সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের একই দিনে দুই উপজেলা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দিবাগত রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে দুই জনের মরদেহ উদ্ধার করে পুলিশ। একই দিনে সকালে রায়গঞ্জের একটি ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির লাশ উদ্ধার করে পুলিশ।

তারা হলেন, বেলকুচি উপজেলার রাজাপুর ইউনিয়নের কানাই লাল সাহার ছেলে সুভাষ চন্দ্র সাহা, একই উপজেলার শাহপুর গ্রাম থেকে বগুড়া জেলার ধূনট থানার মৃত আব্দুর রশিদের ছেলে তাঁত শ্রমিক আব্দুল মমিন এবং রায়গঞ্জের একটি ধান থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়।

সকালে বেলকুচি থানা অফিসার ইনচার্জ (ওসি) জাকেরিয়া হোসেন ও রায়গঞ্জ থানার অফিসার ইনচার্জ (তদন্ত) আসাদুজ্জামান এঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সুত্রে জানাযায়, বেলকুচি উপজেলার রাজাপুর গ্রাম থেকে সুভাষ চন্দ্রের মরদেহ একটি গাছের সাথে গামছা দিয়ে গলায় ফাশ দেওয়া অবস্থায় ও আব্দুল মমিন নামের এক শ্রমিকের মরদেহ তাঁতে তেনা পেছানো মেশিনের সাথে জড়ানো অবস্থায় এবং অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ ধানখেত থেকে উদ্ধার করা হয়।

এদিকে বেলকুচি থানা অফিসার ইনচার্জ  জাকারিয়া জানান, সোমবার দিবাগত রাতে উপজেলার পৃথক দুটি স্থান থেকে মরদের উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থল থেকে তাদের মরদেহগুলো উদ্ধার করে থানায় আনা হয়েছে। এব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

অপরদিকে রায়গঞ্জ থানা অফিসার ইনচার্জ (তদন্ত)  আসাদুজ্জামান জানিয়েছেন, স্থানীয়দের দেওয়া খবরের ভিতিতে আমরা ধানখেত থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানা এনেছি। মৃত ওই ব্যক্তির পরিচয় জানাযায়নি। তার পরিচয় সনাক্তের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মুঠোফোনে প্রেমের সম্পর্ক, দেখা করতে গিয়ে দলবদ্ধ ধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার নাঙ্গলকোটে এক যুবকের সঙ্গে প্রেমের সম্পর্কের পর দেখা করতে গিয়ে এক তরুণী ও তার বান্ধবী দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এ ঘটনায় সোমবার

ভারতকে হারিয়ে ১৮ কোটি মানুষকে খুশি করেছি

ক্রীড়া প্রতিবেদক: ২২ বছর পর মঙ্গলবার রাতে ভারতের বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ। ২০০৩ সালের পর এই প্রথম বাংলাদেশের কাছে ১-০ ব্যবধানে হারল ভারতীয় ফুটবল দল।

রাজনৈতিক ঐক্য বিনষ্ট করতে কুচক্রী মহল ষড়যন্ত্র চালাচ্ছে: কুমিল্লায় জামায়ত নেতা এটিএম মাছুম

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী জেনারেল মাওলানা এটিএম মাছুম বলেছেন,দেশ আজ একটি সংকটময় সময় অতিক্রম করছে। আগামী নির্বাচন বানচাল

রায়গঞ্জে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: প্লাস্টিক দূষণকে পরাজিত করুন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৭ জুন মঙ্গলবার বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে সিরাজগঞ্জের রায়গঞ্জে বর্ণাঢ্য র‌্যালী ও আলোচনা সভা

সিরাজগঞ্জে আওয়ামী লীগ নেতাদের সাথে বিএনপি নেতাদের ছবি নিয়ে নানা গুঞ্জন

সিরাজগঞ্জ প্রতিনিধি: কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক ও সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সদস্য সাখাওয়াত হোসেন সুইটের সাথে বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদারের

কেরানীগঞ্জে বাড়িতে গিয়ে প্রাইভেট পড়ানোর সময় চতুর্থ শ্রেণির ছাত্রীকে ধর্ষণ করল স্কুলশিক্ষক!

নিজস্ব প্রতিবেদক: ঢাকার কেরানীগঞ্জে কদমতলীর গোলচত্বর এলাকায় এলিগেন্ট স্কুল এন্ড কলেজের চতুর্থ শ্রেণির এক ছাত্রীকে প্রতিষ্ঠানটির সহকারী শিক্ষক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এ