সিরাজগঞ্জে ডা. হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদ গোপনের অভিযোগ দুদকে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের সাবেক সংসদ সদস্য ও নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ডা. হাবিবে মিল্লাত মুন্নার বিরুদ্ধে দুর্নীতি ও সম্পদের তথ্য গোপনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনে লিখিত অভিযোগ দাখিল করা হয়েছে।

সোমবার (১৯ জানুয়ারি) জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী অ্যাডভোকেট হুমায়ুন কবীর কর্ণেল দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান বরাবর অভিযোগপত্র দাখিল করেন। একই দিন তিনি অভিযোগপত্রটি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে দাখিল করা হলফনামায় ডা. হাবিবে মিল্লাত মুন্না তার প্রকৃত সম্পদের তথ্য গোপন করেন। অভিযোগ অনুযায়ী, আয়ারল্যান্ড, মালয়েশিয়া, লন্ডন ও সিঙ্গাপুরে তার উল্লেখযোগ্য পরিমাণ সম্পদ রয়েছে, যা হলফনামায় প্রদর্শিত সম্পদের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

এতে আরও উল্লেখ করা হয়, সরকারি তহবিল আত্মসাতের মাধ্যমে অর্জিত অর্থ দেশে ও বিদেশে স্ত্রীর নামে সম্পদ হিসেবে গোপন করা হয়েছে। অভিযোগে বলা হয়, ২০২৪ সালের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর গুলি চালানোর ঘটনায় দায়ের করা চারটি হত্যা মামলার এজাহারভুক্ত আসামি হিসেবে তিনি বর্তমানে পলাতক রয়েছেন।

অভিযোগে উল্লিখিত বিষয়গুলো তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উড্ডয়নের পরই টার্কিশ বিমানে আগুন, নিরাপদে অবতরণ

নিজস্ব প্রতিবেদক: ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের পর টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। মঙ্গলবার সকাল সোয়া ৭টার দিকে এ ঘটনা

লোহিত সাগরে হুতিদের হামলায় পণ্যবাহী জাহাজ ডুবে: নিহত ৪, নিখোঁজ ১৫

অনলাইন ডেস্ক: লোহিত সাগরে হুতি বিদ্রোহীদের হামলায় ‘এটারনিটি সি’ নামের একটি লিবারিয়ান পতাকাবাহী কার্গো জাহাজ ডুবে গেছে। এতে চারজন নাবিক নিহত হয়েছেন এবং অন্তত ১৫

৭ মার্চের ভাষণ আর থাকছে না অষ্টম শ্রেণির বাংলা পাঠ্যবইয়ে

নিজস্ব প্রতিবেদক: অষ্টম শ্রেণির বাংলা সাহিত্য কণিকা বই থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। তবে অন্যান্য বইয়ে

সিরাজগঞ্জের সাবেক এমপি তানভীরসহ পাঁচজনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

নিজস্ব প্রতিবেদক: দুর্নীতির অভিযোগে সিরাজগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য তানভীর শাকিল জয়সহ পাঁচজনের বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে ঢাকার একটি আদালত। দুর্নীতি দমন কমিশনের (দুদক)

ভারতের সিকিমে ভূমিকম্প, বাংলাদেশও প্রভাব

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের হিমালয় কন্যা সিকিমে কয়েক দফায় ভূমিকম্প অনুভূত হয়েছে। অন্তত আট থেকে ১০ বার কম্পনে কেঁপে ওঠে সিকিমের গ্যাংটক, নামচি ও মাঙ্গান এলাকা।

এবার অস্ট্রেলিয়ার মেলবোর্নে ইহুদিবিরোধী হামলা

আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার মেলবোর্নের সেন্ট কিল্ডা ইস্ট এলাকায় বড়দিনের (২৫ ডিসেম্বর) ভোরে ‘হ্যাপি চানুকাহ’ লেখা একটি গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। পুলিশ একে সন্দেহভাজন ইহুদিবিরোধী হামলা