সিরাজগঞ্জে ডাবল মার্ডার মামলার আসামি আখের ডাকাত গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে ডাবল মার্ডার মামলার আসামি কুখ্যাত আখের ডাকাতকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। সে চর বর্ণিয়া গ্রামের মৃত তাহের শেখ এর ছেলে। তার নামে ধর্ষণসহ আরো বেশ কয়েকটি মামলা রয়েছে।

শুক্রবার (২৮ ফেব্রুয়ারি)। বিকেলে উপজেলার চরবর্নিয়া গ্রামের নিজ বাড়ি থেকে অভিযান চালিয়ে পুলিশ তাকে গ্রেফতার করে। শনিবার দুপুরে তাকে শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক গোলাম রব্বানী তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

জানা যায়, গত বছরের ১৮ই জুন সকাল সাড়ে ৭টায় সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার গালা ইউনিয়নের চর-বর্ণিয়া গ্রামে আখের গ্রুপ ও সায়েম গ্রুপের দুই দল গ্রামবাসীর মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় ঘটনাস্থলেই বুকে টেটা বিদ্ধ হয়ে সায়েম গ্রুপের খোদা বক্স ফকিরের ছেলে ৫ সন্তানের জনক ছানোয়ার ফকিরের মৃত্যু হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় হাসপাতালে সোবহান মোল্লার ছেলে ১৫ বছর বয়সী কিশোর গালিবের মৃত্যু হয়।

উল্লেখ্য, উপজেলার চর-বর্ণিয়া গ্রামের আখের গ্রুপ ও সায়েম গ্রুপের মাঝে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে মাঝে মধ্যেই উভয় গ্রুপ দেশীয় অস্ত্র সজ্জিত হয়ে রক্তক্ষয়ী সংঘর্ষে জড়িয়ে পড়ে।’

এর আগে, ২০১৯ সালের ৫ই জুন এই দুই গ্রুপের সংঘর্ষের সময় পুলিশের বন্দুক ছিনিয়ে ইউনুস নামের এক কিশোরকে গুলি করে হত্যা করা হয়।

শাহজাদপুর থানার অফিসার ইনচার্জ মোঃ আসলাম আলী বলেন, গ্রেফতারকৃত আখের ২টি হত্যা মামলার পলাতক আসামি। থানায় তার নামে আরও বেশ কয়েকটি মামলা রয়েছে। অভিযান চালিয়ে বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়। শনিবার তাঁকে শাহজাদপুর আমলি আদালতে প্রেরণ করা হয়।’

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গোমস্তাপুরে বিএনপি কার্যালয়ে ককটেল বিস্ফোরণ: আওয়ামীলীগ জড়িত বিএনপির অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে বিএনপির একটি কার্যালয়ে ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পরে ঘটনাস্থল থেকে একটি অবিস্ফোরিত ককটেল উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২৩ জুলাই) দিবাগত রাত

ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী নিয়ে জামায়াতের বিবৃতি

ডেস্ক রিপোর্ট: ঈদুল ফিতর উপলক্ষে সরকারি তত্ত্বাবধানে ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শনী ও বিভিন্ন প্রতীক বহনের ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২ এপ্রিল),

৯৭৭ প্রতিষ্ঠানের নাম পরিবর্তনে উদ্যোগ, বাদ পড়ছে শেখ পরিবার ও আ.লীগ নেতাদের নাম

নিজস্ব প্রতিবেদক: দেশজুড়ে রাষ্ট্রীয় অবকাঠামো ও প্রতিষ্ঠানের নাম থেকে শেখ হাসিনা, তাঁর পরিবার এবং আওয়ামী লীগ নেতাদের নাম সরিয়ে দিচ্ছে বর্তমান সরকার। এ পর্যন্ত অধিকাংশ

‘হ্যান্ডশেক টেকনিকে’ ঘুষ নিয়ে ধরা খেলেন এসআই

নাটোর প্রতিনিধি: নাটোর সদর থানার এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ গ্রহণের একটি ভিডিও প্রকাশ্যে এসেছে। ওই ভিডিওতে দেখা যায়, সদর থানার ভেতরে পুলিশ ক্লিয়ারেন্সের জন্য

তেঁতুলিয়া সীমান্তে পুশইনের সময় ভারতীয় নাগরিকসহ আটক ৩

পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলার পেদিয়াগঞ্জ সীমান্তে পুশইনের সময় তিনজনকে আটক করেছে বিজিবি। শনিবার সকালে পেদিয়াগঞ্জ বিওপির সদস্যরা তাদের আটক করে। তাদের একজন বাংলাদেশি ও

মুক্তিযুদ্ধ-জুলাই অভ্যুত্থানের চেতনায় এগোতে চায় অন্তর্বর্তী সরকার: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: একটি ন্যায়ভিত্তিক সমাজ বিনির্মাণ ও আইনের শাসন প্রতিষ্ঠায় মহান মুক্তিযুদ্ধ ও জুলাই গণ-অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে এগিয়ে যেতে চায় অন্তর্বর্তী সরকার বলে জানিয়েছেন