সিরাজগঞ্জে দুস্থদের জন্য বরাদ্দ দুম্বার গোস্ত ছিনতাই

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে সৌদি সরকারের পাঠানো দুস্থদের জন্য বরাদ্দ দুম্বার গোস্ত ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে কারা এ ঘটনায় জড়িত, তা নিশ্চিত হওয়া যায়নি।

বুধবার (২৯ অক্টোবর) বিকেলে তাড়াশ উপজেলা পরিষদ সংলগ্ন মসজিদের পাশে গোস্ত বিতরণের সময় এ ঘটনা ঘটে।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সৌদি সরকারের অনুদানে প্রতি বছরের মতো এবারও তাড়াশ উপজেলার ৪৪টি মাদ্রাসা ও এতিমখানার জন্য ১৬৪ প্যাকেট দুম্বার গোস্ত বরাদ্দ দেওয়া হয়। বিকেলে প্যাকেটগুলো বিতরণের খবর ছড়িয়ে পড়লে স্থানীয় শতাধিক মানুষ সেখানে জড়ো হন।

তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান প্রশিক্ষণে থাকায় দায়িত্বে ছিলেন উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু সালেহ মোহাম্মদ হাসনাত। তিনি তাড়াশ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবু ছাঈদ মল্লিককে সঙ্গে নিয়ে পুলিশ পাহারায় গোস্ত বিতরণ করেন।

এ সময় তাড়াশ সদর ইউনিয়নের মথুরাপুর মহিলা মাদ্রাসার শিক্ষক মো. সুলতান একটি প্যাকেট গোস্ত গ্রহণ করেন। পরে উপজেলা পরিষদ সংলগ্ন মসজিদের সামনের ভিড়ের মধ্যে কয়েকজন অজ্ঞাত ব্যক্তি তার কাছ থেকে প্যাকেটটি ছিনিয়ে নেয়।

ঘটনার পর স্থানীয়ভাবে বিষয়টি নিয়ে ক্ষোভের সৃষ্টি হয়েছে। প্রশাসনের পক্ষ থেকে ঘটনাটি তদন্তের আশ্বাস দেওয়া হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

১৬ বছর পর মুক্তি পেলেন ২৫০ বিডিআর

নিজস্ব প্রতিবেদক: রোববার থেকে শুরু হয়েছে বিডিআর বিদ্রোহের ঘটনায় বিস্ফোরক মামলার বিচারকাজ। পিলখানা হত্যার ঘটনায় বিস্ফোরক মামলায় ২৫০ জনের জামিন মঞ্জুর করেছেন অস্থায়ী আদালত।’ রোববার

দুদকের সাবেক ৩ চেয়ারম্যানের নামে মামলার আবেদন

স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নামে জাল-জালিয়াতি, মিথ্যা অভিযোগ সৃষ্টি করে মামলা দায়ের করার অভিযোগে দুর্নীতি দমন কমিশনের

চাঁদা না দেওয়ায় হকারকে তুলে নেন যুবদল নেতা, আন্দোলনের মুখে বহিষ্কার

সিলেট প্রতিনিধি: সিলেটে চাঁদা না দেওয়ায় এক হকারকে তুলে নেওয়ার অভিযোগ উঠেছে যুবদল নেতা জয়দেব চৌধুরী মাধবের বিরুদ্ধে। এরপর চাঁদাবাজি বন্ধের দাবিতে নগরের জিন্দাবাজারে সড়ক

শেরপুরে নিখোঁজের ১৪ ঘন্টা পর ভেসে উঠল কিশোরের মরদেহ 

মো. নাঈম ইসলাম, শেরপুর জেলা প্রতিনিধি: শেরপুরের ঝিনাইগাতী উপজেলার মহারশি নদীতে পাহাড়ী ঢলের পানিতে ভেসে আসা কাঠগাছ ধরতে গিয়ে নিখোঁজ মো. ইসমাইল হোসেন (১৭) নামের

ক্যারিবীয় সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প, সুনামি সতর্কতা জারি

অনলাইন ডেস্ক: ক্যারিবীয় সাগরে শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। শনিবার (৮ ফেব্রুয়ারি) ক্যারিবিয়ান সাগরে ৭ দশমিক ৬ মাত্রার একটি ভূমিকম্প

ভুমিকম্পে রাজধানীতে নিহত তিন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর পুরান ঢাকার বংশাল কসাইটুলিতে পাঁচতলা একটি ভবনের রেলিং ভেঙে নিচে পড়ে তিনজন পথচারী নিহত হয়েছেন। শুক্রবার বিকেলে ভূমিকম্পের পর এ দুর্ঘটনা ঘটে।