সিরাজগঞ্জে নানা আয়োজনে চলছে বর্ষবরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নানা আয়োজনের মধ্যদিয়ে শুরু হয়েছে বর্ষবরণ। ‘এসো হে বৈশাখ, এসো এসো’ গানের মধ্য দিয়ে নতুন বছরকে স্বাগত জানাতে আনন্দ শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও মেলাসহ নানা কর্মসূচি পালন করছে জেলার বিভিন্ন সংগঠন।’

বাংলা নববর্ষ-১৪৩২ উপলক্ষে সকাল থেকেই সিরাজগঞ্জ জেলা প্রশাসন, রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের আনন্দ শোভাযাত্রা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে একত্রিত হয়। পরে সকাল সাড়ে ৯টায় বের হয় বর্ষবরণ আনন্দ শোভাযাত্রা।’

শোভাযাত্রায় জেলা প্রশাসক মোহাম্মদ নজরুল ইসলাম, পুলিশ সুপার ফারুক হোসেন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌর প্রশাসক মোহাম্মদ কামরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক)। গণপতি রায়, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুসহ বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

নতুন বর্ষকে স্বাগত জানাতে সকাল থেকেই শহরের বিভিন্ন স্থানে গান ও নৃত্য পরিবেশন করা হয়। এদিকে এই বর্ষবরণকে কেন্দ্র করে শহরের বাজার স্টেশন মুক্তির সোপানে দুদিন আগেই শুরু হয়েছে মাসব্যাপী শিল্প ও বাণিজ্যমেলা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দুদক কর্মকর্তাদের বিরুদ্ধে যাচাইহীন পোস্ট, এনসিপি নেতার বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ

স্টাফ রিপোর্টার: জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর একটি সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া পোস্ট দুর্নীতি দমন কমিশনের (দুদক) দৃষ্টিগোচর হয়েছে। পোস্টটিতে তিনি যাচাই-বাছাই

বেলকুচিতে ধর্মীয় অবমাননার প্রতিবাদ ও রাখাল রাহার শাস্তির দাবিতে বিক্ষোভ

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ধর্মীয় অবমাননার প্রতিবাদ ও নাস্তিক রাখাল রাহা’র সর্বোচ্চ শাস্তির দাবিতে সিরাজগঞ্জের বেলকুচিতে বিক্ষোভ মিছিল করেছে সর্বস্তরের ধর্মপ্রাণ মুসল্লি। শুক্রবার (৭মার্চ) বাদ

ইশতেহার ঘোষণা করেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে ইশতেহার ঘোষণা করছে বিএনপি। ইশতেহারে ৯টি প্রধান প্রতিশ্রুতির কথা উল্লেখ করেছে দলটি। শুক্রবার বিকেলে রাজধানীর সোনারগাঁও হোটেলে এই

ভোটকেন্দ্রের খসড়া তালিকা কবে প্রকাশ হবে, জানাল ইসি

অনলাইন ডেস্ক: আগামী ১০ সেপ্টেম্বর জাতীয় সংসদ নির্বাচনের ভোটকেন্দ্রের খসড়া তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এরপর ২৫ সেপ্টেম্বর পর্যন্ত এ খসড়া তালিকার ওপর দাবি

স্টারলিংকের পর এবার বাংলাদেশে আসতে চায় চীনা জায়ান্ট ‘টেন্সেন্ট’

ঠিকানা টিভি ডট প্রেস: চীনা ইন্টারনেট জায়ান্ট টেন্সেন্টের সঙ্গে বৈঠক করেছে বাংলাদেশ সরকার। তারাও বাংলাদেশে আসতে আগ্রহ প্রকাশ করেছে। সোমবার সামাজিকমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে

স্ত্রীকে চমক দিতে দ্রুত ডিউটি শেষ করে,বাসায় গিয়ে দেখেন স্ত্রী পরকীয়া’

নিজস্ব প্রতিবেদক: বিশেষ দিনে প্রিয়তমাকে সারপ্রাইজ দিতে নানা উপহার নিয়ে অফিস থেকে আগে আগে বাসায় ফেরেন এক স্বামী। ভেবেছিলেন, আজকের দিনটি হবে ভালোবাসা আর আনন্দে