সিরাজগঞ্জে নতুন কমিটির দাবীতে ২৪ঘন্টার আল্টিমেটাম

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দেওয়া কমিটিতে স্থান না দেওয়ার অভিযোগ তুলে তা বাতিলের দাবিতে মহাসড়ক অবরোধ করেছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। পরে চলাচল ও ভোগান্তীরোধে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে অবরোধ তুলে নেন। দাবী আদায় না হলে আগামীকাল ২৪ঘন্টার আল্টিমেটাম দিবেন বলে তাঁরা জানান।

রোববার (৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৫টা থেকে ঘণ্টাব্যাপী যমুনা সেতু পশ্চিম গোল চত্বর মহাসড়ক অবরোধ করেন তারা। এতে মহাসড়কের দুই প্রান্তে যান চলাচল বন্ধ হয়ে যায়।

এদিন দুপুর ১২টার দিকে সিরাজগঞ্জ পৌর শহরের এসএস রোডের একটি ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে তারা ৬ ঘণ্টার মধ্যে নতুন কমিটি বাতিলের দাবি জানান। ওই সময় ঘোষণা দেওয়া হয় এ দাবি না মানলে যমুনা সেতু পশ্চিম মহাসড়ক ব্লকড করা হবে। একই সঙ্গে এ প্রহসনের কমিটির জন্য কেন্দ্রীয় সমন্বয়ক মাহিন সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন তারা।

এর আগে শনিবার (৮ ফেব্রুয়ারি) রাত ১০ টার দিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড ফেসবুক পেজে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্যসচিব আরিফ সোহেলের স্বাক্ষর করা একপত্রে ২৮৪ সদস্য বিশিষ্ট সিরাজগঞ্জ জেলা কমিটির অনুমোদন দেওয়া হয়। এতে সজীব সরকারকে আহ্বায়ক, মেহেদী হাসানকে সদস্য সচিব, ইকবাল হোসেন রিপনকে মুখ্য সংগঠক ও টিএম মুশফিক সাদকে মুখপাত্র করা হয়। এরপর থেকে এ কমিটি নিয়ে শুরু হয় আলোচনা-সমালোচনা।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছাড়া পেয়েছেন সাংবাদিক মিজানুর রহমান সোহেল। তিনি দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব

সেনা তৎপরতায় নিরাপদে বের হলেন ডেইলি স্টারের ছাদে আঁটকে থাকা গণমাধ্যমকর্মীরা

নিজস্ব প্রতিবেদক: ঢাকার ফার্মগেটে অবস্থিত ইংরেজি দৈনিক The Daily Star-এর কার্যালয়ে সৃষ্ট উত্তেজনাকর পরিস্থিতির মধ্যে ভবনের ছাদে আটকে পড়া সাংবাদিক ও কর্মীদের বাংলাদেশ সেনাবাহিনী, ফায়ার

সিরাজগঞ্জে জাল টাকার নোট দিয়ে পান-সিগারেট কিনতে গিয়ে আটক যুবক

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে জাল টাকার নোট দিয় পান-সিগারেট কেনার সময় হাসান আলী (২৫) নামের এক যুবককে আটক করেছে স্থানীয়রা। পরে পুলিশের কাছে সোপর্দ করা

রাজশাহীর সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: রাজশাহীতে চিলাহাটিগামী তিতুমীর এক্সপ্রেসের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রাজশাহীর সঙ্গে সারাদেশে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। সোমবার (১৩ জানুয়ারি) সাড়ে ৬টার দিকে পুঠিয়ায়

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে ঢাকায় আসছেন ভুটানের পররাষ্ট্রমন্ত্রী ডি.এন. ধুঙ্গেল

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শেষ যাত্রায় অংশ নেবে ভারত, পাকিস্তান, ভুটান ও মালদ্বীপের প্রতিনিধি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে জানা

ভারতে লখনৌ বিশ্ববিদ্যালয়ে মসজিদ সিলগালা, শিক্ষার্থীদের বিক্ষোভ

অনলাইন ডেস্ক: ভারতের উত্তরপ্রদেশের লখনৌ বিশ্ববিদ্যালয়ে প্রশাসন ঐতিহাসিক লাল বড়দারি ভবনটি সিলগালা করে দেওয়ার পর সেখানে অবস্থান নিয়েছেন বিশ্ববিদ্যালয়ের মুসলিম শিক্ষার্থীরা। এই ভবনের ভেতরেই বিশ্ববিদ্যালয়ের একমাত্র