সিরাজগঞ্জে নবজাতক চুরির ঘটনায় এক নারীর ১৪ বছরের কারাদণ্ড

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জে নবজাতক শিশু চুরির ঘটনায় দায়ের করা মানবপাচার মামলায় এক নারীকে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই মামলায় অভিযোগ প্রমাণ না হওয়ায় আরও পাঁচ আসামিকে খালাস দেওয়া হয়েছে।

সোমবার (২০ অক্টোবর ২০২৫) দুপুরে সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২-এর বিচারক বেগম সালমা খাতুন এ রায় ঘোষণা করেন।

রায়ে আসামি মোছা. আলপনা খাতুনকে নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধনী ২০০৩) এর ৭ ধারায় দোষী সাব্যস্ত করে ১৪ বছরের সশ্রম কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে দুই মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

রায়ে আদালত নির্দেশ দেন— জরিমানার অর্থ ভিকটিমের পরিবারকে প্রদান করতে হবে। আসামির বর্তমান বা ভবিষ্যতের সম্পদ থেকেও এই অর্থ আদায়যোগ্য থাকবে।

একই মামলায় আসামি মোছা. ছায়রন বেওয়া, মোছা. মিনা খাতুন, মোছা. মায়া খাতুন, মো. রবিউল ইসলামসহ আলোকদিয়া গ্রামের আরও পাঁচজনের বিরুদ্ধে মানবপাচার প্রতিরোধ ও দমন আইন, ২০১২-এর ৭/৮/১০(২) ধারায় অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদের খালাস প্রদান করেন আদালত।

মামলার নথি থেকে জানা যায়, ২০২১ সালের ২৬ ফেব্রুয়ারি রাতে অভিযোগকারীর স্ত্রী মোছা. সবিতা খাতুন (৩০) প্রসববেদনা অনুভব করলে তাকে সিরাজগঞ্জের হাটিকুমরুল সাখাওয়াত মেমোরিয়াল হাসপাতালে ভর্তি করা হয়। পরদিন সকালে সিজার অপারেশনের মাধ্যমে তাদের এক সন্তানের জন্ম হয়।

ঐদিন বিকেলে এক বোরখাপরা অজ্ঞাত নারী নবজাতককে কোলে নিয়ে আদর করার ভান করে হঠাৎ শিশুটি নিয়ে পালিয়ে যায়। খবর পেয়ে হাটিকুমরুল হাইওয়ে পুলিশ ও সলঙ্গা থানা পুলিশ যৌথভাবে অভিযান চালিয়ে জানতে পারে, ওই নারী নবজাতকসহ আলোকদিয়া গ্রামে গেছে।

পরে সলঙ্গা থানা পুলিশ ছায়রন বেওয়ার বাড়িতে অভিযান চালিয়ে নবজাতককে জীবিত উদ্ধার করে। একই স্থান থেকে আরও একটি মৃত নবজাতকের লাশ উদ্ধার করা হয়, যা পরবর্তীতে শনাক্ত করা হয় ২৩ ফেব্রুয়ারি ২০২১ তারিখে সিরাজগঞ্জ সদর হাসপাতাল থেকে চুরি হওয়া শিশু হিসেবে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী ও সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ এর পাবলিক প্রসিকিউটর মো. মাসুদুর রহমান মাসুদ বলেন, তদন্ত কর্মকর্তা অত্যন্ত সতর্কতার সঙ্গে কাজ করেছেন। একটি শিশুকে জীবিত উদ্ধার করা সম্ভব হওয়ায় মামলার প্রমাণ আরও শক্তিশালী হয়েছে। আদালতের এই রায় মানবপাচার প্রতিরোধে গুরুত্বপূর্ণ দৃষ্টান্ত স্থাপন করবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন শেখেরখীল ইউনিয়ন শ্রমিক কল্যাণের দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৮ জানুয়ারী) রাতে শেখেরখীল রাজপরী কনভেনশন হলরুমে অনুষ্ঠিত

মোদি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী: পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বের বড় স্বীকৃত সন্ত্রাসী’ বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি। মুহাম্মদ আসিফ

পারমাণবিক ও অর্থনৈতিক চাপে চরম সংকটে ইরান

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের ধর্মীয় শাসকরা ১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর থেকে সবচেয়ে গভীর সংকটে পতিত হয়েছেন। দেশে ক্রমবর্ধমান অর্থনৈতিক চাপ, মূল্যস্ফীতি এবং জনঅসন্তোষের সঙ্গে নতুন

কানাডায় নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ

কানাডা প্রতিনিধি: কানাডার ৪৫তম ফেডারেল নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে আজ। গতকাল রোববার নির্বাচনী প্রচারণা শেষ হয়েছে। পুরো কানাডায় এখন নির্বাচনের আমেজ। রাস্তার দুই পার্শ্বে বড় বড়

ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে ছুটোছুটিতে ৪১ মুসল্লি আহত

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমা ময়দানে ড্রোন আতঙ্কে মুসল্লিদের ছুটোছুটিতে প্রায় ৪১ জন আহত হয়েছেন। রোববার বিশ্ব ইজতেমায় আখেরি মোনাজাত চলার সময় সকাল ৯টা

৪৫ কেন্দ্রের ফলাফলে এগিয়ে আমির হামজা

নিজস্ব প্রতিবেদক: কুষ্টিয়া-৩ (সদর) আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মুফতি আমির হামজা ভোটের ফলাফলে এগিয়ে আছেন। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ৪৫টি কেন্দ্রের ফলাফল