সিরাজগঞ্জে তারাবির নামাজে ভুল, ইমামকে পেটালেন মুসল্লি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে তারাবির নামাজে ভুল ধরাকে কেন্দ্র করে মসজিদের ইমামকে মারধরের ঘটনা ঘটেছে। বুধবার রাত সাড়ে ৯টার দিকে উপজেলার চৌবাড়ী পশ্চিম পাড়া গ্রামে বাইতুল আমান জামে মসজিদে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, নামাজ চলাকালে ইমাম মাওলানা আব্দুল্লাহ কিরাতের সময় ভুল করলে তা নিজেই সংশোধন করে নামাজ শেষ করেন।

তবে নামাজ শেষে মসজিদের এক মুসল্লি হাফেজ মোহাম্মদ তালহা মাইকে কথা বলার অজুহাতে সামনে এগিয়ে যান এবং ইমামের কাছ থেকে মাইকের মাউথপিস চান। ইমাম মাউথপিস দিতে অস্বীকৃতি জানালে তালহা উত্তেজিত হয়ে তাঁকে ঘুষি মারেন। পরে মসজিদের কাঠের বাটামের লাঠি তুলে এলোপাতাড়ি মারধর করেন। এতে ইমামের পা ও শরীরের বিভিন্ন অংশে জখম হয়। পরে স্থানীয় মুসল্লিদের সহায়তায় আহত ইমামকে সিরাজগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।স্থানীয় বাসিন্দারা জানান, ১৮ বছর বয়সী হাফেজ মোহাম্মদ তালহা নিজেও একজন হাফেজ এবং তাঁর বাড়ি মসজিদের পাশে।

তিনি ওই মসজিদে ইমামতি করতে চেয়েছিলেন, তবে স্থানীয় বাসিন্দারা তাঁকে ইমাম হিসেবে গ্রহণ করেননি। ধারণা করা হচ্ছে, এর জেরে তিনি ৪৭ বছর বয়সী ইমাম মাওলানা আব্দুল্লাহকে মারধর করেছেন। তবে এ বিষয়ে অভিযুক্ত মোহাম্মদ তালহার সঙ্গে কথা বলা সম্ভব হয়নি। এ বিষয়ে জানতে চাইলে কামারখন্দ থানার উপপরিদর্শক (এসআই), আব্দুল মান্নান মোবাইল ফোনে বলেন, ‘ঘটনাস্থলে গিয়ে উৎসুক জনতা পেয়েছি। ইমামের হাসপাতাল থেকে থানায় আসার কথা। থানায় এলে হয়তো বুঝতে পারব, তিনি লিখিত অভিযোগ দেবেনকি না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে পুকুরে মাছ ধরা নিয়ে সংঘর্ষে নারীসহ আহত-৯ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে পুকুরে মাছ ধরাকে কেন্দ্র করে বিএনপি’র দু’পক্ষের মধ্যে সংঘর্ষে নারীসহ অন্তত ৯ জন আহত হয়েছে। মঙ্গলবার (২৯ জুলাই) সকালে

হাসিনার পতনের পরও রাজেশ ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’ এর স্টেশন চীফ হিসেবে কাজ করছেন

ডেস্ক রিপোর্ট: অত্যন্ত আশ্চর্যের বিষয় হলো ৫ আগষ্ট ২০২৪ স্বৈরাচার হাসিনা সরকার পতনের পরও রাজেশ কুমার অগ্নিহোত্রী ঢাকায় ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর স্টেশন চীফ

প্রস্তুতি সম্পন্ন করা গেলে রোজার আগে নির্বাচন

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান লন্ডনে সফররত প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে আজ শুক্রবার সাক্ষাৎ করেছেন। অত্যন্ত সৌহার্দ্যমূলক পরিবেশে তাদের বৈঠক অনুষ্ঠিত

বকেয়া বেতন না দিয়ে চট্টগ্রামে পোশাক কারখানায় তালা, শ্রমিকদের সড়ক অবরোধ

নিজস্ব প্রতিবেদক ঈদের ছুটি শুরুর আগের দিন চট্টগ্রাম নগরীতে একটি পোশাক কারখানায় বকেয়া বেতন পরিশোধ না করে মালিক পালিয়ে যাওয়ার অভিযোগে শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ

তিন দশক পর দাখিল পাস: কুলিয়ারচরে সাংবাদিক দম্পতির অনন্য দৃষ্টান্ত

নিজস্ব প্রতিবেদক: বিয়ের ৩১ বছর পর দাখিল (এসএসসি সমমান) পরীক্ষায় একসঙ্গে উত্তীর্ণ হয়ে ব্যতিক্রমী দৃষ্টান্ত স্থাপন করেছেন কিশোরগঞ্জের কুলিয়ারচরের সাংবাদিক দম্পতি মুহাম্মদ কাইসার হামিদ (৫১) ও

উল্লাপাড়ায় ভ্রাম্যমাণ আদালতের অভিযান: দুধে ভেজাল, ঘোলঘরে ১ লাখ টাকা জরিমানা

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় দুধ ও দুগ্ধজাত পণ্যে ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালিত হয়েছে। জেলা প্রশাসনের মোঃ নাজমুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।