সিরাজগঞ্জে তারুণ্যের উৎসব আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জের কালেক্টরেট ভবন সংলগ্ন অফিসার্স ক্লাব মাঠে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে আন্তঃউপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলায় উল্লাপাড়া উপজেলা ২-০ সেটে সিরাজগঞ্জ সদর উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে।

শনিবার (১৮ জানুয়ারি) বিকালে ফাইনাল খেলা শেষে অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) গনপতি রায় চ্যাম্পিয়ন দলের খেলোয়াড় ফিরোজ আহমেদ ও ইয়ামিন এবং রানারআপ দলের খেলোয়াড় শুভ ও রাসেলের হাতে পুরস্কার তুলে দেন।

এ সময় অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন,জেলা প্রশাসক কার্যালয়ের এনডিসি ফারুফ আফজাল রাজন,জেলা ক্রীড়া অফিসার মোঃ নুরে এলাহী, প্রেসক্লাবের সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ খান হাসান, উল্লাপাড়া পৌরসভার নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম,জেলা ক্রীড়া সংস্থার সাবেক নির্বাহী সদস্য মোঃ হাফিজুল ইসলাম,মো আলামিন সেখ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক শেখ মোঃ এনামুল হক। এর আগে সকালে একই স্থানে জেলার নয়টি উপজেলা নকআউট পদ্ধতিতে এই আন্তঃ উপজেলা ব্যাডমিন্টন টুর্নামেন্টে অংশ নেয়। প্রধান উপদেষ্টার অফিসের তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রানালয় আয়োজিত তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষে সিরাজগঞ্জ জেলা প্রশাসনের বিভিন্ন খেলাধূলা গত শুক্রবার শহীদ শামসুদ্দিন স্টেডিয়ামে উদ্বোধন করেন জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম। উদ্বোধনী দিনের আন্তঃউপজেলা ভলিবল টুর্নামেন্টেও উল্লাপাড়া উপজেলা চ্যাম্পিয়ন এবং সদর উপজেলা রানারআপ হয়।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কাঁটাতারের বেড়া নির্মাণের চেষ্টা বিএসএফের, বিজিবির বাধায় বন্ধ

জয়পুরহাট প্রতিনিধি: জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে বিএসএফ। তবে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) বাধা তা বন্ধ হয়ে গেছে।

রমজানে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম, মাংস বিক্রির উদ্যোগ: মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন পবিত্র রমজান মাসে রাজধানীর ২৫টি স্থানে সুলভ মূল্যে দুধ, ডিম,মাংস ভ্রাম্যমাণ বিক্রির উদ্যোগ নেয়া হয়েছে বলে জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা

‘আমাদের বার্মা ফেরত পাঠাও’ক্যাম্প জীবনের অবসান চান রোহিঙ্গারা

ঠিকানা টিভি ডট প্রেস: জাতিসংঘ মহাসচিব এমন এক সময় বাংলাদেশের রোহিঙ্গা শরণার্থী শিবির পরিদর্শনে আসছেন যখন রোহিঙ্গাদের মাসিক খাদ্য সহায়তা অর্ধেকেরও বেশি কমিয়ে দেয়ার ঘোষণা

ইউএনও রাসেল ও সহযোগীদের শাস্তির দাবিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, ৮ মে ২০২৫: সাতক্ষীরার তালা উপজেলার ইউএনও শেখ মো. রাসেল কর্তৃক ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাংবাদিক রোকনুজ্জামান টিপুকে কারাদণ্ড দেওয়ার ঘটনায় সংশ্লিষ্টদের বিভাগীয় শাস্তির

সিরাজগঞ্জ রেড ক্রিসেন্ট সোসাইটির উদ্যোগে কম্বল বিতরণ

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে ৪০০ শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করেছে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির জেলা ইউনিট। বৃহস্পতিবার (২ জানুয়ারি) সকালে পৌর ভাসানী মিলনায়তন চত্বরে শীতবস্ত্র

বিএনপি নেতার ভবনে রাতভর অভিযান: অস্ত্রসহ গ্রেপ্তার ৭

গাজীপুরে যৌথ বাহিনীর অভিযান, উদ্ধার পিস্তল, গুলি ও যোগাযোগ সরঞ্জাম নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে বিএনপি নেতা ও গাজীপুর-৩ আসনের স্বতন্ত্র প্রার্থী মো. এনামুল হক মোল্লার বহুতল