সিরাজগঞ্জে তরুণীকে দলবেঁধে ধর্ষণ: ইউপি সদস্য গ্রেপ্তার, আদালতে স্বীকারোক্তি

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ সদর উপজেলায় এক তরুণীকে দলবেঁধে ধর্ষণের ঘটনায় ইউনিয়ন পরিষদের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ জুন) বিকেলে আদালতে হাজির করা হলে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

গ্রেপ্তার হওয়া হাসান ইমাম রাসেল (২৮) সদর উপজেলার বাগবাটি ইউনিয়ন পরিষদের ৫নং ওয়ার্ড সদস্য এবং একই ওয়ার্ড বিএনপির সহ-সভাপতি। তিনি পশ্চিম দত্তবাড়ি গ্রামের রফিকুল ইসলামের ছেলে।

সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. আহসানুজ্জামান জানান, প্রায় তিন মাস আগে সদর উপজেলার বাঐতারা গ্রামের এক তরুণীর সঙ্গে হাসান ইমামের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত শুক্রবার বিকেলে হাসানের ডাকে তরুণী শহরের বাজার স্টেশনে গেলে তাকে বাগবাটির হরিনা এলাকায় একটি বাড়িতে নিয়ে যাওয়া হয়। সেখানে হাসান ইমাম ও তার সহযোগী সোহাগ তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করেন।

ধর্ষণের ঘটনা টের পেয়ে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা তরুণীকে রেখে পালিয়ে যায়। পরে শনিবার সন্ধ্যায় তরুণী সদর থানায় উপস্থিত হয়ে ধর্ষণ ও সহযোগিতার অভিযোগে চারজনের বিরুদ্ধে মামলা করেন।

রবিবার ভোরে নিজ বাড়ি থেকে হাসান ইমামকে গ্রেপ্তার করা হয়। বিকেলে আদালতে হাজির করা হলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

পুলিশ জানায়, মামলার বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

মেসির কাছে ক্ষমা চাইলেন মমতা

অনলাইন ডেস্ক: ফুটবলপ্রেমীদের স্বপ্নের মুহূর্ত রীতিমতো দুঃস্বপ্নে পরিণত হলো কলকাতার সল্টলেক স্টেডিয়ামে। আর্জেন্টিনার মহাতারকা লিওনেল মেসির উপস্থিতিতে আয়োজিত একটি অনুষ্ঠান চরম বিশৃঙ্খলায় ভেস্তে যাওয়ার ঘটনায় প্রকাশ্যে

বহির্বিশ্বে সীমিত হয়ে আসছে বাংলাদেশীদের গন্তব্য

ঠিকানা টিভি ডট প্রেস: গত কয়েক বছর বাংলাদেশী পর্যটকদের অন্যতম গন্তব্য হয়ে উঠেছিল ভিয়েতনাম। দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশটি ঘুরতে গিয়ে বাংলাদেশীদের কেউ কেউ প্রতিবেশী কম্বোডিয়া বা

খুলনার ডুমুরিয়ায় পিকআপ চাপায় ৩ জন নিহত, আহত-২

খুলনা প্রতিনিধি: খুলনার ডুমুরিয়া উপজেলার জিলেরডাঙ্গা এলাকায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল ৯টার দিকে দ্রুতগামী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে একটি ইজিবাইককে ধাক্কা দিলে এই

একসঙ্গে ওএসডি হলেন তিন শিক্ষা বোর্ডের চেয়ারম্যান

নিজস্ব প্রতিবেদক: যশোর, কুমিল্লা ও দিনাজপুর শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ওএসডি করে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঢাকায় সংযুক্ত করা হয়েছে। রবিবার (১৯ জানুয়ারি) এসংক্রান্ত একটি

দুই ভাই গুম মামলায় আ.লীগের তিন নেতা রিমান্ড শেষে কারাগারে

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে দুই ভাই গুমের মামলায় গ্রেফতার হওয়া আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের তিন নেতাকে দুই দিনের রিমান্ড শেষে আজ (মঙ্গলবার) কারাগারে পাঠানো

পাকিস্তানে মসজিদে বোমা হামলার নেপথ্যে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে একটি মসজিদে শুক্রবার (৬ ফেব্রুয়ারি) জুমার নামাজের সময় আত্মঘাতী বোমা হামলায় অন্তত ৩৬ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে আরও