সিরাজগঞ্জে ট্রাক-অটোভ্যানের সংঘর্ষ, শিশুসহ নিহত ২

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ রায়গঞ্জে মুরগিবাহী ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষে এক শিশুসহ দুই জন নিহত হয়েছেন। এ সময় অটোভ্যানে থাকা আরও পাঁচ যাত্রী গুরুতর আহত হন।

শনিবার (৫ এপ্রিল), সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ভূঁইয়াগাঁতী পল্লী বিদ্যুৎতের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতদের মধ্যে শিশুটি উল্লাপাড়া উপজেলার দেঘলবাড়ী গ্রামের মৃত আব্দুর রাজ্জাকের ছেলে মেরাজুল ইসলাম (১০), এবং সলঙ্গা থানার ঘুড়কা দাসপাড়া গ্রামের সুবল দাসের ছেলে সুশান্ত কুমার দাস (৪৫)। আহত ব্যক্তিদের মধ্যে দু’জন নারী ও তিনজন পুরুষ। তাদের নাম-পরিচয় জানা যায়নি।

হাটিকুমরুল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি)। মো. আব্দুর রউফ জানান, ঢাকা থেকে ছেড়ে আসা মুরগিবাহী ট্রাক দ্রুতগতিতে বগুড়ার দিকে যাচ্ছিল। অন্যদিকে ভূঁইয়াগাঁতী বাসস্ট্যান্ড থেকে যাত্রী নিয়ে অটোভ্যানটি মহাসড়ক দিয়ে ঘুড়কার দিকে যাচ্ছিল। ভূঁইয়াগাঁতী পল্লী বিদুৎ এলাকা অতিক্রম করার সময় ট্রাক ও অটোভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই অটোভ্যানে থাকা শিশুসহ দুই যাত্রী নিহত হন। এতে আহত হন অটোভ্যানের আরও পাঁচ যাত্রী।

তিনি আরও জানান, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতদের লাশের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমানের গাড়িতে খাম রেখে পালাল বাইকার, কী ছিল তাতে

নিজস্ব প্রতিবেদক: বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের গাড়িবহরের মধ্যে ঢুকে তার চলন্ত গাড়িতে টেপ দিয়ে একটি সাদা খাম লাগিয়ে দিয়ে দ্রুত বেগে চলে গেছেন এক মোটরসাইকেলচালক।

ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে পারে ইসরায়েল

অনলাইন ডেস্ক: মার্কিন গোয়েন্দা সংস্থাগুলো আশঙ্কা করছে, এ বছরের মাঝামাঝি সময়ে ইরানের পারমাণবিক স্থাপনায় আগাম হামলা চালাতে পারে ইসরায়েল ও মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট একাধিক

জামায়াত আমিরের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধির ভার্চুয়াল বৈঠক

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি (ইউএস ট্রেড রিপ্রেজেন্টেটিভ) রাষ্ট্রদূত জেমিসন গ্রিয়ারের ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে বাংলাদেশ

সিরাজগঞ্জে প্রশিক্ষনপ্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত  

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জে প্রশিক্ষণ প্রাপ্ত ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছ।মঙ্গলবার সকালে সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশের আয়োজনে জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে ওই অনুষ্ঠিত হয়।

লালমনিরহাটে থানায় হামলা, সাজাপ্রাপ্ত আসামি ছিনিয়ে নিলো দুর্বৃত্তরা

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের পাটগ্রাম থানায় বুধবার (২ জুলাই) রাতের ঘটনা যেন রীতিমতো রুদ্ধশ্বাস নাটক। সংঘবদ্ধভাবে হামলা চালিয়ে দুর্বৃত্তরা দুই সাজাপ্রাপ্ত আসামিকে ছিনিয়ে নিয়েছে। এ সময়

মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলা, গ্রেপ্তার ৮

ডেস্ক রিপোর্ট: হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলায় মসজিদের মাইকে ঘোষণা দিয়ে পুলিশের ওপর হামলার ঘটনা ঘটেছে। এরপর জনতার বাজার এলাকায় সেনাবাহিনী, পুলিশ ও র‍্যাব যৌথ অভিযান চালিয়ে