জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জে প্রাথমিক দুইটি তাঁতি সমিতির মাঝে বিনা শুল্কে রং ও সারায়নিক কেমিক্যাল বিতরণ করা হয়েছে। বুধবার সকলে পৌর এলাকার মিরপুরে অবস্থিত বাংলাদেশ তাঁত বোর্ড বেসিক সেন্টারে এ বিতরন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মামুন খাঁন।
বাংলাদেশ তাঁত বোর্ডের আয়োজনে ও ভাঙ্গাবাড়ী ইউনিয়ন তাঁত বোর্ডের সভাপতি জাহিদুল ইসলাম বাতেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বেলকুচি উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের ১৬০ জন তাঁতীদের মাঝে এ রাসায়নিক কেমিক্যাল বিতরন করা হয়। এসময় সায়দাবাদ ইউনিয়নে ৩নং ওয়ার্ডের ১৩২ জনের মাঝে ১০১৭৫০০ কেজি ও ভাঙ্গাবাড়ী ইউনিয়নে ২ নং ওয়ার্ডের ২৮ জন তাঁতীদের মাঝে ৩৮৫০০০ কেজি রাসায়নিক কেমিক্যাল বিতরন করা হয়।
বিতরন অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন,তাঁতি সমিতির ট্যাগ অফিসার (অপারেশন) মো: মনজুরুল ইসলাম, ট্যাগ অফিসার ( রক্ষণাবেক্ষন) মো: সাইফুল ইসলাম, বাংলাদেশ তাত বোর্ডের সহকারী ব্যবস্থাপক রবিউল ইসলাম, সমিতির কর্মকর্তা আরিফ বিল্লাহ আল মামুন প্রমুখ।
এদিকে বিনা শুল্কে তাঁত বোর্ডের রং ও রাসায়নিক কেমিক্যাল পেয়ে উচ্ছ্বসিত তাঁতিরা। তারা বলেন সরকার তাঁতিদের দিকে এভাবে সু-নজর দিলে সিরাজগঞ্জে তাঁত শিল্প আবার প্রান ফিরে আসবে।
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.