সিরাজগঞ্জে দুই যুবকের মরদেহ উদ্ধার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সদর ও তাড়াশ উপজেলা থেকে দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে মরদেহ দুইটি উদ্ধার করা হয়। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেলেও আরেকজনের পরিচয় মেলেনি।

সিরাজগঞ্জ সদরে উদ্ধার হওয়া আনুমানিক ৩৫ বছর বয়সী যুবকের পরিচয় পাওয়া যায়নি। তাড়াশে উদ্ধার হওয়া নিহত মো: শান্ত (২০) ঈশ্বরপুর গ্রামের শরিফুল ইসলামের ছেলে। সে নরসুন্দরের কাজ করতো।

সদর থানার এস,আই শফিউল আলম বলেন, সকাল সাড়ে ১০টার দিকে যমুনা সেতুর পশ্চিমপাড়ে অবস্থিত সয়দাবাদ রেলওয়ে ষ্টেশনের দক্ষিনপাশে মহাসড়ক সংলগ্ন খোলা ড্রেনের ভিতর থেকে অজ্ঞাতনামা এক যুবকের মরদেহটি উদ্ধার করা হয়। নিহতের মাথা ও পায়ে আঘাতের চিহৃ আছে। তাকে কেউ হত্যা করে মরদেহ ফেলে রেখেছে, নাকি মহাসড়কে দূর্ঘটনায় তাঁর মৃত্যু হয়েছে বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ উদ্ধারের পর ময়নাতদন্তের জন্য শহীদ এম, মনসুর আলী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

অপরদিকে তাড়াশ থানার ওসি জিয়াউর রহমান বলেন, সকালে নিজ ঘর থেকে শান্ত’র ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়। মৃত্যুর বিষয়টি নিশ্চিত হতে ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জামায়াত পুলিশ-প্রশাসনকে কব্জা করার চেষ্টা করছে: জাহেদ উর রহমান

নিজস্ব প্রতিবেদক: জামায়াত নেতা শাহজাহান চৌধুরীর বিতর্কিত বক্তব্য ঘিরে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোচনার সৃষ্টি হয়েছে। এই বক্তব্যকে কেন্দ্র করে দেশের নির্বাচন ও প্রশাসনিক নিরপেক্ষতা নিয়ে

ব্রাহ্মণবাড়িয়া-২ আসনে লড়াইয়ের ঘোষণা রুমিন ফারহানার

নিজস্ব প্রতিবেদক: দলীয় মনোনয়ন না পেলেও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে লড়াই করার ঘোষণা দিয়েছেন সাবেক সংসদ সদস্য ও বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহসম্পাদক

রবীন্দ্র কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুর: শাহজাদপুরে গ্রেপ্তার ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কাছারিবাড়িতে হামলা ও ভাঙচুরের ঘটনায় দায়ের করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১২ জুন)

টেক্সাসে বন্যায় ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের টেক্সাসে বন্যায় ১০০ ছাড়িয়েছে মৃতের সংখ্যা। নিহতদের মধ্যে কমপক্ষে ২৭ জন মেয়ে এবং তাদের তত্ত্বাবধায়ক ছিলেন। তারা নদীর ধারে একটি গ্রীষ্মকালীন ক্যাম্পে

নির্বাচন নিয়ে ধোঁয়াশা: সংস্কার সংলাপে সময়ক্ষেপণ, প্রশ্নে জাতীয় ঐকমত্য কমিশন

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে গঠিত জাতীয় ঐকমত্য কমিশনের নেতৃত্বে রাজনৈতিক সংস্কার সংলাপ শুরু হলেও দীর্ঘ আলোচনার পরও তেমন কোনো কার্যকর অগ্রগতি হয়নি। এতে আসন্ন

ফার্মগেটে মেট্রোরেল পিলারের ‘ভারী বস্তু’ পড়ে পথচারীর মৃত্যু

অনলাইন ডেস্ক: রাজধানীর ফার্মগেট এলাকায় মেট্রোরেলের একটি ‘ভারী ধাতব বস্তু’ মাথায় পড়ে এক পথচারীর মৃত্যু হয়েছে। রোববার দুপুর সোয়া ১২টার দিকে বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটের সামনে,