সিরাজগঞ্জে নদী থেকে তোলা বালুর স্তূপের জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু 

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুর উপজেলায় যমুনা নদী থেকে তোলা বালুর স্তূপের পাশে জমা পানিতে পড়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে মামাতো ফুফাতো বোন।

শুক্রবার দুপুরে উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের বিলচতল গ্রামে এলাকায় এ ঘটনা ঘটে বলে জানান কাজিপুর থানার ওসি নূরে আলম।’

নিহতরা হলো-ওই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে তন্নী (৯), এবং আমিনুল সরকারের মেয়ে অনিকা আক্তার আঁখি (৯)। তারা একই বাড়িতে বসবাস করত।’

নিহতদের চাচা আব্দুল বারিক বলেন, সকাল ১০টার পর থেকে ওই দুই শিশুকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। এক পর্যায়ে বাড়ির পাশে বালুর স্তূপের পানি থেকে হওয়া জলাবদ্ধ স্থানে তাদের মৃত অবস্থায় পাওয়া যায়।

তন্নীর মামা জাহাঙ্গীর হোসেন রাকিব অভিযোগ করে বলেন, ব্যবসায়ীরা যমুনা থেকে পাইপের মাধ্যমে বালু উত্তোলন করে ঘটনাস্থলে অবৈধভাবে স্তূপ করে রাখেন। ওই বালু স্তূপ থেকে পাশে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। সেখানে পড়ে দুই শিশু মারা যায়।’

ওসি নূরে আলম বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। স্বজনদের মতামতের ভিত্তিতে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।’

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে হিন্দু নারীর সৎকারে বাধা, মরদেহ নিয়ে উপজেলা চত্বরে বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলায় হিন্দু সম্প্রদায়ের এক নারীর সৎকারে বাধা দেওয়ার ঘটনায় মরদেহ নিয়ে উপজেলা পরিষদ চত্বরে বিক্ষোভ করেছেন সনাতনী সম্প্রদায়ের লোকজন। পরে উপজেলা প্রশাসনের

কবি কাজী নজরুলের ১২৬তম জন্মবার্ষিকী আজ

বিশেষ প্রতিনিধি: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৬তম জন্মবার্ষিকী আজ। ১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) বর্ধমান জেলার আসানসোলের জামুরিয়া থানার চুরুলিয়া গ্রামে বিদ্রোহী কবি

তাড়াশে মাহে রমজানকে স্বাগত জানিয়ে ইসলামিক ফাউণ্ডেশনের 

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ১০টায় তাড়াশ উপজেলা ইসলামিক ফাউণ্ডেশনের আয়োজনে উপজেলা পরিষদ চত্ত্বর থেকে উপজেলা

নতুন আলোর বাতিঘর

১২ই আগস্ট ২০১০। প্রিয় মল্লিক ভাইয়ের অনন্ত যাত্রার এইদিনে আমি খুলনা কারাগারে বন্দী। আচমকা খবর শুনে মনটা ভীষণ ব্যাথাতুর ও বিষন্ন হয়ে উঠলো। কারাগারে নিজের

ক্যালিফোর্নিয়ায় আতশবাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, ৭৮ একর বনভূমি ভস্মীভূত

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় আতশবাজি তৈরির একটি কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে শুরু হওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে অন্তত ৭৮ একর বনভূমি। বিস্ফোরণের পর

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলি, কিশোরী নিহত

নিজস্ব প্রতিবেদক: মিয়ানমারের অভ্যন্তরে সীমান্তবর্তী এলাকায় সংঘর্ষের সময় ছোঁড়া গুলিতে কক্সবাজারের টেকনাফে এক কিশোরী নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজন গুলিবিদ্ধ হয়েছেন।, রবিবার (১১ জানুয়ারি)