয়।

প্রধান অতিথির বক্তব্যে খাজা টিপু সুলতান বলেন, ভাল মানুষ হতে হলে শুধুমাত্র ভালো ফলাফলই যথেষ্ট নয়, সত্যিকারের সৎ জীবনযাপন জরুরি। জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা এবং দায়িত্ববোধের সাথে চলতে হবে। ব্যবসায়ী হলে সততার সাথে কাজ করা চ্যালেঞ্জিং হতে পারে, তবে এটি করা আবশ্যক। চাকরি বা অন্য কোনও দায়িত্ব পালনেও ঈমানদার হতে হবে। ছোট বয়স থেকেই দায়িত্বশীলতা এবং হিসাবযোগ্যতা শেখা গুরুত্বপূর্ণ।

নানাবিধ মেধা ভিত্তিক প্রতিযোগিতামুলক অনুষ্ঠান “মেধায় মাতি” পর্বটি ছিলো অন্যতম আকর্ষন। ফাউন্ডেশনের বৃহত্তর সিলেট অঞ্চলের প্রধান সমন্বয়কারী আরমান খানের উপস্থাপনায় উপস্থিত সকলেই অনুষ্ঠানে আনন্দে মেতে ছিলেন।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা পুলিশ সুপার, জেলা শিক্ষা অফিসারের প্রতিনিধিসহ বিদ্যালয়ের শিক্ষক, অভিভাবকবৃন্দ গণমান্য ব্যক্তিবর্গ, প্রিন্ট ও ইলেকট্রিক মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

এছাড়াও অনুষ্ঠানের সার্বিক সমন্বয়ের দায়িত্বে ছিলেন ফাউন্ডেশনের বৃহত্তর উত্তর অঞ্চলের প্রধান সমন্বয়কারী ছায়েদুল ইসলাম ভুঞা রোমেল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ সোহেল হোসেন ইবনে বতুতা, বৃহত্তর কুমিল্লা অঞ্চলের প্রধান সমন্বয়কারী প্রকৌশলী খুরশীদ আহম্মদ, বৃহত্তর ময়মনসিংহ অঞ্চলের প্রধান সমন্বয়কারী মোঃ শাহজাহান, বৃহত্তর ঢাকা অঞ্চলের প্রধান সমন্বয়কারী মেজবাউল আলম রিপন, উপদেষ্টামন্ডলীর সদস্য মোঃ শামছুল আলমসহ ফাউন্ডেশনের অন্যান্য উপদেষ্টামন্ডলীর সদস্যবৃন্দ।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

“সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” রায়গঞ্জে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় সমবায় দিবস পালন

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: “সাম্য ও সমতায় দেশ গড়বে সমবায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিরাজগঞ্জের রায়গঞ্জেও জাতীয় সমবায় দিবস-২০২৫ পালিত হয়েছে। শনিবার (১

শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে বাধা দিচ্ছে ভারত, অভিযোগ পাকিস্তানের

অনলাইন ডেস্ক: ঘূর্ণিঝড় ডিটওয়াহর প্রভাবে সৃষ্ট বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত শ্রীলঙ্কায় মানবিক সহায়তা পাঠাতে ভারত বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছে পাকিস্তান। মঙ্গলবার পাকিস্তানের পররাষ্ট্র দপ্তরের এক

অবশেষে আলোচিত সেই এনজিও থেকে বাছুর বুঝে পেলেন দশ নারী

নিজস্ব প্রতিবেদক: সংবাদ প্রকাশের পর অবশেষে গাভীর বাছুর বুঝে পেয়েছেন হতদরিদ্র দশজন নারী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া সেই এনজিওটির পক্ষ থেকে তাদের বাড়িতে বাছুর

জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলে

ঠিকানা ডেস্ক: আগামী জাতীয় নির্বাচন ২০২৬ সালের এপ্রিলের প্রথমার্ধের যেকোনো একটি দিনে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। শুক্রবার সন্ধ্যা সাতটায়

স্ত্রীর দেওয়া কিডনিতে প্রাণে বাঁচলেও পরকীয়ায় স্বামী, মামলা করলেন স্ত্রী

নিজস্ব প্রতিবেদক: স্বামীর প্রাণ বাঁচাতে নিজের একটি কিডনি দান করেছিলেন স্ত্রী উম্মে সাহেদীনা টুনি। তবে সেই স্বামী মোহাম্মদ তারেক সুস্থ হয়ে জড়িয়ে পড়েন পরকীয়ায়। শুধু

গভীর রাতে নারীর ঘরে ঢুকে গণপিটুনি খেলেন মৎস্যজীবী দল নেতা

নিজস্ব প্রতিবেদক: ভোলার চরফ্যাসনে গভীর রাতে এক নারীর ঘরে ঢুকে গণধোলাইয়ের শিকার হয়েছেন শশীভূষণ থানা মৎস্যজীবী দলের সভাপতি মিজান মুনসী। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) চরকলমী ইউনিয়নের বকসীবাজার