সিরাজগঞ্জে ধর্ষণের জরিমানার টাকা আত্মসাতের অভিযোগ আ.লীগ ও বিএনপি নেতার বিরুদ্ধে 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ধর্ষণের শিকার এক দরিদ্র অসহায় নারীর শালিসের জরিমানার টাকা যৌথভাবে আত্মসাতের অভিযোগ উঠেছে সেলিম মন্ডল নামের এক আ:লীগ নেতা ও আজমত প্রামাণিক নামের এক বিএনপি নেতা ও তাদের লোকজনের বিরুদ্ধে।

মধ্যযুগীয় এই ঘটনাটি ঘটেছে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার পোতাজিয়া ইউনিয়নের চরা চিথুলিয়া চর পাড়া গ্রামে। জরিমানার টাকা দাবি করায় অসহায় পরিবারটির উপরে নেমে এসেছে নির্যাতনের খরগ।

আ: লীগ নেতা সেলিম মন্ডল ওই গ্রামের মৃত ইউসুফ মন্ডলের ছেলে, সে সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি ও পোতাজিয়া ইউনিয়ন মৎস্যজীবী লীগের সভাপতি। এবং আজমত প্রামাণিক মৃত আফসার প্রামাণিক, সে উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি।’

বুধবার ১২ মার্চ সরেজমিনে চরা চিথুলিয়া গ্রামে গেলে ভুক্তভোগী নারী ২ সন্তানের জননী খুশি খাতুন অভিযোগ করে বলেন, গত বছরের ১০ই অক্টোবর বাড়িতে কেউ না থাকায় প্রতিবেশী নারজু সরকার তার ঘরে ঢুকে জোড় পূর্বক ধর্ষণ করে। পরে থানায় মামলা করতে যাওয়ার সময় স্থানীয় কাদের প্রামাণিক তাদের বিচার দেওয়ার কথা বলে মন্ডল পাড়ায় আ:লীগ নেতা বাতেন মন্ডলের বাড়িতে ভুক্তভোগী ও তার স্বামী মনির হককে নিয়ে যায়।

গভীর রাতে সেখানে মৎস্যজীবী দলের সভাপতি আজমত প্রামাণিকের সভাপতিত্বে ও মৎস্যজীবী লীগের নেতা সেলিম মন্ডলের নেতৃত্বে শালিস হয়। সেখানে স্থানী ইউপি সদস্য শাহিন সরকারের উপস্থিতিতে ধর্ষক নারজু সরকারের ২ লাখ টাকা জরিমানা করা হয়।’

জরিমানার টাকা আদায়ের পর ভুক্তভোগী নারীর স্বামী ও পরিবারের সদস্যরা বারবার শালিস প্রধানদের কাছে টাকা চাইতে গেলেও তাদের না দিয়ে বিভিন্ন টালবাহানা করা হয়। পরবর্তীতে টাকা চাওয়াকে কেন্দ্র করে প্রধানগণ ও তাদের লোকজন ভুক্তভোগী নারী ও তার পরিবারের সদস্যদের বিভিন্ন হুমকি দেওয়া হয়।

এই বিষয়ে অভিযুক্ত কাদের প্রামাণিকের কাছে জানতে চাওয়া হলে তিনি বলেন, ওই নারীকে ৩০ হাজার টাকা দেওয়া হয়েছে বাকী টাকা মৎস্যজীবী দলের সভাপতি ও শালিসের সভাপতি আজমত প্রামাণিকের কাছে দেওয়া হয়। পরে আমাদের ঘরে আটকে রেখে তারা টাকা ভাগাভাগি করে নেয়।

এই বিষয়ে মূল অভিযুক্ত মৎস্যজীবী দলের উপজেলা সভাপতি আজমত প্রামানিকের বক্তব্য জানার জন্য তার বাড়িতে গেলে তার ছেলে প্রবেশে বাধা দিয়ে বলেন, তার বাবা বাড়িতে নেই। পরে আজমত প্রামাণিকের মুঠোফোনে যোগাযোগ করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে সিরাজগঞ্জ জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি সেলিম মন্ডলের মুঠোফোনে কল করা হলেও তার ফোন বন্ধ পাওয়া যায়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে আবারও বাসে ডাকাতি, নারীর শ্লীলতাহানি

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কে বাস ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাতির পর বাসটি টাঙ্গাইল সদর উপজেলার বাইপাসের শিবপুরে ফেলে রেখে গেছে ডাকাত দল। এছাড়া লুটপাটের সময়

সুনামগঞ্জে সিএনজি-পিকআপ সংঘর্ষে মা-মেয়েসহ নিহত ৩

নিজস্ব প্রতিবেদক: আজ শুক্রবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার পাগলাবাজার এলাকার বাঘেরকোনা নামক স্থানে সুনামগঞ্জ-সিলেট মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-সুনামগঞ্জ পৌর শহরের

ঢাকায় ফিরলেন দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি

নিজস্ব প্রতিবেদক: মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতে ফ্লাইট স্থগিত হওয়ায় সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে আটকে পড়া ১৮৯ বাংলাদেশি দেশে ফিরেছেন। বৃহস্পতিবার সকাল ৭টা ৭ মিনিটে ইউএস বাংলা এয়ারলাইন্সের

শরীয়তপুরে সেনা অভিযানে আগ্নেয়াস্ত্রসহ ছাত্রদল নেত্রী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের সেনা অভিযানে তিনটি আধুনিক আগ্নেয়াস্ত্র, ১৪০ রাউন্ড গুলি, ম্যাগাজিন, মাদক ও বিভিন্ন সরঞ্জাম উদ্ধার করা হয়েছে। এসময় জেলা ছাত্রদলের সাবেক নেত্রী ইসমত জাহান

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুধে ভেজাল, ঘোলঘরে ১ লাখ টাকা জরিমানা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ ও দুগ্ধজাত পণ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।

মস্কোয় ড্রোন হামলায় ব্যাহত বিমান চলাচল, বাতিল ১৪০ ফ্লাইট

অনলাইন ডেস্ক: ইউক্রেনের ধারাবাহিক ড্রোন হামলার জেরে রাশিয়ার রাজধানী মস্কোর প্রধান সব বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ রাখতে বাধ্য হয়েছে কর্তৃপক্ষ। রোববারের হামলার প্রভাবে মস্কো থেকে বিভিন্ন