সিরাজগঞ্জে তুলার গোডাউনে ভয়াবহ অগ্নিকান্ডে ২০ লাখ টাকা ক্ষতি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের চক শিয়ালকোল এলাকায় অবস্থিত মেসার্স স্বাধীন ট্রেডার্স নামক একটি তুলা প্রস্তুতকারী ও বিক্রয় প্রতিষ্ঠানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় ২০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী নজরুল ইসলাম।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) মধ্যেরাত পৌণে ২টার দিকে এ দূর্ঘটনা ঘটে। গোডাউনে থাকা বিভিন্ন ধরনের উন্নত মানের তুলা, ঝুটসহ গোডাউন ঘর সম্পূর্ণভাবে আগুনে পুড়ে যায়।

প্রতিষ্ঠানটির মালিক নজরুল ইসলাম জানান, গত ২২ ডিসেম্বর সন্ধ্যা প্রায় ৭টার দিকে প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ি যান। পরে পৌণে ২টার দিকে নাইটগার্ড মো. সুমন (২৮) গোডাউনে আগুন জ্বলতে দেখে চিৎকার শুরু করেন এবং মোবাইল ফোনে তাকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে গোডাউনের ভেতরে থাকা সব তুলা ও মালামাল পুড়ে যায়।

স্থানীয়রা জানান, গভীর রাতে আগুন লাগায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। আগুন লাগার প্রকৃত কারণ এখনো জানা যায়নি।

এ বিষয়ে ওয়ার্ড ইউপি সদস্য আব্দুস ছালাম বলেন, গভীর রাতে আগুন লেগে ব্যবসায়ীর ব্যাপক ক্ষতি হয়েছে। তবে কারখানার পেছনের দরজার তালা ভাঙা থাকায় বিষয়টি সন্দেহজনক মনে হচ্ছে। কেউ ইচ্ছাকৃতভাবে আগুন লাগিয়ে থাকতে পারে।

ঘটনার পর নজরুল ইসলাম ভবিষ্যৎ আইনগত নিরাপত্তার কথা বিবেচনা করে সিরাজগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডিতে তিনি আগুন লাগার কারণ সম্পর্কে অজ্ঞতা প্রকাশ করে ঘটনার সুষ্ঠু তদন্তের দাবি জানান।

এবিষয়ে সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ শহিদুল ইসলাম জানান, এবিষয়ে ভুক্তভোগী সাধারণ ডায়েরী করেছেন। বিষয়টি সুষ্ঠ তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফরিদপুরে দুই বাসের সংঘর্ষে নিহত ৩

নিজস্ব প্রতিনিধি; ফরিদপুরের কানাইপুরে দুই বাসের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও ১০ জন। বৃহস্পতিবার (২৪ জুলাই) সকাল ১০টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের ফরিদপুর

মেহেরপুরে স্ত্রী হত্যায় রেজাউলের যাবজ্জীবন কারাদণ্ড

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনী উপজেলায় পারিবারিক কলহের জেরে স্ত্রীকে শ্বাসরোধ করে হত্যার দায়ে রেজাউল ইসলাম (৪০) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে

কুমিল্লা’য় অপহরণ মামলার পলাতক আসামী আ.লীগ ক্যাডার খোকন আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী থানাধীন দক্ষিণ চর্থা(ইপিজেড) এলাকায় সেনাবাহিনী’র অভিযান পরিচালনা করে অপহরণ, চাঁদাবাজি, জালিয়াতি ও ভূমি দখলসহ একাধিক মামলার পলাতক

৩৭ হাজার কোটি টাকা দেনায় পড়েছে পিডিবি

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) কাছে সরকারি-বেসরকারি কোম্পানিগুলোর পাওনা ৩৭ হাজার ৭০ কোটি টাকা। অর্থাৎ ৩৭ হাজার ৭০ কোটি টাকা দেনায় পড়েছে পিডিবি। এর মধ্যে

ঢাকাসহ ১৭ অঞ্চলে দুপুরের মধ্যে ঝড়ের আভাস

নিউজ ডেস্ক: ঢাকাসহ দেশের ১৭টি অঞ্চলের উপর দিয়ে দুপুরের মধ্যে ঝড় বয়ে যেতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বুধবার (১৮ জুন) দুপুর ১টা পর্যন্ত

ঈশ্বরদীতে রুশ নাগরিকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক: পাবনার ঈশ্বরদীতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের একটি আবাসিক ভবন থেকে ইভান কাইটমাজোভ (৪০) নামের এক রুশ নাগরিকের মরদেহ উদ্ধার করা হয়েছে। তিনি রূপপুর